সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ২৭ অক্টোবর
একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির অনুকূলে বণ্টন করা সংরক্ষিত নারী আসনের শূন্যপদে আগামী ২৭ অক্টোবর উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
১৬:২১ ৭ অক্টোবর ২০২১
শাহরুখপুত্র আরিয়ানের জন্য হৃতিকের খোলা চিঠি
মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। একটি প্রমোদতরী থেকে গত ২ অক্টোবর তাকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আদালতে তোলা হলেও এখনো জামিন মেলেনি।
১৬:১০ ৭ অক্টোবর ২০২১
চতুর্থবারের মতো বিসিবি সভাপতি হলেন পাপন
চতুর্থবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারে বসছেন নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিসিবি সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনকে বেছে নিয়েছেন ২৫ পরিচালক।
১৫:৫০ ৭ অক্টোবর ২০২১
বিধায়ক হিসেবে শপথ নিলেন মমতা ব্যানার্জী
মুখ্যমন্ত্রী হিসেবে আগেই শপথ নিয়েছিলেন মমতা ব্যানার্জী। এবার ভবানীপুর উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের পর শপথ নিলেন বিধায়কের।
১৫:২৭ ৭ অক্টোবর ২০২১
সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন কবিতা
সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা।
১৫:০৮ ৭ অক্টোবর ২০২১
শ্রীমঙ্গল উপজেলা উপনির্বাচনে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা (ভিডিও)
উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। শেষ হবে বিকেল ৪ টায়। ভোটার উপস্থিতি কম থাকলেও কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
১৪:৪৬ ৭ অক্টোবর ২০২১
‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রকৃতি ভিত্তিক সমাধানই সবচেয়ে কার্যকরী’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মহামারী, জীববৈচিত্র্য ধ্বংস, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন অর্জনের চ্যালেঞ্জসমূহ মোকাবিলার জন্য প্রকৃতি ভিত্তিক সমাধানই সবচেয়ে কার্যকর উপায়। তাই বাংলাদেশ জলবায়ু, প্রকৃতি এবং উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
১৪:১৪ ৭ অক্টোবর ২০২১
দুর্গা সেজে ছবি পোস্ট করে কটাক্ষের শিকার শ্রাবন্তী
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গত কয়েক বছর ধরে নেটিজেনরা যেভাবে প্রকাশ্যে শ্রাবন্তীকে কটাক্ষ করেন, তা অভিনেত্রীর কাছে কিছুই নয়। তাই নানা কটাক্ষ সহ্য করেও, শ্রাবন্তী একেবারে মুখে কুলুপ এঁটেছেন। নেটিজেনদের বিরুদ্ধে তার রাগ বা ক্ষোভের কথা এখনও স্পষ্ট করে জানাননি।
১৩:৫৭ ৭ অক্টোবর ২০২১
পাঁচ দিনে ২ লাখ ৮ হাজার অবৈধ মোবাইল ফোন শনাক্ত
মোবাইল ফোনের বৈধতা যাচাইয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা চালু হয়েছে। ১ অক্টোবর থেকে অনিবন্ধিত মোবাইল বন্ধের প্রক্রিয়া শুরু পর এ পর্যন্ত পাঁচ দিনে ৫ লাখ ৮৭ হাজার ৭৫৭টি হ্যান্ডসেট নিবন্ধিত হয়েছে।
১৩:৪৩ ৭ অক্টোবর ২০২১
চোট নিয়ে নেপাল থেকে ফিরলেন তামিম
চোট যেন পিছুই ছাড়ছে না তামিম ইকবালের। হাঁটুর ইনজুরির কারণে প্রায় তিন মাসের মতো বিশ্রামে ছিলেন। যার ফলে বিশ্বকাপ থেকেই নিজেকে সরিয়ে নেন বাঁহাতি এই ওপেনার।
১৩:২৭ ৭ অক্টোবর ২০২১
আত্মসমর্পণ করে জামিন পেলেন স্বাস্থ্যের সাবেক ডিজি
করোনা পরীক্ষা ও চিকিৎসায় দুর্নীতির মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ।
১৩:১৫ ৭ অক্টোবর ২০২১
ভোটার শূন্য ভোট কেন্দ্র
বেলা সাড়ে ১২ টা, লইয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় সাড়ে চার ঘণ্টায় ভোট দিয়েছেন মাত্র সাড়ে তিন শতাংশ মানুষ। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৯২৫। এর মধ্যে ভোট দিয়েছেন ১১১ জন। কেন্দ্রে পাহারা দিচ্ছে পুলিশ, আনসার সদস্য ও ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা।
১৩:০৪ ৭ অক্টোবর ২০২১
আত্মসমর্পণ করে স্বাস্থ্যের সাবেক ডিজির জামিন আবেদন
করোনা পরীক্ষা ও চিকিৎসায় দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন।
১২:২৫ ৭ অক্টোবর ২০২১
বিশ্বে প্রথম ম্যালেরিয়ার টিকার অনুমোদন
বহু বছরের গবেষণা ও চেষ্টার পর অবশেষে মশাবাহিত প্রাণঘাতী রোগ ম্যালেরিয়ার প্রথম ভ্যাকসিন আবিষ্কারে সফলতা পেলেন বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের ওষুধপ্রস্তুতকারক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বিশ্বে প্রথমবারের মতো এই রোগের টিকা আবিষ্কারে সক্ষম হয়েছেন বলে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা দিয়েছে।
১২:১১ ৭ অক্টোবর ২০২১
পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ২০ জনের মৃত্যু
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালের ওই ভূমিকম্পে আরও কমপক্ষে তিন শতাধিক মানুষ আহত হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
১২:০৩ ৭ অক্টোবর ২০২১
উৎসবমুখর পরিবেশে চলছে শ্রীমঙ্গল উপজেলা উপনির্বাচনের ভোটগ্রহণ
আগেরদিন থেকে রাতভর ছিল টানটান উত্তেজনা। তবে বৃহস্পতিবার (৭ অক্টোবর) শ্রীমঙ্গলের সকালটা শুরু হয়েছে নির্বাচনী আমেজে, উৎসবমুখর পরিবেশে। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা ১১ পর্যন্ত অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
১১:৫৪ ৭ অক্টোবর ২০২১
জাপান যেতে ঘর ছেড়েছিল সেই তিন কলেজছাত্রী
করোনাকালে ঘরে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অপসংস্কৃতিতে আসক্তি। ফলে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে রাজধানীর পল্লবী থেকে ‘নিখোঁজ’ হওয়া তিন কলেজছাত্রী। অতিরিক্ত পারিবারিক বিধিনিষেধে বিরক্ত হয়ে এবং উচ্চবিলাসী জীবন-যাপনের উদ্দেশ্যে জাপান চলে যাওয়ার পরিকল্পনা করে তারা। এজন্য জাপানি ভাষাও রপ্ত করে তিন বান্ধবী। পরিকল্পনা ছিল, কক্সবাজার হয়ে নৌপথে জাপান যাবে তারা। তবে দেশ ছাড়ার আগেই তাদের উদ্ধার করে র্যাব।
২৩:৫৪ ৬ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন
মৌলভীবাজার নারী উন্নয়ন ফোরাম উদ্যোগে তিনদিন ব্যাপী উদ্যোক্তা মেলা আয়োজন করা হয়েছে।
২৩:৩৪ ৬ অক্টোবর ২০২১
সংসার ভাঙছে গায়ক নোবেলের
‘সারেগামাপা’ থেকে পরিচিতি পাওয়া গায়ক মাইনুল আহসান নোবেলের সংসার ভাঙছে। নোবেলকে ডিভোর্স লেটার (তালাকের নোটিশ) পাঠিয়েছেন তার স্ত্রী মেহরুবা সালসাবিল। গত ১১ সেপ্টেম্বর এই তালাকনামা নোবেলের ঠিকানায় পাঠানো হয়েছে।
২৩:১৯ ৬ অক্টোবর ২০২১
শেরপুরে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে কুশিয়ারা নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ অক্টোবর) হামরকোনা যুব সংঘের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
২৩:০০ ৬ অক্টোবর ২০২১
ইউআরসি ইন্সট্রাক্টরদের `অনুপ্রবেশ` বন্ধে পিটিআই ইন্সট্রাক্টরদের দাবি
ইউআরসি ইন্সট্রাক্টরদের অনুপ্রবেশ বন্ধ করে পিটিআই ইন্সট্রাক্টরদের সহকারি সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতির দাবি জানিয়েছে বাংলাদেশ পিটিআই ইন্সট্রাক্টর পরিষদ। ৬৭টি পিটিআই হতে একযোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তাদের এ দাবি পেশ করা হবে বলে জানা গেছে।
২২:৩৯ ৬ অক্টোবর ২০২১
রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২২:১৮ ৬ অক্টোবর ২০২১
তাহিরপুরে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ পালিত
সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহী করার লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ পালিত হয়েছে ।
২১:৫৬ ৬ অক্টোবর ২০২১
দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে আইজিপির নির্দেশ
দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
২১:৪৬ ৬ অক্টোবর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   984  
-   985  
-   986  
-   987  
-   988  
-   989  
-   990      
- পরবর্তী >    
- শেষ >>    











































