সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল রণবীর সিং-এর নগ্ন ছবি
সম্প্রতি ‘পেপার ম্যাগাজিন’-এর ফটোশুটে অংশ নিয়েছেন রণবীর সিং। এতে তাকে সম্পূর্ণ নগ্নভাবে দেখা গেছে। তবে এ নিয়ে কোনো সংকোচ নেই তার। এই নায়কের ভাষায়, ‘শারীরিকভাবে নগ্ন হয়ে যাওয়াটা আমার কাছে খুব সহজ। আমি হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি। আমার কিছু যায় আসে না। তবে বাকিরা অস্বস্তিতে পড়বেন।’
১৭:০৪ ২২ জুলাই ২০২২
নিকলী হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
কিশোরগঞ্জের নিকলীতে হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম মো. আকাশ (২৬)। তিনি মাদারীপুর জেলার কালকিনি থানার রাজদী গ্রামের রেজাউল করিমের ছেলে বলে জানা যায়।
১৬:৫৬ ২২ জুলাই ২০২২
২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমলো
গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৬২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (২২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৬:৫১ ২২ জুলাই ২০২২
চবি ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় দুজন শনাক্ত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় দুজনকে শনাক্ত করার দাবি করেছে হাটহাজারী থানা-পুলিশ। তবে শনাক্তদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
১৬:৪৬ ২২ জুলাই ২০২২
সুনামগঞ্জে গভীর রাতে কবরস্থান থেকে ভেসে এলো নবজাতকের কান্না!
গভীর রাতে কবরস্থান থেকে ভেসে এলো নবজাতকের কান্না! এমন ঘটনাই ঘটেছে সুনামগঞ্জে। সুনামগঞ্জের একটি কবরস্থানে এক নবজাতককে ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। কান্নার শব্দ শুনে এলাকাবাসী ওই নবজাতককে কবরস্থান থেকে উদ্ধার করে।
১৬:৪১ ২২ জুলাই ২০২২
লোডশেডিং পর্যবেক্ষণ করে আগামী সপ্তাহে নতুন পরিকল্পনা
বিদ্যুতের সংকট মোকাবেলায় সারাদেশে শিডিউল করে প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে সরকারের এই সিদ্ধান্ত। এই পরিস্থিতি পর্যবেক্ষণ করে লোডশেডিংয়ের বিষয়ে নতুন পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
১৬:৩৩ ২২ জুলাই ২০২২
ফেনীতে ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২
ফেনীর পাঁচগাছিয়া এলাকায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় চারজন আহত হন। শুক্রবার দুপুর ১২টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে অপর একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।
১৬:২৯ ২২ জুলাই ২০২২
মাদকবাহী বেপরোয়া গাড়ি পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
রংপুর থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল নিয়ে তিস্তা সেতু হয়ে দ্রুতবেগে লালমনিরহাটের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট কার। পথে তিস্তা সেতুর আগে রিকশা, অটোরিকশা এবং অন্য একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয় গাড়িটি। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মাদকবাহী গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। তবে গাড়িটির চালক ও আরোহীরা সবাই পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
১৬:২৫ ২২ জুলাই ২০২২
অস্থিতিশীল শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রীর শপথ
অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিনেশ গুনাবর্ধনে। শুক্রবার (২২ জুলাই) শপথ নেন তিনি। এর আগে বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে রনিল বিক্রমাসিংহে শপথ নিয়েছিলেন।
১৬:১৪ ২২ জুলাই ২০২২
কমলগঞ্জে ১০ ঘন্টা লোডশেডিং; বিপর্যস্ত জনজীবন
প্রচন্ড গরমের সময় অধিক মাত্রায় লোডশেডিং হচ্ছে। সকাল থেকে পরদিন সকাল পর্যন্ত দিনে রাতে ২৪ ঘন্টায় একঘন্টা, দু’ঘন্টা অন্তর করে ১০ ঘন্টা লোড শেডিং করা হচ্ছে। এতে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য, কলকারখানায় দুর্ভোগ ও বাসাবাড়িতে শিক্ষার্থীদের পড়াশুনার খুবই কষ্ট হচ্ছে। পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জে চাহিদার তুলনায় যে বিদ্যুৎ পাচ্ছে তাতে আনুপাতিকহারে ২৪ ঘন্টায় ৪ থেকে ৫ ঘন্টা লোড শেডিং দেওয়া যেত বলে তারা মন্তব্য করেন।
২৩:০৫ ২১ জুলাই ২০২২
কমলগঞ্জে দুই ভাইয়ের কলহ মেটাতে গিয়ে দায়ের কুপে নিহত যুবক
চা বাগানের দর্গানা অলমিক ও তার ভাই সুশীল অলমিকের সাথে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ঝগড়া বাঁধে। তাদের ঝগড়া থামাতে গেলে দর্গানার হাতে থাকা দা দিয়ে পার্শ্ববর্তী বাড়ির রতিরাম নায়েকের মাথা ও মুখের উপর উপুর্যপোরি ক‚পাতে থাকলে ঘটনাস্থলেই রতিরাম নায়েকের মৃত্যু হয়।
২২:৪৪ ২১ জুলাই ২০২২
আইসক্রিমের লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা
শিশুটির মা জানান, গত ১৭ জুলাই রবিবার দুপুরে আমাদের বাড়ির সংলগ্ন প্রতিবেশীদের দোয়া মিলাদ অনুষ্ঠানের পরিবারের সবাই আমন্ত্রিত ছিলাম। সেই সুযোগে পূর্ব পরিচিত পাশ্ববর্তী উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের পশ্চিম নারায়নপুর গ্রামের লম্পট আনোয়ার সিকদার (৫৫) বাড়িতে কেউ না থাকার সুযোগে আইসক্রিমের লোভ দেখিয়ে অটো গাড়িতে তুলে নির্জন বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ঘটনাস্থল থেকে লম্পট দৌড়ে পালিয়ে যায়।
২২:২১ ২১ জুলাই ২০২২
ছোটদের অস্কার জিতলো বাংলাদেশের সিসিমপুর
সিসিমপুর বাংলাদেশের শিশু-কিশোরদের সবথেকে প্রিয় শিশুতোষ অনুষ্ঠানগুলোর একটি। বিশ্বের সেরা সেরা সব শিশুতোষ টিভি অনুষ্ঠানকে পেছনে ফেলে
১৬:৫৯ ২১ জুলাই ২০২২
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ১৬০ পরিবার
তৃতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন আরও ১৬০ পরিবার পেলেন স্বপ্নের ঘরের চাবি ও দলিল
১৫:৩০ ২১ জুলাই ২০২২
ব্রিটেনের প্রধানমন্ত্রী হবার দৌড়ে টিকে রইলেন ঋষি-ট্রাস
ব্রিটেনের জনসন পরবর্তী প্রধানমন্ত্রী হবার দৌড়ে শেষ পর্যন্ত টিকে রইলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক এবং লিজ ট্রাস।
১৫:০০ ২১ জুলাই ২০২২
ঘর পাওয়া মানুষের মুখের হাসিই জীবনের সবচেয়ে বড় পাওয়া
ঘর পাওয়া মানুষের মুখের সেই হাসিই জীবনের সবচেয়ে বড় পাওয়া, এরচেয়ে বড় কিছু আর হতে পারে না। ভূমিহীন, গৃহহীন মানুষদের হাতে তাদের স্বপ্নের ঘরের চাবি ও দলিল তোলে দিয়ে কথাগুলো বলছিলেন প্রধানমন্ত্রী
১৪:০৬ ২১ জুলাই ২০২২
রাতে পাওয়া গেলো এডিসির লাশ আর সকালে কনস্টেবলের
মাগুরার শ্রীপুরে একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (এডিসি) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ লাইনসে পাওয়া গেলো এক কনস্টেবলের গুলিবিদ্ধ মরদেহ।
১৩:৩২ ২১ জুলাই ২০২২
‘হাওয়া’কে উৎসর্গ করে মেঘদলের গান ‘এ হাওয়া’
মেজবাউর রহমান সুমন পরিচালিক ‘হাওয়া’ সিনেমার গান সাদা সাদা-কালা কালা। গানটিতে মজেছেন দর্শকশ্রোতাও। আরও বিনোদন যোগ করে দিলো গানের ব্যান্ড মেঘদল।
১২:১৪ ২১ জুলাই ২০২২
আজ প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ২৬ হাজার গৃহহীন পরিবার
আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে দেশব্যাপী ৬৭ হাজার ৮০০টি ঘর দেওয়া হচ্ছে। এই ৬৭ হাজার ৮০০ ঘরের মধ্যে গত ২৬ এপ্রিল ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করা হয়েছে এবং বাকি ৮ হাজার ৬৬৭টি ঘর নির্মাণাধীন রয়েছে।
১১:৪৩ ২১ জুলাই ২০২২
এবারের এশিয়া কাপ আসর হবে আমিরাতে, আয়োজক শ্রীলংকাই
আগস্টে শুরু হতে যাওয়া এশিয়া কাপের এ আসরের আয়োজন শ্রীলংকা। কিন্তু শ্রীলংকার বর্তমান রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে অনিশ্চয়তায় ছিলো শ্রীলংকা এশিয়া কাপের
১১:১৬ ২১ জুলাই ২০২২
শ্রীলংকায় এবার নতুন প্রধানমন্ত্রীকে হটাতে বিক্ষোভ
গোতাবায়া রাজাপাকসের পলায়ন এবং অতঃপর পদত্যাগের পর শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রনিল বিক্রমাসিংহে
১০:৫৬ ২১ জুলাই ২০২২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তা এবং কয়েকটি কথা
২১০০ একরের ভূমি নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে পরিমাণ আবেগ, একটি ভাঙাচোরা শাটল নিয়ে যে পরিমাণ পীরিত, বোধহয় তারা দু'জাহানের অশেষ কোনো সম্পত্তির একচ্ছত্র অধিপতি হয়ে গেলো। অথচ বিশ্ববিদ্যালয়ের ১০:২৬ ২১ জুলাই ২০২২
আইজিপি কাপ পুলিশ কাবাডি খেলায় চ্যাম্পিয়ন মৌলভীবাজর জেলা পুলিশ
আইজিপি কাপ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপে মৌলভীবাজার জেলা পুলিশ কাবাডি দল ২৭-২৬ পয়েন্টে সিলেট জেলা পুলিশ কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় মৌলভীবাজার জেলা পুলিশের আব্দুল খালেক।
২২:৩৩ ২০ জুলাই ২০২২
ব্যয় কমাতে সরকারের ৮ সিদ্ধান্ত
ব্যয় সংকোচন নীতি হিসেবে আট দফা সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
২১:৪১ ২০ জুলাই ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   638  
-   639  
-   640  
-   641  
-   642  
-   643  
-   644      
- পরবর্তী >    
- শেষ >>    
















































