সিআইডির নজরদারিতে ৩০-৩২টি ই-কমার্স প্রতিষ্ঠান
ই-কমার্স প্রতিষ্ঠানের নামে যারা টাকা নিয়ে পণ্য ডেলিভারি দেয় না ও টাকা পরিশোধ না করে নিজেরা আত্মসাৎ করে, এমন অন্তত ৬০টি প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তালিকাভুক্ত ৩০ থেকে ৩২টি ই-কমার্স প্রতিষ্ঠানকেই রাখা হয়েছে নজরদারিতে।
১৪:৪৯ ১১ অক্টোবর ২০২১
অ্যাশেজের জন্য ইংল্যান্ডের ১৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা
আগামী ১৮ ডিসেম্বর থেকে মাঠে গড়ানোর কথা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী ও মর্যাদার লড়াই অ্যাশেজ সিরিজ। সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ইংল্যান্ড।
১৪:১৮ ১১ অক্টোবর ২০২১
সৌদিতে অবৈধ সিম কার্ডসহ ৭ বাংলাদেশি গ্রেফতার
আকামা (বৈধ কাজের অনুমোদন) বিধি লঙ্ঘনের অভিযোগে সাত বাংলাদেশিকে গ্রেফতার করেছে সৌদি পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। রিয়াদ পুলিশের মুখপাত্র মেজর খালেদ আল-কারদিস এ কথা জানিয়েছেন। খবর সৌদি গেজেটের।
১৩:৫৮ ১১ অক্টোবর ২০২১
পেঁয়াজের শুল্ক প্রত্যাহারে এনবিআরকে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধ
পেঁয়াজের শুল্ক প্রত্যাহার করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া অপরিশোধিত সয়াবিন তেল, পাম তেল ও চিনির শুল্ক কমাতেও অনুরোধ করেছে মন্ত্রণালয়।
১৩:৪০ ১১ অক্টোবর ২০২১
আটকে থাকা সাড়ে ১২ লাখ ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট শুরু
নানা জটিলতায় আটকে থাকা সাড়ে ১২ লাখ ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড প্রিন্ট শুরু হয়েছে। নির্দিষ্ট প্রক্রিয়া শেষে আগামী দুই একদিনের মধ্যেই গ্রাহকদের কাঙ্খিত সেই লাইসেন্স বিতরণ করা হবে।
১৩:২৩ ১১ অক্টোবর ২০২১
১৮ বছর বয়সীরাও টিকার নিবন্ধন করতে পারবেন
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ নাগরিকদের জন্য টিকা গ্রহণে নিবন্ধনের বয়সসীমা কমিয়ে ২৫ বছর থেকে ১৮ বছর করা হচ্ছে। এ মাসের (অক্টোবর) শেষ সপ্তাহ থেকেই এ নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
১৩:১০ ১১ অক্টোবর ২০২১
পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু
বগুড়ার শেরপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজার একটি মণ্ডপের বিদ্যুতের লাইন সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১২:৫৫ ১১ অক্টোবর ২০২১
বড়লেখায় সাইবার নিরাপত্তায় মেয়েদের সচেতনতায় কর্মশালা
মৌলভীবাজারের বড়লেখায় সাইবার নিরাপত্তায় মেয়েদের সচেতনতামূলক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ রোববার (১০ অক্টোবর) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করে।
১২:৪৭ ১১ অক্টোবর ২০২১
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতির বাণী
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আমি হিন্দু ধর্মাবলম্বী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি বছরের ন্যায় এ বছরও সারাদেশে যথাযথ উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্য দিয়ে সাড়ম্বরে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
১২:৩৭ ১১ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে করোনায় শনাক্তের হার ১ দশমিক ৮
গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন নতুন ১ জন। শনাক্তের হার ১ দশমিক ৮ শতাংশ। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ১২৬।
১২:০২ ১১ অক্টোবর ২০২১
গণমানুষের কবি দিলওয়ার
গণমানুষের কবি মানে দিলওয়ার। তার পারিবারিক নাম দিলওয়ার খান। ডাক নাম দিলু। কলম নাম দিলওয়ার। আমরা সকলে তাকে জানি গণমানুষের কবি হিসেবে।
১১:৪০ ১১ অক্টোবর ২০২১
আধ্যাত্মিক শহর সিলেটে ‘ব্যাচেলর পয়েন্ট’ শুটিং ইউনিট (ভিডিও)
দেশের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ শুটিং ইউনিট অবস্থান করছে আধ্যাত্মিক শহর সিলেটে। পরিচালক কাজল আরেফিন অমি নিজেই এ কথা জানিয়েছেন। তাহলে কি শুরু হতে যাচ্ছে এর নতুন পর্ব অর্থাৎ সিজন ফোর?
১১:১০ ১১ অক্টোবর ২০২১
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ
আজ ১১ অক্টোবর সোমবার, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হবে দিবসটি। পৃথিবীজুড়ে লিঙ্গবৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম এ দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
১০:৫০ ১১ অক্টোবর ২০২১
মেসির গোলে উরুগুয়েকে হারালো আর্জেন্টিনা
গত ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর এবার আরেক শক্তিশালী উরুগুয়ের রক্ষণে চিড় ধরালো আর্জেন্টিনা। আক্রমণাত্মক ফুটবল খেলে গোল করলেন মেসি, ভিত গড়ে দিলেন সতীর্থদেরও। ৩-০ গোল ব্যবধানে জয়ের ধারায় ফিরল লিওনেল স্কালোনির দল।
১০:০১ ১১ অক্টোবর ২০২১
মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গাপূজা
মহাষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা। শুক্রবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই শারদোৎসবের। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবকে ঘিরে সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করছে।
০৯:৪৬ ১১ অক্টোবর ২০২১
হিন্দুধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে পূজায় প্রধানমন্ত্রীর বাণী
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ‘ধর্ম যার যার, উৎসব সবার’- এ মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করি। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। বর্তমান আওয়ামী লীগ সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে। সব ধর্মের মানুষ সমভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে।
০৯:৩২ ১১ অক্টোবর ২০২১
স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গোৎসব উদযাপনের অনুরোধ প্রধানমন্ত্রীর
সোমবার (১১ অক্টোবর) বোধনের মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গোৎসব উদযাপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৩:০২ ১০ অক্টোবর ২০২১
নোবেলজয়ী দুই সাংবাদিককে তথ্যমন্ত্রীর অভিনন্দন
চলতি বছর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দুই সাংবাদিক ফিলিপাইনের মারিয়া রেসা এবং রাশিয়ার দিমিত্রি মুরাতফকে অভিনন্দন জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, একজন সাংবাদিক বস্তুনিষ্ঠতার সাথে নির্ভয়ে কাজ করলে দেশ, সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়।
২২:৪০ ১০ অক্টোবর ২০২১
বেরি লেকে ফিরছে প্রাণ
আমাদের শহরের ফুসফুস প্রাকৃতিক জলাধার ‘বেরি লেক’ দখলমুক্ত হবে। পাবে নতুন প্রাণ। এই স্বপ্ন প্রতিটি মৌলভীবাজারবাসীর। ১৯৮৭ সালে এই লেক পৌরসভার নিয়ন্ত্রণে আসে। এখানে সেই সময়ের নগরপিতার পরিকল্পনা মাফিক শিশুদের জন্যে শিশু পার্ক তৈরি করা হলেও তা কালের অতলে হারিয়েছে অনেক বছর হলো।
২২:১৭ ১০ অক্টোবর ২০২১
নবীগঞ্জে একশত পূজামণ্ডপে লক্ষাধিক টাকার অনুদান (ভিডিও)
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ গোবিন্দর জিউর আখড়াই ১০ সেপ্টেম্বর সকাল ১১ টায় একশত পূজামণ্ডপের মধ্যে ডিও এমপি মিলাদ গাজীর নিজ তহবিল হতে একশত পূজা মন্ডপ এক লক্ষ দশ হাজার টাকা প্রদান করেন। এসময় বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্ট থেকেও আর্থিক অনুদান প্রদান করা হয়।
২১:৫৪ ১০ অক্টোবর ২০২১
শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে মৌলভীবাজারে নানা কর্মসূচি পালন
শিশুরাই জাতির ভবিষৎ। তারাই আগামী দিনে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেবে। জ্ঞান চর্চা ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে গড়ে তুলবে সকলের জন্য কল্যাণকর নতুন বিশ্ব। শিশুর অধিকার, সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে দেশব্যাপী পালিত হয়েছে জাতীয় শিশু অধিকার সপ্তাহ। এ উপলক্ষে মৌলভীবাজারে নানা কর্মসূচি পালন করেছে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্সের (এন.সি.টি.এফ) জেলা শাখা।
২১:৫৪ ১০ অক্টোবর ২০২১
চুনারুঘাট থেকে ১০ কেজি গাঁজা এনে মৌলভীবাজারে গ্রেফতার ২
মৌলভীবাজারে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৯। জব্দকৃত গাঁজা হবিগঞ্জের চুনারুঘাট থেকে বিক্রির জন্য আনা হয়েছিলো বলে জানায় র্যাব।
২১:৪৭ ১০ অক্টোবর ২০২১
পূজায় শ্রীমঙ্গলের ২০০ সুবিধাবঞ্চিত পরিবারে নতুন কাপড় বিতরণ
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ২০০ পরিবারের মধ্যে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব ভলান্টারি এফোর্টস (সেভ) এর আয়োজনে নতুন বস্ত্র (পূজার কাপড়) বিতরণ করা হয়েছে।
২১:০৪ ১০ অক্টোবর ২০২১
কেজি ৩০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি
পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্তদের কথা চিন্তা করে নিত্যপণ্যটি কম দামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামীকাল সোমবার থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকে তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হবে। প্রতি কেজি পেঁয়াজের দাম পড়বে ৩০ টাকা।
২০:৩৪ ১০ অক্টোবর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   979  
-   980  
-   981  
-   982  
-   983  
-   984  
-   985      
- পরবর্তী >    
- শেষ >>    











































