করোনায় আরও ৩ মৃত্যু, শনাক্ত ৫২১
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ৫২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এসময় নমুনা পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ছিল ১৩.১৮ শতাংশ।
১৭:৪৬ ১১ জুলাই ২০২২
নতুন জার্সিতে বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে চান মেসি
এ বছর কাতার বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে জাতীয় দলের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে আর্জেন্টিনা। নতুন জার্সিতে আগামী বিশ্বকাপে সাফল্যের স্বাদ পেতে চান আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
১৭:৩১ ১১ জুলাই ২০২২
কমলগঞ্জে একটি লজ্জাবতী বানর উদ্ধার ও একটি অবমুক্ত
মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রাম থেকে একটি বিলুপ্তপ্রায় লজ্জাবতী বানর উদ্ধার করেছে মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। সোমবার দুপুর ১২টার দিকে এটি উদ্ধার করা হয়। প্রায় ১মাস পূর্বে ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগান বস্তি এলাকা থেকে উদ্ধার হওয়া আরেকটি লজ্জাবতী বানর রাজকান্দি রেঞ্জের কুরমা বনবিটের কলাবন বনে অবমুক্ত করা হয়।
১৭:২৩ ১১ জুলাই ২০২২
এনামুল হক বিজয়ের বদলে দলে কেন নাজমুল হোসেন শান্ত?
দীর্ঘ সময় পর উইন্ডিজ সফরে জাতীয় দলে জায়গা আদায় করে নেন এনামুল হক বিজয়। তাকে টেস্ট এবং টি-টোয়েন্টিতে খেলানো হয়। বলার মতো কিছু করতে পারেননি। তবে সবাই ধরেই নিয়েছিল, ডিপিএল যেহেতু ওয়ানডে ফরম্যাটের, তাই ৫০ ওভারের সিরিজে সুযোগ হবে বিজয়ের। কিন্তু প্রথম ওয়ানডেতে তার বদলে দলে ফেরানো হলো নাজমুল হোসেন শান্তকে।
১৭:১৬ ১১ জুলাই ২০২২
প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪
যশোরে ঈদের আগের রাতে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় রোববার জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিকসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
১৭:০৮ ১১ জুলাই ২০২২
নভেম্বরে বিশ্বের জনসংখ্যা হবে ৮০০ কোটি : জাতিসংঘ
সোমবার জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় আগামী ১৫ নভেম্বর নাগাদ বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে উন্নীত হবে। এতে আরও বলা হয় ২০২৩ সাল নাগাদ ভারত জনসংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে যাবে এবং বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশে পরিণত হবে।
১৬:২৮ ১১ জুলাই ২০২২
পবিত্র হজে গিয়ে ১৫ বাংলাদেশির মৃত্যু
এ বছর সৌদি আরবে পবিত্র হজে গিয়েছেন বাংলাদেশ থেকে প্রচুর ইসলাম ধর্মাবলম্বীরা। তবে এদের মধ্যে কয়েকজন সৌদি আরবে হজ পালনের সময় মৃত্যুবরণ করেছেন। এবার সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে ১৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। এদের মধ্যে দশজন পুরুষ এবং পাঁচজন নারী।
১৬:১৮ ১১ জুলাই ২০২২
ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করলো রাশিয়া
পাইপলাইনের যন্ত্রাংশ মেরামতের অজুহাতে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া। সোমবার সকাল থেকে ইউরোপে গ্যাস সরবরাহের মূল পাইপলাইন নর্ড স্ট্রিম-১ পাইপলাইন দিয়ে আর গ্যাস প্রবাহ করা হচ্ছে না বলে খবর দিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।
১৬:০৮ ১১ জুলাই ২০২২
সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার পশু কোরবানি
এ বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি গবাদিপশু কোরবানি করা হয়েছে। সোমবার (১১ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
১৬:০৫ ১১ জুলাই ২০২২
পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট প্যালেস থেকে পালিয়ে আত্মগোপনে যাওয়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।
১৬:০১ ১১ জুলাই ২০২২
শ্রীলঙ্কার পলাতক প্রধানমন্ত্রী একটি জাহাজে লুকিয়ে আছেন!
যখন গুঞ্জন ওঠেছে রাজাপাক্ষে হয়তো দেশ ছেড়েই পালিয়েছেন তখন জানা গেলো শ্রীলঙ্কার পলাতক প্রেসিডেন্ট দেশটির নৌবাহিনীর একটি জাহাজে লুকিয়ে আছেন।
১৩:০৬ ১১ জুলাই ২০২২
ইউক্রেনে ২৪ ঘন্টায় ৩৪ বার হামলা, ১৫ জনের মৃত্যু
কৃষ্ণসাগরের বন্দর শহর মিকোলাইভে সোমবার ভোরে অন্তত নয়টি বিস্ফোরণ হয়েছে বলে বাসিন্দারা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার ফ্রিল্যান্স সাংবাদিক উইলসন ওই শহরে আছেন। তিনি জানান, শহরের কেন্দ্রস্থল থেকে ক্ষেপণাস্ত্র হামলার আওয়াজ পেয়েছেন।
১২:৫১ ১১ জুলাই ২০২২
হাওর-নদী আর সবুজে ঘেরা কাশিমপুর, দেখে আসুন ‘সেলফি দ্বীপ’
নাগরিক কোলাহল থেকে বেরিয়ে পানির শব্দ আর প্রকৃতির নিস্তব্ধতায় যারা হারিয়ে যেতে চান তারা তাই সময় সুযোগ পেলেই চলে আসেন এখানে। কেউ কেউ আসছেন সেলফি তোলতে, পর্যটকদের মুখে মুখে ঘুরতে ঘুরতে তাই মৌলভীবাজারের কাশিমপুর পাম্প হাউজ এখন সেলফি দ্বীপ।
১২:৪০ ১১ জুলাই ২০২২
কুলাউড়ায় ঈদের দিন পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
সন্ধ্যার দিকে পুকুরের পানিতে রুহিত ও পর্বকে ভাসতে দেখে পরিবারের সদস্যরা তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
১২:১০ ১১ জুলাই ২০২২
যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা উদযাপিত
মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুয়ায়ী পশু কোরবানি দিয়েছেন।
১১:৫৯ ১১ জুলাই ২০২২
ওয়ানডে সিরিজে এগিয়ে গেলো বাংলাদেশ
দুর্দান্ত বোলিংয়ের পর নিয়ন্ত্রিত ব্যাটিং। তাতেই কপোকাত ওয়েস্টইন্ডিজ, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৬ উইকেটের বাংলাদেশের।
১১:২৩ ১১ জুলাই ২০২২
বিকেল ৫ টার মধ্যে মৌলভীবাজার শহরের বর্জ্য অপসারণ
কোনোভাবেই কোদালিছড়ায় বর্জ্য না ফেলার অনুরোধ করেন মেয়র। তিনি বলেন- ‘পরিবেশ দূষিত করবেন না।’
২১:৪৮ ১০ জুলাই ২০২২
‘বানভাসী মানুষের মুখ, আমার প্রিয় স্বজনের মুখ’
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানকে ঈদের দিনে কুলাউড়া উপজেলার কাদিপুরে বন্যা দুর্গত মানুষের মধ্যে কুরবানির মাংস বিতরণ করতে দেখা যায়। কাদিপুর ইউনিয়নের বানভাসী মানুষের মাঝে এই কোরবানীর পশুর মাংস বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
১৮:৫১ ১০ জুলাই ২০২২
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ফল-মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী
ঈদুল আজহা উপলক্ষে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৬:৩১ ১০ জুলাই ২০২২
‘ঈদ আনন্দে স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা নয়’
ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশবাসী এবং বিশ্বের যে-ই প্রান্তে বাংলাদেশের নাগরিকগণ জীবন জীবিকার প্রয়োজনে অবস্থান করছেন, তাদের সবাইকে আজকের এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।’
১৬:০৭ ১০ জুলাই ২০২২
শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার সহযোগিতা ও অংশীদারত্বকে আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
১৫:৫৮ ১০ জুলাই ২০২২
শোলাকিয়ায় ঈদুল আজহার ১৯৫তম জামাত, লক্ষাধিক মানুষের জনস্রোত
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠের ঈদ জামাত নিয়ে আগ্রহ সারাদেশের ধর্মপ্রাণ মানুষেরা। বরাবরের মতো রবিবার অনুষ্ঠিত হলো দেশের সবচেয়ে বড় ঈদের জামাত। এবার ছিল শোলাকিয়ায় ঈদুল আজহার ১৯৫তম জামাত। আয়োজকেরা জানান, লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছেন নামাজে।
১৫:৫১ ১০ জুলাই ২০২২
কেউ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়: রাষ্ট্রপতি
ঈদের আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না হয় সে লক্ষ্যে দেশের বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রবিবার বঙ্গভবনে ঈদের নামাজ পরবর্তী জাতির উদ্দেশে দেয়া এক শুভেচ্ছা বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
১৫:৪৫ ১০ জুলাই ২০২২
বন্যায় পর্যটকশূণ্য সিলেট, হাজার কেটি টাকার ক্ষয়ক্ষতি
পর্যটনকেন্দ্র বিছানাকান্দি। বর্ষা মৌসুমেই এখানকার নদী-ঝর্ণা-পাহাড় মোহনীয় রূপ নেয়। তবে এবার বর্ষায় পর্যট’ক নেই বিছানাকান্দিতে। বিছানাকান্দি পর্যটনকেন্দ্রের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন, ‘অন্যান্য বছর বর্ষায় এখানে পর্যট’কদের ভিড় লেগে থাকে। এবার একেবারে পর্যট’ক আসছেন না। প্রায়ই দিনই ফাঁকা থাকছে পর্যটন কেন্দ্র।’
১২:৩৫ ১০ জুলাই ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   676  
-   677  
-   678  
-   679  
-   680  
-   681  
-   682      
- পরবর্তী >    
- শেষ >>    










































