নবীগঞ্জে উল্টে গেলো বন্যার্তদের জন্য খাদ্যবাহী ট্রাক
সিলেটে বন্যার্তদের জন্য চিড়া-মুড়িসহ শুকনো খাবার সামগ্রী সম্বলিত খাদ্য সহায়তা নিয়ে যাওয়ার পথে একটি ট্রাক নবীগঞ্জে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। রবিবার (১৯ জুন) সকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড়চর এলাকায় এ ঘটনা ঘটে।
১১:৩৬ ২০ জুন ২০২২
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করতে চায় ভারত
বাংলাদেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ভোগান্তি প্রশমনে ত্রাণ তৎপরতা চালাতে বাংলাদেশকে সহায়তার প্রস্তাব দিয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর রোববার (১৯ জুন) সন্ধ্যায় বলেন, ‘এই সুযোগে আমি জানাতে চাই, বন্যা ব্যবস্থাপনা ও ত্রাণ তৎপরতার ক্ষেত্রে যে কোন ধরনের সুনির্দিষ্ট পন্থা থাকলে, আমরা আপনাদের সহায়তা করতে পারি।’
১১:১৬ ২০ জুন ২০২২
বন্যা প্রেক্ষাপটে পদ্মা সেতু হবে আশির্বাদস্বরূপ: প্রধানমন্ত্রী
পদ্মা সেতুটি বন্যার এই প্রেক্ষাপটে সহজ যোগাযোগে জাতির জন্য একটি আশীর্বাদ হবে বলে আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ সরকার এটি ২৫ জুন উদ্বোধন করতে যাচ্ছে।
১০:৪১ ২০ জুন ২০২২
রাত ৮টার পরও খোলা থাকবে যেসব দোকান
আজ সোমবার (২০ জুন) থেকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য জন্য রাত ৮টার পর প্রধানমন্ত্রীর নির্দেশনার পর সারাদেশে দোকান, বিপণিবিতান ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে নির্দেশিত সময়ের পরেও কিছু দোকানপাট খোলা রাখা যাবে বলেও জানানো হয়েছে। রোববার (১৯ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১০:১৮ ২০ জুন ২০২২
সিলেটে কমেছে বৃষ্টিপাত
শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাত্র ৬৬ মিলিমিটার। যেটা রোববার সকালেও ছিল ৩০৪ মিলিমিটার। অর্থাৎ সকালের পূর্বাভাস তুলনায় সন্ধ্যা ৬টায় সিলেটে বৃষ্টিপাত কমেছে ২৩৮ মিলিমিটার। রোববার সন্ধ্যার পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রামের সর্বোচ্চ ১৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
২৩:৫৯ ১৯ জুন ২০২২
চট্টগ্রাম ও সিলেটে ভূমিধসের শঙ্কা
অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার ভূমিধসের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৯ জুন) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।
২৩:৪৭ ১৯ জুন ২০২২
বন্যার্তদের জন্য ১০ ট্রাক খাবার পাঠাচ্ছেন ডিপজল
স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে সিলেট ও সুনামগঞ্জ। এ বন্যায় ক্ষতিগ্রস্ত এক লাখ পাঁচ হাজারের মতো মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। প্রতিকূল এই পরিস্থিতিতে খাবারের সংকটে আছেন বানভাসি মানুষ। বিভিন্ন সংস্থা ও সরকারি উদ্যোগে খাবার সরবরাহ করা হচ্ছে। দেশের তারকাদের অনেকেও সহযোগিতার উদ্যোগ নিয়েছেন।
২৩:৩৫ ১৯ জুন ২০২২
মৌলভীবাজারে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা
মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারীদের চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
২২:৫৫ ১৯ জুন ২০২২
মেয়েটি পরীক্ষা দিতে পারবে তো!
মেয়েটির বাবা নেই। পরিবারের একমাত্র উপার্জনকারী ভাই পেশায় ইলেকট্রিশিয়ান। এই টাকা দেওয়ার সামর্থ্য তার নেই। সোমবার (২০ জুন) রেজিস্ট্রেশনের শেষ দিন। না হলে এ বছর তার আর পরীক্ষা দেওয়া হবে না।
২২:৪১ ১৯ জুন ২০২২
কমলগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সকল কর্মর্তাদের সাথে চলমান অতিবৃষ্টি ও ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় বন্যা পূর্ববর্তী প্রস্তুতিমূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
২২:৩৯ ১৯ জুন ২০২২
তাহিরপুরে বন্যার্তদের পাশে ইউএনও
তাহিরপুর উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির।
২২:২২ ১৯ জুন ২০২২
আসাম-মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, অরেঞ্জ অ্যালার্ট জারি
গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় দুই রাজ্য আসাম এবং মেঘালয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই দুই রাজ্যে আগামীকাল আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে অরেঞ্জ সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। বন্যায় দুই রাজ্যে এখন পর্যন্ত অন্তত ৬২ জনের প্রাণহানি ঘটেছে।
২২:০৬ ১৯ জুন ২০২২
সোমবার থেকে রাত ৮টার পর দোকান-মার্কেট বন্ধ রাখার নির্দেশ
আগামীকাল সোমবার থেকেই বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার পর সারাদেশে দোকান, বিপণিবিতান, মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক বৈঠকে রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২১:৩২ ১৯ জুন ২০২২
বন্যার পানি নামায় ঢাকা-সিলেট রেল যোগাযোগ স্বাভাবিক
পাহাড়ি ঢল ও অতি বৃষ্টির কারণে সিলেট রেলওয়ে স্টেশনে পানি উঠে যায়। যার ফলে সিলেট রেলওয়ে স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এর আগে শনিবার সকাল সোয়া সাতটায় কালনী ও বেলা সোয়া ১১টার দিকে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায় সিলেট স্টেশন থেকে। এরপর থেকে আর কোনো ট্রেন চলাচল হয়নি।স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়ছে সিলেট। জেলা প্রশাসনের হিসাবে জেলার এ পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছেন। পানি ঢুকে পড়েছে সবগুলো উপজেলায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা। এ দুই উপজেলার প্রায় শতভাগ পানিতে তলিয়ে গেছে। তলিয়ে গেছে দুই উপজেলা কমপ্লেক্সও।
১৯:৪৬ ১৯ জুন ২০২২
বন্যাদুর্গত সিলেট পরিদর্শনে মঙ্গলবার আসছেন প্রধানমন্ত্রী
এ বন্যায় ক্ষতিগ্রস্ত এক লাখ পাঁচ হাজারের মতো মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। এছাড়া এখন পর্যন্ত বন্যায় মারা গেছেন দুজন। এ বিষয়ে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী জানান, স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেটের মানুষের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখতে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসার কথা রয়েছে। তাকে বহনকারী হেলিকপ্টারটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর বিমানবন্দরে তিনি সিলেটের প্রশাসন ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দিকনির্দেশনা দেবেন। তবে প্রধামন্ত্রীর সফরের বিস্তারিত সময়সূচি এখনো পাওয়া যায়নি বলে জানান শফিকুর রহমান চৌধুরী। সফরকালীন আর কোনো কর্মসূচি আছে কি-না তা সফরসূচি পাওয়ার পর জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।
১৯:২০ ১৯ জুন ২০২২
আমনের বীজতলা তৈরিতে ব্যস্ত কমলগঞ্জের কৃষকেরা
মৌলভীবাজারের কমলগঞ্জের কৃষকেরা এখন আউশ ধানের চারা রোপণ করছেন। এর পাশাপাশি আমন ধানের বীজতলা তৈরিতেও তারা ব্যস্ত সময় পার করছেন। কয়েকদিনের টানা বৃষ্টিতে আমনের বীজতলা তৈরির জন্য এ উপজেলার জমি উপযোগী হয়েছে।
১৫:৫৩ ১৯ জুন ২০২২
ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়
ঈদুল আজহার প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্যকোনো কারণে জাতীয় ঈদগাহে জামাত না হলে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
১৫:৪৩ ১৯ জুন ২০২২
সিলেটে বন্যা : আশ্রয়কেন্দ্রে এক লাখ মানুষ, দুজনের মৃত্যু
স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে সিলেট ও সুনামগঞ্জ। এ বন্যায় ক্ষতিগ্রস্ত এক লাখ পাঁচ হাজারের মতো মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। এছাড়া এখন পর্যন্ত বন্যায় মারা গেছেন দুজন।
১৫:২২ ১৯ জুন ২০২২
ঘুরতে গিয়ে বন্যায় আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার
সুনামগঞ্জে ঘুরতে গিয়ে বন্যা পরিস্থিতিতে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ ছাত্রছাত্রীসহ অন্যান্যদের উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (১৯ জুন) সকালে এ তথ্য জানিয়েছেন আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
১৫:১৮ ১৯ জুন ২০২২
বন্যাকবলিত এলাকায় জরুরি ব্যাংকিং সেবা দেওয়ার নির্দেশ
সিলেট, সুনামগঞ্জ, রংপুর, কুড়িগ্রামসহ বেশকিছু এলাকা বন্যাকবলিত হয়েছে। পানিতে ডুবে যাওয়ায় কারণে অনেক ব্যাংকের শাখা-উপশাখা খুলতে পারেনি। এমন পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না এমন শাখা-উপশাখা বন্ধ রেখে গ্রাহকদেরকে নিকটবর্তী শাখা থেকে জরুরি ব্যাংকিং সেবা দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
১৪:৩৯ ১৯ জুন ২০২২
বন্যায় হবিগঞ্জে ৪০ গ্রাম প্লাবিত
সিলেট-সুনামগঞ্জের পর হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও নবীগঞ্জে বন্যা দেখা দিয়েছে। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কালনি-কুশিয়ারাসহ বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়ছে, রাস্তাঘাটে প্রবেশ করছে বন্যার পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে পানিবন্দি হয়ে পড়েছে জেলার দুই উপজেলার ৪০টি গ্রামের হাজারো পরিবার।
১৪:৩৪ ১৯ জুন ২০২২
নেত্রকোনায় পানিবন্দি সাত লাখ মানুষ
পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতে নেত্রকোনায় বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। রোববার (১৯ জুন) থেকে খালিয়াজুরিতে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করবে সেনাবাহিনীর ১০৪ সদস্যের একটি দল। জেলার ১৮৮টি আশ্রয়কেন্দ্রে প্রায় ২০ হাজার মানুষ ঠাঁই নিয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
১৪:১৯ ১৯ জুন ২০২২
টেলিযোগাযোগ চালু রাখতে বন্যাদুর্গত এলাকায় স্যাটেলাইট সংযোগ স্থাপন
টোল ফ্রি নাম্বারগুলো হচ্ছে- গ্রামীণফোন: ০১৭৬৯১৭৭২৬৬, ০১৭৬৯১৭৭২৬৭, ০১৭৬৯১৭৭২৬৮ রবি: ০১৮৫২৭৮৮০০০, ০১৮৫২৭৯৮৮০০, ০১৮৫২৮০৪৪৭৭ বাংলালিংক: ০১৯৮৭৭৮১১৪৪, ০১৯৯৩৭৮১১৪৪, ০১৯৯৫৭৮১১৪৪ এবং টেলিটক: ০১৫১৩৯১৮০৯৬, ০১৫১৩৯১৮০৯৭, ০১৫১৩৯১৮০৯৮।
১৪:০৬ ১৯ জুন ২০২২
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মেয়াদ বাড়লো আরও ২ বছর
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের চাকরির মেয়াদ আরও ২ বছর বাড়ানো হয়েছে। রোববার (১৯ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৩:৫৯ ১৯ জুন ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   675  
-   676  
-   677  
-   678  
-   679  
-   680  
-   681      
- পরবর্তী >    
- শেষ >>    
















































