বানভাসিদের জন্য সহায়তা নিয়ে সিলেটে রিয়াজ-নিপুণ-সাইমনরা
স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্বিষহ সময় পার করছেন সিলেট-সুনামগঞ্জের মানুষ। এমন পরিস্থিতিতে সরকার, স্থানীয় প্রশাসনের পাশাপাশি বহু মানুষ ব্যক্তিগত উদ্যোগে বানভাসি মানুষকে সহায়তা দিচ্ছেন। পিছিয়ে নেই দেশের তারকারাও।
১৪:২৭ ২২ জুন ২০২২
কাজী নজরুলকে জাতীয় কবি ঘোষণার গেজেট প্রকাশে রিট
কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
১৪:১৪ ২২ জুন ২০২২
রাণীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের অংশগ্রহণে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
১৪:০০ ২২ জুন ২০২২
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৮০
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮০ জনে পৌঁছেছে। তবে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় এবং প্রত্যন্ত অঞ্চলগুলোর খবর পৌঁছাতে বিলম্ব হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
১৩:৪৮ ২২ জুন ২০২২
বন্যার্তদের পাশে ব্যারিস্টার সুমন, ৩ দিনে সংগ্রহ করলেন দেড় কোটি
সিলেট-সুনামগঞ্জের বন্যার্তদের সহযোগিতার জন্য তিন দিনে দেড় কোটি টাকা সংগ্রহ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বানের পর দেশ-বিদেশ থেকে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মাধ্যমে তার কাছে এই অর্থ পাঠিয়েছেন।
১৩:৩৬ ২২ জুন ২০২২
বৃষ্টির প্রবণতা আরও কমতে পারে
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৌসুমি বায়ুর সক্রিয়তা কমার কারণে বুধবার (২২ জুন) বৃষ্টির প্রবণতা আরও কমতে পারে। এছাড়া সব বিভাগে বৃষ্টি হলেও সব এলাকায় বৃষ্টি হবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
১৩:২০ ২২ জুন ২০২২
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেল বিএনপি
আগামী ২৫ জুন উদ্বোধন হতে চলেছে স্বপ্নের পদ্মা সেতু। ওই দিন উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশের জন্য সাড়ে তিন হাজার আমন্ত্রণপত্র তৈরি করা হয়েছে। জানা গেছে, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে বিএনপিকে।
১৩:০৩ ২২ জুন ২০২২
আগে বড় খরচ উঠুক, তারপর দ্বিতীয় পদ্মা সেতু : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাওয়া-জাজিরা প্রান্তে পদ্মা সেতু নির্মাণে যে বড় খরচ হয়েছে সেটা উঠলে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে।
১২:৪৭ ২২ জুন ২০২২
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ২৫০ জনের মৃত্যু
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ২৫০ জন। এছাড়া আহত হয়েছেন আরও বহু মানুষ। বুধবার (২২ জুন) ভোরে দেশটির পাকতিকা প্রদেশে এই ভূমিকম্প আঘাত হানে।
১২:৩৯ ২২ জুন ২০২২
হজ্ব করতে গিয়ে মদীনায় মারা গেলেন আরও ২ জন
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মদীনা শহরে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের হজযাত্রা শুরুর পর মোট ছয় বাংলাদেশির মৃত্যু হলো।
১২:০০ ২২ জুন ২০২২
উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, ২ লাখ মানুষ দুর্ভোগে
উজান থেকে বয়ে আসা পানি প্রবাহ সামান্য কমলেও গত উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র অববাহিকায় এই পর্যন্ত ২ লাখের বেশি মানুষ দুর্গত হয়ে পড়েছে।
১১:৩৫ ২২ জুন ২০২২
ইউক্রেনে রাশিয়ার হামলায় শিশুসহ অন্তত ১৫ জনের মৃত্যু
ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুন) দেশটির পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে তারা প্রাণ হারান।
১১:২৪ ২২ জুন ২০২২
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ
আজ বুধবার (২২ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস সোমবার (২০ জুন) জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ জুন বেলা ১১টায়
১১:০৭ ২২ জুন ২০২২
সিলেটে বন্যার মাঝেও চিড়া-মুড়ির দাম বেড়ে দ্বিগুণ
ভয়াবহ বন্যায় সিলেটে চিড়া ও মুড়ির দাম প্রায় দ্বিগুণ হয়ে আরও ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। চিড় ও মুড়ি ছাড়াও বেড়েছে গুড়, বোতলজাত পানির দামও। অনেক ক্ষেত্রে বেশি দামেও মিলছে না এসব পণ্য। এদিকে বন্যার্তদের মাঝে এসবের চাহিদাই বেশি।
১০:৪৬ ২২ জুন ২০২২
নদীতে নিখোঁজের ৫২ ঘণ্টা পর জেলে রিয়াজের লাশ উদ্ধার
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ইলিশ মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে আহত হয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজের প্রায় ৫২ ঘণ্টা পরে জেলে রিয়াজের (২০) লাশ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।
২৩:৪৮ ২১ জুন ২০২২
জনশুমারির সময় বাড়লো বন্যাদুর্গত চার জেলায়
সারাদেশে গত ১৫ জুন একযোগে শুরু হয় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। আজ মঙ্গলবার জনশুমারির শেষদিন ছিল। তবে দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলায় বন্যা শুরু হওয়ায় এসব জেলায় জনশুমারি কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হয়েছে। এ অবস্থায় জনশুমারি সফল করতে এসব এলাকায় সাতদিন বাড়ছে শুমারির মেয়াদ। আগামী ২৮ জুন পর্যন্ত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোনা জেলায় জনশুমারি চলবে
২৩:২৬ ২১ জুন ২০২২
কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ৭ স্থানে ধস, ঝুঁকিপূর্ণ ৫টি
মৌলভীবাজারের কমলগঞ্জে টানা কয়েকদিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ৭টি স্থানে ধস দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ৫টি। এতে আতংক বিরাজ করছে নদী ঘেষাগ্রামবাসীর মধ্যে। যদিও ধস ঠেকাতে আতঙ্কিত গ্রামবাসীরা বাঁধ রক্ষায় স্বেচ্ছাশ্রমে গাছ ও মাটিভর্তি বস্তা ফেলে বাঁধ রক্ষার আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছেন। পানি উন্নয়ন বোর্ডও নামমাত্র কিছু এলাকায় বস্তা ফেলেছে।
২৩:০২ ২১ জুন ২০২২
ছয় অনুষদে জবি নীলদলের আহ্বায়ক কমিটি গঠন
বঙ্গবন্ধুর আদর্শ, বাঙালি জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা এবং মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ-এ বিশ্বাসী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রগতিশীল শিক্ষকবৃন্দের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল ২০২২ কর্তৃক বিশ্ববিদ্যালয়ের ৬ টি অনুষদের অনুষদ কমিটি গঠন করা হয়েছে।
২২:৪৩ ২১ জুন ২০২২
বন্যার্ত পরিবারে বিশুদ্ধ পানি পৌঁছে দিলো ‘বিলাস’ পরিবার
সিলেটে দুই হাজার বন্যার্ত পরিবারের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দিয়েছে মৌলভীবাজারের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ‘বিলাস’ পরিবার। মঙ্গলবার (২১ জুন) সিলেটের বন্যার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানির বোতল বিতরণ করেন ‘বিলাস’-এর পরিচালক সুমন আহমদ।
২১:০৫ ২১ জুন ২০২২
পদ্মা সেতু উদ্বোধনে সিলেটে উৎসব না করার সিদ্ধান্ত
দেশে যখন পদ্মা সেতু উদ্বোধনের দিন ঘনিয়ে আসছে, এ নিয়ে যখন সবাই আনন্দিত ঠিক তখনই সিলেট-সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় দুর্ভোগে লাখো মানুষ। একদিকে সুনামগঞ্জে খাদ্যের জন্য হাহাকার অন্যদিকে পদ্মা সেতু নির্মাণের গৌরব। ব্যাপারটি নিয়ে মন্ত্রীসভার বৈঠকে একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। বন্যাকবলিত সিলেট অঞ্চলে পদ্মা সেতু উদ্বোধনের কোনো অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২০:৩৪ ২১ জুন ২০২২
ছাগল শিকার করতে গিয়ে কুকুরের কামড়ে অজগরের মৃত্যু
কমলগঞ্জে ছাগল শিকার করতে গিয়ে কুকুরের কামড়ে মারা গেলো অজগর সাপ। সোমবার (২০ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামের লাউয়াছড়া বনের তেরোঘর নামক স্থানে ঘটনাটি ঘটে।
২০:১০ ২১ জুন ২০২২
ভোক্তা অধিকারে অভিযোগ করে নগদ টাকা পুরস্কার
জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করে নগদ টাকা পুরস্কার পেয়েছেন মৌলভীবাজারের চারজন ভোক্তা। আলাদা চারটি অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার অধিপ্তরের নিয়মানুযায়ী অভিযোগকারীদের মোট জরিমানার ২৫ শতাংশ প্রদান করা হয়। মৌলভীবাজার শহর এবং শ্রীমঙ্গলে অতিরিক্ত দামে ময়দা বিক্রি, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখা এবং অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রির লিখিত অভিযোগ করেন ভোক্তারা।
১৭:৫৪ ২১ জুন ২০২২
এসএসসি-এইচএসসি হবে নতুন রুটিনে
১৯ জুন এবছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা হওয়ার কথা থাকলে সেটা পিছিয়ে গেছে দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে। ভারত থেকে আসা পাহাড়ি ঢল আর মুষলধারায় বৃষ্টি দেশের সিলেট-সুনামগঞ্জসহ বেশ কয়েকটি জেলায় বন্যায় প্লাবিত হয়েছে।
১৭:৪৮ ২১ জুন ২০২২
সুনামগঞ্জে হেলিকপ্টার থেকে ত্রাণ পিঠে পড়ে ১ জনের মৃত্যু
বিমান বাহিনীর দেয়া ত্রাণ নিতে গিয়ে আহত হয়েছিলেন বিপ্লব। বিমানবাহিনীর ত্রাণের হেলিকপ্টার থেকে ছুড়ে দেয়া ত্রাণ এসে বিপ্লবের পিঠে পড়ে যায়।
১৭:২৯ ২১ জুন ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   672  
-   673  
-   674  
-   675  
-   676  
-   677  
-   678      
- পরবর্তী >    
- শেষ >>    
















































