বন্যার পানি সরাতে সিলেট-সুনামগঞ্জে কাটা হয়েছে সড়ক
সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি সরাতে কয়েকটি সড়ক কেটে ফেলা হয়েছে। রোববার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
১৩:৪৫ ১৯ জুন ২০২২
আজও আট বিভাগে বৃষ্টি হতে পারে
সক্রিয় মৌসুমি বায়ুর (বর্ষা) প্রভাবে আজও (১৯ জুন) দেশের আট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
১৩:১৬ ১৯ জুন ২০২২
সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি
টানা বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে ইতোমধ্যেই সিলেটের সব কটি অঞ্চল বন্যায় প্লাবিত। মানুষ ঘর ছেড়ে উঠেছে নিরাপদ আশ্রয়ে। তবে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মনে আশার সঞ্চার হচ্ছে।
১৩:০০ ১৯ জুন ২০২২
শ্রীমঙ্গলে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে আমনের বীজতলা-সবজিখেত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে ফুসে উঠেছে পাহাড়ি ছড়াগুলো (খাল)। খালগুলোর দুইপাড় উপছে ঢলের পানিতে তলিয়ে গেছে আমনের বীজতলা ও সবজিখেত। এ অবস্থায় কৃষকদের দিন কাটছে হতাশায়।
১২:৩৭ ১৯ জুন ২০২২
১০ ঘণ্টা পর সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার ঢাবি শিক্ষার্থীরা
সুনামগঞ্জের সুরমা নদীর দোয়ারাবাজার সংলগ্ন চরে ইঞ্জিন বিকল হয়ে সুরমা নদীর মাঝে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করেছে সেনাবাহিনী।
১২:১৫ ১৯ জুন ২০২২
বড়লেখায় বানের পানিতে ২০০ গ্রাম প্লাবিত
অতি ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মৌলভীবাজারের বড়লেখা পৌর এলাকা এবং ১০টি ইউনিয়নের ২০০টি গ্রাম প্লাবিত হয়েছে। এ অঞ্চলে বন্যায় দুর্গত মানুষের সংখ্যা প্রায় ১ লাখ ৬০ হাজার। পাশাপাশি পাহাড়ধ্বসে উত্তর শাহবাজপুর ইউনিয়নের আয়েশাবাগ চা বাগানে একজন নিহত ও সদর ইউনিয়নের কেছরিগুল গ্রামে একজন আহত হয়েছেন। বিদ্যুৎ সাব স্টেশন ইতিমধ্যেই পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।
১১:৪১ ১৯ জুন ২০২২
মৌলভীবাজারে বন্যা, আক্রান্ত দুই লাখ মানুষ
অতি ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সিলেটের পাশপাশি বেড়েছে মৌলভীবাজারের নদ-নদীর পানিও। ফলে মৌলভীবাজার জেলার ৭ টি উপজেলা- বড়লেখা, জুড়ী, সদর, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল উপজেলায় বন্যা দেখা দিয়েছে। বন্যাক্রান্ত মানুষের সংখ্যা প্রায় দুই লাখ।
১১:২৬ ১৯ জুন ২০২২
বন্যার্তদের পাশে আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল নেই: তথ্যমন্ত্রী
সিলেটের এই ভয়াবহ বন্যায় বন্যার্তদের পাশে একমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়া অন্য কেউ এসে দাঁড়ায়নি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
১০:৫৮ ১৯ জুন ২০২২
সোমবার থেকে সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে
আগামী সোমবার (২০ জুন) থেকে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছু উন্নতি হতে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভুইয়া।
১০:৩৫ ১৯ জুন ২০২২
মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি: জেলা প্রশাসনের কন্ট্রোল রুম চালু
পাহাড়ি ঢল আর ভারি বৃষ্টিপাতের কারণে মৌলভীবাজার জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক কন্ট্রোল রুম খোলা হয়েছে।
০০:৩৪ ১৯ জুন ২০২২
কুলাউড়া ও জুড়ীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ঘোষণা
মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ঘোষণা করেছে আঞ্চলিক বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ।
২৩:৪৯ ১৮ জুন ২০২২
৮ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ
'মানবিক সমাজ নির্মাণে চাই সংস্কৃতির জাগরণ' এই প্রতিপাদ্যে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধিসহ ৮ দফা বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৩:৩০ ১৮ জুন ২০২২
আবারও করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী
আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে ২০২০ সালের ৭ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।
২৩:০৯ ১৮ জুন ২০২২
বশেমুরবিপ্রবি সাইন্স ক্লাবের উদ্যোগে ব্রেইন টিসিং কন্টেস্ট
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গোপালগঞ্জ এর সাইন্স ক্লাব কর্তৃক ব্রেইন টিসিং কন্টেস্ট আয়োজন করা হয়ছে।
২২:৫৭ ১৮ জুন ২০২২
সিলেটে ২৪ ঘণ্টায় ২৮২ মিলিমিটার বৃষ্টিপাত, থাকবে আরও ২ দিন
ভয়াবহ রূপ ধারণ করেছে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। বন্যার মধ্যেই সিলেটে ২৪ ঘণ্টায় (শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) ২৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী দুদিন বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে। শনিবার (১৮ জুন) রাত পৌনে ৯টার দিকে এসব তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম।
২২:৪৫ ১৮ জুন ২০২২
নবীগঞ্জে ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতি, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ
উজান থেকে নেমে পাহাড়ি ঢল আর গত কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। কুশিয়ারা নদীর পানি ডাইকের উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে উপজেলার দীঘলবাক ও ইনাতগঞ্জ ইউনিয়নের প্রতিটি গ্রামে পানি ডুকে প্রবল বন্যার সৃষ্টি করেছে। তলিয়ে গেছে গ্রামীণ জনপদের রাস্তাঘাট।
২২:২৯ ১৮ জুন ২০২২
১৬ লাখ টাকা নিয়ে বন্যার্তদের পাশে ‘কুঁড়েঘর’ এর তাশরীফ
ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট ও সুনামগঞ্জ। প্রতিনিয়ত বন্যার পানির উচ্চতা বেড়েই যাচ্ছে। পরিস্থিতি এতোটাই প্রতিকূল যে, পর্যাপ্ত সহযোগিতাও করতে পারছে না প্রশাসন। এ অবস্থায় সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন তরুণ গায়ক তাশরীফ খান ও তার ব্যান্ড ‘কুঁড়েঘর’।
২২:১৪ ১৮ জুন ২০২২
বন্যার পানি নামতে সড়ক বাধা হলে কেটে ফেলার নির্দেশ
বন্যার পানি নেমে যাওয়ার ক্ষেত্রে কোনো সড়ক বাধা সৃষ্টি করলে তা কেটে ফেলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম এ কথা জানিয়েছেন।
২২:০১ ১৮ জুন ২০২২
মৌলভীবাজারে হেলথ হেভেন হাসপাতালের যাত্রা শুরু
‘হেলথ হেভেন হাসপাতাল’-এর চিকিৎসা সেবায় রয়েছেন একই পরিবারের পাঁচজন চিকিৎসক। তারা হলেন- সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী অধ্যাপক বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডা. হাদী হোসেন এবং তারঁ স্ত্রী বিশিষ্ট গাইনি চিকিৎসক ডা. নাজনীন আক্তার, ছেলে ডা. নাসিফ হোসেন, পুত্রবধু ডা. নিশাত তাসনিম খান এবং মেয়ে ডা. ইসমাম হোসেন সেবা।
২১:৩৫ ১৮ জুন ২০২২
আসাম- মেঘালয়ে বন্যায় ভেসে গেছে ৩ হাজার গ্রাম, ৩১ জনের মৃত্যু
অতি বৃষ্টির কারণে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা বৃষ্টির কারণে এ দুই রাজ্যে দুটির বহু জায়গায় ভূমিধসের ঘটনা ঘটছে। এতে এ পর্যন্ত ৩১ জন মারা গেছেন বলে জানা গেছে।
২১:০৩ ১৮ জুন ২০২২
১২২ বছর পর এমন বন্যা দেখেছে সিলেটের মানুষ...
১২২ বছরের ইতিহাসে সিলেট ও সুনামগঞ্জে এমন ভয়াবহ বন্যা আর হয়নি, বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। এই দুই জেলাসহ দেশের ১০ জেলার ৬৪ উপজেলা বন্যাকবলিত হয়েছে।
২০:৩৫ ১৮ জুন ২০২২
বন্যাক্রান্ত সিলেট, জালালবাদ সমিতির ভোজসভা নিয়ে ক্ষোভ
‘শতাব্দীর প্রলয়ংকারী বন্যায় সিলেট-সুনামগঞ্জের বিপন্ন মানুষ যখন অসহায় আর্তনাদ করছে— তখন ঢাকাস্থ জালালাবাদ সমিতির লোকজন নির্বাচন করছে! ভোজসভায়, হাসি-আনন্দ-উৎসবে মত্ত হয়ে পোলাও, গোস্ত, ফিরনি খাচ্ছে!! এই সংগঠনের নেতৃত্বে বেশিরভাগ লোকজন অবসরপ্রাপ্ত গুরুত্বপূর্ণ সচিব, আমলা, ব্যবসায়ী আর কিছু রাজনীতিবিদ। জন্মভূমির মানুষকে মৃত্যুর মুখে রেখে কোন সংবেদনশীল, বিবেকবান ও কাণ্ডজ্ঞানসম্পন্ন মানুষের পক্ষে এমন নির্বাচন-উৎসবে মিলিত হওয়া কী সম্ভব? প্রাচীন গ্রিসে রোম যখন পুড়ছিল নীরু নাকি তখন বাঁশি বাজাচ্ছিল। আর বৃহত্তর সিলেটের মানুষ যখন ভয়াবহ বন্যায় ডুবছে তখন ক্ষমতা ও মেকি সম্মান ও মর্যাদালোভী কাঙালেরা নেচে গেয়ে নির্বাচন করছেন! ব্যক্তিগতভাবে গত দশ বছর ধরে এই সংগঠনের কোন কার্যক্রমে যাই না। সমিতিকে সবসময় ধান্ধাবাজদের সমাবেশ মনে হয়। আর আজ এই ধারণা আরও পোক্ত হলো। এদের জন্য ঘৃণা ও করুণা।’
২০:২৫ ১৮ জুন ২০২২
সিলেটে বন্যার্ত মানুষের পাশে ফায়ার সার্ভিস
সিলেটের চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বন্যায় আটকে পড়াদের উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ভয়াবহ বন্যার কারণে সিলেটের সব ফায়ার সার্ভিস সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। শনিবার (১৭) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
২০:১৫ ১৮ জুন ২০২২
ওসমানী মেডিকেলেও বানের পানি, রোগীরা দুর্ভোগে
সিলেটে বন্যার পারি বৃদ্ধি পাওয়ায় পানি ঢুকে পড়েছে সিলেট ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালেও। এতে হাসপাতালের রোগীরা দুর্ভোগে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় রোগীদের পর্যাপ্ত সেবা দিতে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালে পানি ঢুকায় বন্ধ রয়েছে রোগ নির্ণয়।
১৯:৪৪ ১৮ জুন ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   676  
-   677  
-   678  
-   679  
-   680  
-   681  
-   682      
- পরবর্তী >    
- শেষ >>    
















































