হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ইনজামাম
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সোমবার রাতেই তাকে ভর্তি করা হয়েছে লাহোরের একটি বেসরকারি হাসপাতালে। সংবাদ সংস্থা জানাচ্ছে, সে হাসপাতালেই মাঝরাতে তার অ্যাঞ্জিওপ্লাস্টি সম্পন্ন হয়েছে।
১৪:১০ ২৮ সেপ্টেম্বর ২০২১
তথ্য অধিকার বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল
আলোচনাসভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ী হয়েছে দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের শিক্ষার্থীরা।
১৩:৫৫ ২৮ সেপ্টেম্বর ২০২১
১৬ আলামত ফেরত পেতে আদালতে পরীমনি
গাড়ি, মোবাইল, ল্যাপটপসহ জব্দ করা ১৬টি আলামত ফেরত পেতে আদালতে এসেছেন আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। আজ (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ২৭ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি হাজির হন।
১৩:৩৮ ২৮ সেপ্টেম্বর ২০২১
বড় পর্দায় আসছে শাহরুখ-সালমানের সিনেমা
বলিউড বাদশা শাহরুখ খান দীর্ঘদিন ধরে বড় পর্দায় নেই। এজন্য বেশ আলোচনায় ছিল কবে মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘পাঠান’? বিশেষ করে শাহরুখ ভক্তদের মধ্যে গত কয়েক মাস ধরে এ প্রশ্ন ঘুরপাক খেয়েছে বেশি। ভক্তদের এ অপেক্ষা অবসান হলো সোমবার। একইসঙ্গে জানা গেল বলিউড ভাইজান অর্থাৎ সালমান খানের আগামী সিনেমা ‘টাইগার ৩’ মুক্তির তারিখও কথা।
১৩:২৩ ২৮ সেপ্টেম্বর ২০২১
৪৩তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি: বাংলাদেশ বিষয়াবলি
আসন্ন ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়াবলি থেকে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। এগুলো তাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।
১৩:০২ ২৮ সেপ্টেম্বর ২০২১
তাহিরপুরে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত...
১২:৫২ ২৮ সেপ্টেম্বর ২০২১
পাঁচ মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল
পৃথক পাঁচটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর করে বাড়িয়ে দিয়েছেন হাইকোর্ট। ঢাকার ৩টি এবং নড়াইল ও কুমিল্লায় করা একটি করে মামলায় এ জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।
১২:৪১ ২৮ সেপ্টেম্বর ২০২১
ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ছোট খোচাবাড়ি তেঁতুলতলা নামক স্থানে একটি গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পাশে ঝোপঝাড়ের মধ্য থেকে উদ্ধার লাশের পরিচয় পাওয়া যায়নি এখনও।
১২:৩৯ ২৮ সেপ্টেম্বর ২০২১
ইসলামি বক্তা কাজী ইব্রাহীম আটক
আলোচিত ইসলামি বক্তা মুফতি কাজী ইব্রাহীমকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুর কলেজ রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি বিশেষ দল।
১২:৩০ ২৮ সেপ্টেম্বর ২০২১
ফ্রান্সের প্রেসিডেন্টকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ (ভিডিও)
গত জুন মাসে জনতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে চড় খেয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এবার ম্যাক্রোঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়েছে।
১২:২৫ ২৮ সেপ্টেম্বর ২০২১
এক মাসেই তিনবার ক্ষেপনাস্ত্র পরীক্ষা করলো উত্তর কোরিয়া
দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার উত্তর কোরিয়া সাগরে একটি সন্দেহজনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিন জাতিসংঘকে পিয়ংইয়ংয়ের প্রতিনিধি বলেন, তাদের অস্ত্র পরীক্ষার ‘ন্যায়সঙ্গত অধিকার’ আছে। কারণ তাদেরকে লক্ষ্য করে ‘বৈরী পদক্ষেপ’ নেয়া হচ্ছে। এই কথা বলার কিছুক্ষণ পরই দক্ষিণ কোরিয়া ও জাপান উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি তুলে ধরে।
১২:২০ ২৮ সেপ্টেম্বর ২০২১
নালায় পড়ে প্রাণ গেলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
চশমা কিনে মামার সঙ্গে বাসায় ফিরছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেহরিন মাহমুদ সাদিয়া (২০)। একপাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ পা পিছলে নালায় পড়ে যান সাদিয়া। সাথে সাথে তার মামাও নালায় ঝাঁপ দেন। কিন্তু স্রোতের কারণে তাকে পাওয়া যায়নি। পরে ঘটনার ৫ ঘণ্টা পর ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
১২:০৮ ২৮ সেপ্টেম্বর ২০২১
ফাইজারের আরও ২৫ লাখ টিকা দেশে পৌঁছেছে
কোভ্যাক্সের আওতায় দেশে পৌঁছেছে ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকার চালান এসে পৌঁছায়।
১১:৫৪ ২৮ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে আরও ৮ জনের করোনা, শনাক্তের হার ৭ দশমিক ৮
সারা দেশে করোনাভাইরাসে শনাক্তের হার ধীরে ধীরে কমে আসলেও, সীমান্ত জেলা মৌলভীবাজারে যেন এক্ষেত্রে কোনও মসৃণতা পাওয়া যাচ্ছে না। করোনাভাইরাসে শনাক্তের হার উঠানামা করতেই আছে প্রতিদিন, যেখানে গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) শনাক্তের হার ছিলো ২ দশমিক ৬ শতাংশ, আজ তা আবার বেড়ে ৭ দশমিক ৮ শতাংশে।
১১:৪০ ২৮ সেপ্টেম্বর ২০২১
বিশ্ববিদ্যালয়গুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বললেন রাষ্ট্রপতি
বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম চালুর ক্ষেত্রে শ্রেণিকক্ষ, ছাত্রাবাস, ক্যাম্পাস, অফিসসহ সর্বত্র যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
১১:১৮ ২৮ সেপ্টেম্বর ২০২১
শেখ হাসিনা এক সংগ্রামী উপাখ্যানের নাম (ভিডিও)
দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ মঙ্গলবার। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
০০:১২ ২৮ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে চালু হচ্ছে ট্যুরিস্ট বাস
পর্যটন জেলা মৌলভীবাজারে চালু হচ্ছে ট্যুরিস্ট বাস। মৌলভীবাজারের অপার প্রাকৃতিক সৌন্দর্য্য স্থানীয় এবং বাইরে থেকে আসা পর্যটকদের উপভোগ করাতে এমন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
২৩:৩৮ ২৭ সেপ্টেম্বর ২০২১
সাফ খেলা হচ্ছে না এলিটা কিংসলের
এলিটা কিংসলেকে বাদ দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপের ২৩ জনের দল ঘোষণা করতে যাচ্ছেন জাতীয় ফুটবল দলের নতুন কোচ অস্কার ব্রুজন। ফিফার অনুমোদন না মেলায় আপাতত জাতীয় দলের জার্সি গায়ে খেলা হচ্ছে না কিংসলের।
২৩:২৬ ২৭ সেপ্টেম্বর ২০২১
করোনা প্রতিরোধে মুখে খাওয়ার ওষুধ আনছে ফাইজার
করোনা প্রতিরোধে উদ্ভাবিত টিকাগুলোর মধ্যে সবচেয়ে কার্যকর হিসেবে বিবেচিত হচ্ছে ফাইজারের টিকা। মার্কিন এই ওষুধ কোম্পানিটি এবার ঘোষণা দিয়েছে, প্রাণঘাতী এই রোগের মুখে খাওয়ার ওষুধও দ্রুত বাজারে আনবে তারা।
২৩:০৮ ২৭ সেপ্টেম্বর ২০২১
পররাষ্ট্রমন্ত্রীর নতুন বই ‘জাতির উদ্দেশে ভাষণ: শেখ হাসিনা’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নিজের লেখা নতুন বই ‘জাতির উদ্দেশে ভাষণ: শেখ হাসিনা’ তুলে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রীর হাতে বইটি তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী।
২২:৩৯ ২৭ সেপ্টেম্বর ২০২১
গণটিকা ক্যাম্পেইন: মৌলভীবাজারে পৌঁছাল আরও ৫৫ হাজার টিকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সারাদেশে গণ পরিসরে টিকা ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হবে। দেশের ছয় হাজারের বেশি কেন্দ্রে সকাল ৯টা থেকে এ কার্যক্রম শুরু হবে।
২২:২৩ ২৭ সেপ্টেম্বর ২০২১
শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ই-পোস্টার প্রকাশ
বঙ্গবন্ধুকন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর)। এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন পক্ষ হতে একটি ই-পোস্টার প্রকাশ করা হয়েছে।
২১:৫২ ২৭ সেপ্টেম্বর ২০২১
লক্ষ্যমাত্রা ৭৫ লাখে না পৌঁছানো পর্যন্ত টিকা ক্যাম্পেইন চলবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আগামীকাল (২৮ সেপ্টেম্বর) সারাদেশে গণ পরিসরে টিকা ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হবে। এ দিন সকাল ৯টা থেকে এ কার্যক্রম শুরু হবে। যতক্ষণ পর্যন্ত ৭৫ লাখ ডোজ টিকা দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
২১:২৮ ২৭ সেপ্টেম্বর ২০২১
করোনাকালে এইচএসসি: পরীক্ষার্থীদের মানতে হবে যে ১১ নির্দেশনা
করোনা পরিস্থিতির কারণে দেড় বছর সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সংক্রমণ হার কমায় ধীরে ধীরে স্কুল-কলেজ খুলে দেওয়া হচ্ছে। বাড়ানো হচ্ছে ক্লাসের সময় ও সংখ্যা। এরই ধারাবাহিকতায় আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হবে ৩০ ডিসেম্বর। সোমবার (২৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
২১:০৮ ২৭ সেপ্টেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   981  
-   982  
-   983  
-   984  
-   985  
-   986  
-   987      
- পরবর্তী >    
- শেষ >>    













































