মৌলভীবাজার পৌর বিএনপি উদ্যোগে বেগম খালেদা জিয়া`র রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হার্টে এখনো ২টি ব্লক আছে, এই দুটি ব্লকের কারণে আবারও বেগম জিয়ার হার্টে রিং পরাতে হবে। খালেদা জিয়ার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে, হৃদযন্ত্রের প্রধান আর্টারিতে ধরা পড়েছে ৯৯ শতাংশ ব্লক তাই রিং পরানো হয়েছে। দেশনেত্রীর উন্নত চিকিৎসার জন্য তিনি বেগম জিয়াকে বিদেশে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
২১:৪৭ ১২ জুন ২০২২
ঝিনাইদহে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সাপের কামড়ে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুন) ভোরে উপজেলার নিচতোলা গ্রামে এ ঘটনা ঘটে।
১৭:২১ ১২ জুন ২০২২
কুলাউড়ায় স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দুই স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গতকাল শনিবার (১১ জুন) রাতে এ ব্যাপারে কুলাউড়া থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত তিন যুবককে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তোলে দিয়েছেন।
১৬:০৮ ১২ জুন ২০২২
ছয় শিল্পীর কণ্ঠে ‘পদ্মা সেতু’
আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড়-পদ্মা সেতু। অনেক স্বপ্ন ও গৌরবের সেতুটি অবশেষে চালু হচ্ছে নানা চড়াই-উতরাই পেরিয়ে। যেখানে মিশে আছে দেশের ১৮ কোটি মানুষের আবেগ ও ভালোবাসা। আর তাই তো এই সেতুকে ঘিরে চলছে নানান আয়োজন। তৈরি হচ্ছে নতুন গানও।
১৫:৫৫ ১২ জুন ২০২২
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ১ জনের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় মো. নুরুল কাদের (২২) নামে আরও একজন মারা গেছেন।
১৫:২৯ ১২ জুন ২০২২
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দলের দুইজন নেতা বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে।
১৫:১০ ১২ জুন ২০২২
মৌলভীবাজারে জনশুমারি ও গৃহগণনায় বিএনসিসির সচেতনতামূলক র্যালি
আসন্ন জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপলক্ষ্যে মৌলভীবাজারে সচেতনতামূলক র্যালি করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সদস্যরা। আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত চলবে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম।
১৪:৫৪ ১২ জুন ২০২২
বাহুবলে খাবার খেয়ে অসুস্থ ১০ মাদ্রাসা শিক্ষার্থী
হবিগঞ্জের জেলার বাহুবলে একটি মাদ্রাসায় রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত ২০ মাদ্রাসা শিক্ষার্থী।
১৪:২৬ ১২ জুন ২০২২
আপনার ব্যক্তিত্ব কেমন, বলে দেবে এই ছবি
প্রায়শই আমরা সোশ্যাল মিডিয়ায় এমন ছবি দেখি, যা আমাদের ভাবায়। এই ছবিগুলো অপটিক্যাল ইলিউশন সহ ছবি। অনেক সময় এই ছবিগুলোতে আমরা যা দেখি তাছাড়াও অন্য ছবি লুকিয়ে থাকে।
১৪:১৯ ১২ জুন ২০২২
পিস্তল নিয়ে যাইনি, চড়ও খাইনি: জায়েদ খান
শুক্রবার (১০ জুন) ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে ডিপজলের ছেলের বিয়েতে জায়েদ খানকে চড় মারায় ওমর সানীকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জায়েদ খানের বিরুদ্ধে। কিন্তু চিত্রনায়ক জায়েদ খান এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, এরকম কিছুই সেখানে ঘটেনি। সামনে নির্বাচনের ফলাফল তাই কিছু মানুষ এসব তথ্য ছড়াচ্ছেন।
১৪:০৬ ১২ জুন ২০২২
স্বাস্থ্যের সাবেক ডিজি ও সাহেদসহ ৬ জনের বিচার শুরু
অর্থ আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
১৩:৫৯ ১২ জুন ২০২২
খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর পাশাপাশি তার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক বন্ধ করে সমাবেশ করেছে বিএনপি। রবিবার (১২ জুন) সকাল ১০টায় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়ে শেষ হয় দুপুর সোয়া ১টার দিকে। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি সমাবেশ আয়োজন করে।
১৩:৪২ ১২ জুন ২০২২
টেলিটকে চাকরির সুযোগ, বেতন ২৫৫০০ টাকা
টেলিটক বাংলাদেশ লিমিটেড (টিবিএল) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৩:৩৯ ১২ জুন ২০২২
পিস্তল ঠেকিয়ে ওমর সানীকে জায়েদ খানের হুমকি
জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীকে পিস্তল ঠেকিয়ে গুলির হুমকি দিয়েছেন আরেক নায়ক জায়েদ খান। গত শুক্রবার (১০ জুন) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে এমন ঘটনা ঘটেছে।
১৩:০১ ১২ জুন ২০২২
১৫ জুন থেকে তিন সপ্তাহ বন্ধ থাকবে কোচিং সেন্টার
এসএসসি-সমমান পরীক্ষার জন্য আগামী ১৫ জুন থেকে পরবর্তী তিন সপ্তাহ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
১২:৪৫ ১২ জুন ২০২২
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের কারণে আগামী ২৫ জুনের এসএসসি পরীক্ষা এক দিন এগিয়ে আনা হয়েছে। ওই পরীক্ষা ২৪ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (১২
১২:৩১ ১২ জুন ২০২২
বন্দুক আইন কঠোর করার দাবিতে আমেরিকাজুড়ে সমাবেশ
আমেরিকায় বন্দুকের গোলাগুলির ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। এসব ঘটনার জের ধরে দেশটিতে বন্দুক আইন আরও কঠোর করার দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে সমাবেশ অনুষ্ঠিত চলছে। শনিবার (১১ জুন) ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, শিকাগোসহ প্রধান প্রধান শহরগুলোতে বন্দুক সুরক্ষা গ্রুপ 'মার্চ ফর আওয়ার লাইভস' আমেরিকায় সাড়ে চারশোর মতো সমাবেশের আয়োজন করে। ২০১৮ সালে পার্কল্যান্ড স্কুলে বন্দুক হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের দ্বারা প্রতিষ্ঠিত একটি সংগঠন 'মার্চ ফর আওয়ার লাইভস'।
১২:২২ ১২ জুন ২০২২
সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় আরও এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে দগ্ধ হয়ে আহত আরও এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। তার নাম গাউসুল আজম। এনিয়ে ফায়ারসার্ভিস কর্মীসহ ঘটনায় মৃতের মোট সংখ্যা দাঁড়াল ৪৭ জনে।
১১:৩১ ১২ জুন ২০২২
বৃষ্টি হতে পারে সিলেটসহ আরও সাত জেলায়
আবারও সিলেটসহ দেশের আরও সাত জেলায় দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
১১:০৩ ১২ জুন ২০২২
নিজের মাঠে ইতালির সঙ্গে ড্র করলো ইংল্যান্ড
এবার নিজেদের ঘরের মাঠে উয়েফা নেশন্স লিগের ম্যাচে ইতালির সঙ্গে ম্যাচ ড্র করেছে ইংল্যান্ড। উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের মলিনিউ স্টেডিয়ামে শনিবার (১১ জুন) রাতে নেশন্স লিগের ম্যাচটি গোলশূন্য অবস্থায় শেষ পরিণতি টেনেছে।
১০:৪৬ ১২ জুন ২০২২
সীতাকুণ্ডে বিস্ফোরণ: ৭টি ডিজিটাল ভিডিও রেকর্ডার জব্দ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ডিপোর ১১৮টি সিসিটিভি ক্যামেরার সাতটি ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) মেশিন জব্দ করেছে সিআইডি। শনিবার (১১ জুন) সিআইডির পরিদর্শক মোহাম্মদ শরীফের নেতৃত্বে একটি তদন্ত দল কন্টেইনার ডিপোর ভেতরে ক্ষতিগ্রস্ত আইটি কক্ষ পরিদর্শন করে।
১০:২৭ ১২ জুন ২০২২
চাঁদনীঘাটে বাস-মিনিবাস ও সিএনজি স্ট্যান্ড উদ্বোধন
সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেসব উন্নয়ন পদক্ষেপ তারমধ্যে যানজট নিরসন অন্যতম। আমরা তাঁকে তাকে অনুসরণ করেই মৌলভীবাজারে এই উদ্যোগ নিয়েছি। এদিকে উপজেলা বাস-মিনিবাস ও সিএনজি স্ট্যান্ড শহরের যানজট নিরসনে অন্যতম ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২৩:৫৭ ১১ জুন ২০২২
নবীগঞ্জে বানরের উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
নবীগঞ্জে বানরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন শহরবাসী। না পারছেন বানর তাড়িয়ে দিতে, না পারছেন বানরের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে। এই উপদ্রব থেকে কীভাবে রক্ষা পাবেন তা নিয়ে দুঃশ্চিন্তার শেষ নেই।
২৩:৫৪ ১১ জুন ২০২২
বিক্ষোভে অগ্নিগর্ভ হাওড়া, বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি গ্রেপ্তার
বরখাস্ত হওয়া বিজেপি নেতা নুপুর শর্মার মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে করা বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে।
২৩:৪৩ ১১ জুন ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   712  
-   713  
-   714  
-   715  
-   716  
-   717  
-   718      
- পরবর্তী >    
- শেষ >>    









































