কমলগঞ্জে ঈদগাহের মাটি খননের সময় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রাজদীঘির পার বাজার সংলগ্ন ঈদগাহের বাউন্ডারির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাটি খনন করতে গিয়ে একটি কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে।
১৯:৩৬ ৩০ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজার সরকারি কলেজে ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি
ডিগ্রি (পাস) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য ইনকোর্স ও প্রস্তুতিমূলক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে মৌলভীবাজার সরকারি কলেজ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) প্রফেসর মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা গেছে।
১৯:২১ ৩০ সেপ্টেম্বর ২০২১
বড়লেখায় চেতনানাশক ওষুধ খাইয়ে গৃহকর্ত্রীকে হত্যা, মা-ছেলে গ্রেফতার
মৌলভীবাজারের বড়লেখায় চেতনানাশক ওষুধ খাইয়ে গৃহকর্ত্রী হাজেরা বেগমকে (৮৫) হত্যার অভিযোগে করা মামলায় গৃহকর্মী ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাহমুদপুর এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।
১৮:১৬ ৩০ সেপ্টেম্বর ২০২১
তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস এক দিন বাড়ল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস এক দিন বাড়িয়ে নতুন রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এসব শ্রেণিতে সপ্তাহে এক দিন করে ক্লাস হচ্ছিল। নতুন রুটিন অনুযায়ী, শিক্ষার্থীরা সপ্তাহে দুদিন সশরীরে ক্লাস করতে পারবে।
১৬:৪৩ ৩০ সেপ্টেম্বর ২০২১
লাউয়াছড়ার সড়কে প্রাণ গেল তরুণের
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলী আকবর (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
১৬:৩০ ৩০ সেপ্টেম্বর ২০২১
নতুন শ্রেণীকক্ষ পাচ্ছে মৌলভীবাজার ফ্লাওয়ার্স কেজি হাইস্কুল (ভিডিও)
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহি প্রকৌশলী প্রদীপ কুমার সরকার আইনিউজকে জানান- বিদ্যালয়টির চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার উর্ধমুখী সম্প্রসারণ কাজ বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এতে ব্যয় হবে ৮৫ লাখ টাকা। এছাড়া বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এতে ব্যয় হয়েছে ৭০ লাখ টাকা। আজ একই অনুষ্ঠানে একতলা এই একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়।
১৬:০৩ ৩০ সেপ্টেম্বর ২০২১
গুগল মিটে নতুন ফিচার
করোনাকালে হোম অফিসের কারণে অন্যতম ভিডিও কলিং অ্যাপ গুগল মিটের ব্যবহার বেড়েছে। এই চাহিদার কারণে গুগল মিট অটোমেটিক লাইটিং অ্যাডজাস্টমেন্ট নামের একটি ফিচার নিয়ে এসেছে।
১৫:৪৫ ৩০ সেপ্টেম্বর ২০২১
ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, নিহত বেড়ে ১১৬
ইকুয়েডরে কারাগারে দাঙ্গার ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১১৬ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সদস্যদের মধ্যে সংঘর্ষে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটির ইতিহাসে কারাগারে সবচেয়ে ভয়াবহ দাঙ্গার ঘটনা এটি।
১৫:৩১ ৩০ সেপ্টেম্বর ২০২১
আট মাসে যৌন হয়রানির শিকার ১১২ কন্যাশিশু, ৮১৩ ধর্ষণ
গত আট মাসে ৮১৩ নারী ধর্ষণ ও ১১২ জন কন্যাশিশু যৌন হয়রানির শিকার হয়েছে। আর অপহরণ ও পাচার হয়েছে ১৪০ জন। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের এক পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
১৫:১২ ৩০ সেপ্টেম্বর ২০২১
কমলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালন
“আমরা কন্যাশিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস।
১৫:০০ ৩০ সেপ্টেম্বর ২০২১
নাসির-তামিমার বিরুদ্ধে সমন জারি
ক্রিকেটার নাসির হোসেন, তামিমা সুলতানা তাম্মি ও তামিমার মা সুমি আক্তারকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে তাদেরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
১৪:৪৯ ৩০ সেপ্টেম্বর ২০২১
এবার বলিউডে ইয়োহানি
শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি ডি’সিলভা। সম্প্রতি ‘মানিকে মাগে হিতে’ গেয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি। গানের ভাষা অচেনা। কিন্তু এশীয় অঞ্চলের দেশগুলোর মানুষের কাছে তার গানটি মন কেড়ে নিয়েছে।
১৪:৩০ ৩০ সেপ্টেম্বর ২০২১
ইভ্যালির সব নথি তলব করেছেন হাইকোর্ট
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সব নথি তলব করেছেন হাইকোর্ট। আগামী ১১ অক্টোবর জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রারকে আদালতে সব নথি দাখিল করতে বলা হয়েছে।
১৪:১৫ ৩০ সেপ্টেম্বর ২০২১
আলোচিত রায়হান হত্যা মামলার বিচার শুরু
সিলেটের আলোচিত রায়হান আহমদ হত্যা মামলার অভিযোগ গ্রহণ করেছেন আদালত। এর মধ্য দিয়ে দীর্ঘ ১১ মাস পর আলোচিত এই হত্যা মামলার বিচারকাজ শুরু হলো।
১৪:০৩ ৩০ সেপ্টেম্বর ২০২১
বাংলাদেশ ব্যাংকে ২০০ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
‘ক্যাশ অফিসার’ পদে ২০০ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগ্রহীরা আগামী ২১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৩:৪৩ ৩০ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে মৌলভীবাজারে জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের পর্যায় ২-এর আওতায় প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৩:৪২ ৩০ সেপ্টেম্বর ২০২১
জবির ছাত্রী হলে সিটের জন্য আবেদন করবেন যেভাবে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র আবাসিক হল ‘বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল’-এ সিটের জন্য শিক্ষার্থীদের আবেদন গ্রহণ ১ অক্টোবর থেকে অনলাইনে শুরু হবে। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে স্টুডেন্ট লগইন অপশনে আবেদন করতে হবে।
১৩:১৪ ৩০ সেপ্টেম্বর ২০২১
আজ জাতীয় কন্যাশিশু দিবস
আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় কন্যাশিশু দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য হলো ‘আমরা কন্যা শিশু, প্রযুক্তিতে হবো সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ গড়বো’। দিবসটি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে।
১৩:১১ ৩০ সেপ্টেম্বর ২০২১
মেরিল্যান্ডে বাংলাদেশ হাউসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করেছেন। স্থানীয় সময় বুধবার বিকাল সাড়ে ৪টায় তিনি এর উদ্বোধন করেন।
১৩:০১ ৩০ সেপ্টেম্বর ২০২১
মা হারালেন সংগীতশিল্পী মমতাজ
মা হারালেন লোকগানের সংগীতশিল্পী এবং জাতীয় সংসদ সদস্য মমতাজ বেগম। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গেছে।
১২:৫৫ ৩০ সেপ্টেম্বর ২০২১
কুলাউড়ায় ‘ইউনাইটেড হাজীপুর’ সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ
মৌলভীবাজারের কুলাউড়ায় ইউনাইটেড হাজীপুর নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
১২:৫১ ৩০ সেপ্টেম্বর ২০২১
নাসির-তামিমার বিয়ে অবৈধ: পিবিআই
ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিয়ে বৈধ উপায়ে হয়নি। তামিমা ও রাকিব হাসানের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই তামিমা সুলতানা তাম্মি ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন।
১২:৪০ ৩০ সেপ্টেম্বর ২০২১
নির্মাণ শেষ হওয়ার আগেই ফাটল, অভিযোগ দেওয়ায় সিমেন্ট দিয়ে প্রলেপ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর থানা ভবনের সম্মুখ থেকে ভাটি তাহিরপুর গ্রামের ত্রিমুখী রাস্তা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই সড়কের একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে।
১২:৩৬ ৩০ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে চ্যানেল আই’র জন্মদিনে নানা আয়োজন
টেলিভিশন চ্যানেল আই'র জন্মদিন মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত করা হয়েছে। র্যালী কেক কাটা ও আলোচনা অনুষ্ঠান ছিলো মূল অনুষ্ঠানের অংশ। অনুষ্ঠান আনন্দঘন করতে মিউজিক দল, চ্যানেল আই'র জন্মদিনের থিম মিউজিক ছিলো আকর্ষণীয়।
১২:২২ ৩০ সেপ্টেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   977  
-   978  
-   979  
-   980  
-   981  
-   982  
-   983      
- পরবর্তী >    
- শেষ >>    













































