ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ইউপি নির্বাচনে শ্বশুর-বউমার হাড্ডাহাড্ডি লড়াই
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৈচুনা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে টেলিনা সরকার হিমু চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। একই ইউনিয়নে চেয়ারম্যান পদে তার বিপরীতে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন তার আপন মামা শ্বশুড় সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী চৌধুরী।
২১:২৩ ১৮ নভেম্বর ২০২১
বিসিএসের কারণে পেছালো এসআই নিয়োগ পরীক্ষা
৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার কারণে পিছিয়েছে বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই, নিরস্ত্র) নিয়োগ পরীক্ষা। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এক আদেশে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি জানানো হয়।
২১:০৭ ১৮ নভেম্বর ২০২১
কমলগঞ্জে নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি রিক্রুটদেরকে সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে বিমান বাহিনীর যোগ্য বিমানসেনা হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, তারা অকৃত্রিম দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে সক্রিয় অবদান রাখবে।
২০:১৩ ১৮ নভেম্বর ২০২১
নিজ নিজ স্কুলে করোনার টিকা পাবে শিক্ষার্থীরা
কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের একসঙ্গে করে টিকা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা নিজ নিজ স্কুলেই পাবে করোনাভাইরাসের টিকা।
১৯:৪৯ ১৮ নভেম্বর ২০২১
পাকিস্তানে ধর্ষণের শাস্তি খোজা করে দেওয়া, বিল পাস
পাকিস্তানে সাম্প্রতিক সময়ে নারী ও শিশু ধর্ষণ মারাত্মক হারে বেড়ে যায়। এমন অবস্থায় গণদাবির মুখে ধর্ষণের শাস্তি হিসেবে ‘খোজা’ করে দেওয়ার একটি বিল পাস করেছে পাকিস্তান। ধর্ষণের অপরাধ প্রমাণিত হলে রাসায়নিক দিয়ে খোজা করার নতুন বিলটি দেশটির পার্লামেন্টে পাস হয়েছে।
১৯:২৯ ১৮ নভেম্বর ২০২১
প্রক্টরকে পদত্যাগ করতে মাভাবিপ্রবি ছাত্রলীগের আল্টিমেটাম
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) প্রক্টরের পদত্যাগ দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা।
১৮:২৮ ১৮ নভেম্বর ২০২১
২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি বন্ধ থাকবে সব কোচিং সেন্টার
আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে ও প্রশ্নফাঁস রোধে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখা হবে।
১৬:৫৬ ১৮ নভেম্বর ২০২১
তাহিরপুর হাইব্রিড বীজ ও সার বিতরণ
সুনামগঞ্জের তাহিরপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড ও উফসী জাতের ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
১৬:৪৩ ১৮ নভেম্বর ২০২১
দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ২৪৪ জনকে।
১৬:২৩ ১৮ নভেম্বর ২০২১
অনিবন্ধিত ওষুধের দোকান শনাক্ত ও লাইসেন্স প্রদানের কাজ চলছে
অনিবন্ধিত ওষুধের দোকান শনাক্ত ও লাইসেন্স প্রদানের কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
১৬:০৮ ১৮ নভেম্বর ২০২১
ট্যুর অপারেটরদের নিবন্ধন বাধ্যতামূলক করে আইন পাস
ট্যুর অপারেটরগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করে আইন পাস হয়েছে জাতীয় সংসদে। বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে ‘বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল-২০২১’ সংসদে পাসের প্রস্তাব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
১৫:৪৮ ১৮ নভেম্বর ২০২১
সেরা করদাতা তামিম-রিয়াদ-সৌম্য
সরকারের কোষাগারে আয়কর দেওয়ার স্বীকৃতি স্বরূপ সেরা করদাতা হিসেবে বিশেষ সম্মাননা ‘ট্যাক্স কার্ড’ এর জন্য ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে। যার মধ্যে খেলোয়াড় ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন তিন ক্রিকেটার। তারা হচ্ছেন- টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল এবং ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার।
১৫:১৯ ১৮ নভেম্বর ২০২১
পিরোজপুরে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে সংসদে বিল তোলা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) শিক্ষামন্ত্রী দীপু মনি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল-২০২১’ সংসদে উত্থাপন করেন।
১৫:০৪ ১৮ নভেম্বর ২০২১
সেরা করদাতার তালিকায় ছয় তারকা
সেরা করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বুধবার (১৭ নভেম্বর) প্রকাশিত এই তালিকায় ১৪১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে। সেই তালিকায় রয়েছেন ছয় তারকা।
১৪:৫১ ১৮ নভেম্বর ২০২১
জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন খালেদা জিয়া : ফখরুল
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে রাজনীতিকে না জড়ানোর আহ্বানও জানান।
১৪:১১ ১৮ নভেম্বর ২০২১
নেত্রকোনায় বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নেত্রকোনা পৌরসভার নাগড়া এলাকার একটি ভাড়া বাসার কক্ষ থেকে দুই বছরের শিশুপুত্রসহ বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
১৩:৫৭ ১৮ নভেম্বর ২০২১
শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ শুক্রবার, দেশের কোথায় কখন দেখা যাবে
শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ হবে শুক্রবার (১৯ নভেম্বর)। এদিন দেশের বিভিন্ন স্থান থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে।এটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নয়, আংশিক চন্দ্রগ্রহণ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে। বছরের প্রথম চন্দ্রগ্রহণ ছিল গত ২৬ মে।
১৩:৩৮ ১৮ নভেম্বর ২০২১
মৌলভীবাজারে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরু ২১ নভেম্বর
করোনাভাইরাসের সংক্রমণ রোধে টিকার আওতায় আসছে মৌলভীবাজারের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। আগামী ২১ নভেম্বর (রোববার) থেকে তাদের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
১৩:১৭ ১৮ নভেম্বর ২০২১
‘আগামী পৃথিবীর জন্য কি আমরা তাদের রক্ষা করব না?’
সাম্প্রতিক সময়ে দেশে বিনা বিচারে হাতি হত্যা করা হচ্ছে। বৈদ্যুতিক শক দেওয়ার মতো মারাত্মক কষ্টের মৃত্যুর শিকার হচ্ছে বন্যহাতি। এসবের বিরুদ্ধে মুখ খুলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জয়া আহসান লিখেছেন, “হাতির এমন অপূর্ব একটি সৌন্দর্য আছে, যা অন্য আর কোনো প্রাণীর মধ্যে নেই। আর কী রকম নিমেষেই যে হাতি আমাদের ছেলেমানুষীতে ভরা নিটোল শৈশবে ফিরিয়ে নিয়ে যেতে পারে! খবর পেলাম, অনিন্দ্যসুন্দর তেমন একটি হাতিকে নাকি গুলি করে মারা হয়েছে চকোরিয়ায়। দেশে হাতি মারার খবর প্রায় নিয়মিতই পাচ্ছি।
১৩:১০ ১৮ নভেম্বর ২০২১
রাতের তাপমাত্রা বাড়তে পারে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী দিনগুলোতে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
১২:৩১ ১৮ নভেম্বর ২০২১
এবার জাতিসংঘে সর্বসম্মতভাবে রোহিঙ্গা বিষয়ক প্রস্তাব পাস
রোহিঙ্গাদের সুরক্ষার বিষয়ে একটি প্রস্তাব বৃহস্পতিবার জাতিসংঘে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। ২০১৭ সালে সংকট শুরুর পর এই প্রথম এ ধরনের কোনো প্রস্তাব জাতিসংঘে সর্বসম্মতভাবে গৃহীত হলো। নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে জাতিসংঘে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক প্রস্তাবটি গৃহীত হওয়ার তথ্য জানিয়েছে।
১২:১৭ ১৮ নভেম্বর ২০২১
হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
ড়ক অবরোধ করা শিক্ষার্থীরা অবিলম্বে হাফ ভাড়া কার্যকর এবং শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের দুর্ব্যবহার বন্ধের দাবিতে স্লোগান দিচ্ছেন। এ সময় যাত্রীদের নামিয়ে কয়েকটি বাস পাশের গলিতে রেখেছেন শিক্ষার্থীরা। তবে বিক্ষোভকালে শিক্ষার্থীরা কোনো ধরনের গাড়ি ভাঙচুর করেনি।
১১:৫৭ ১৮ নভেম্বর ২০২১
কবি দিলওয়ার ও উদ্ভিন্ন উল্লাস: প্রসঙ্গ প্রকৃতি (শেষ পর্ব)
একজন বড় মাপের মানুষ ও কবি হিসেবে এই কাহিনি ফেরি করে বেড়াননি কবি দিলওয়ার, আজ তাঁর প্রয়াণে সেই কথাগুলো মেলে ধরতে হলো এ কারণে যে, মেরিলিন মনরোকে বুঝতে মার্কিন সমাজের লেগেছিল কয়েক দশক, দিলওয়ারকে বুঝতেও আমাদের প্রয়োজন হবে তেমনি সাধনার। সে জন্য প্রয়োজন মাটির ঘর, যার অনেক কটা জানালা খোলা।
১১:৩৯ ১৮ নভেম্বর ২০২১
পুলিশ কনস্টেবল নিয়োগে প্রক্সি দিতে এসে আটক ছাত্রলীগ কর্মী
বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি (আসল জনের বদলে নকল একজন) দিতে এসে আটক হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ.কে আরাফাত। আটক আরাফাত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র। এছাড়াও তিনি ভোলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির সভাপতি এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী।
১০:৫৮ ১৮ নভেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   928  
-   929  
-   930  
-   931  
-   932  
-   933  
-   934      
- পরবর্তী >    
- শেষ >>    










































