মালয়েশিয়ায় ৯৫ বাংলাদেশিসহ ৩২৬ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে ৯৫ বাংলাদেশিসহ ৩২৬ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।
১৩:১৬ ১ অক্টোবর ২০২১
আসছে শারদ উৎসব, ব্যস্ত ঢাকিশিল্পীরা
আর মাত্র কয়টা দিন পর সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে শিল্পীর তুলির ছোঁয়ায় পূর্ণরূপ পাচ্ছেন দৃষ্টিনন্দন সব প্রতিমা। উৎসব পূর্ণতা পায় যাদের হাতের পরশে সেই প্রতিমা শিল্পীদের পাশাপাশি ব্যস্ত হয়ে উঠছেন ঢাকি শিল্পীরাও।
১৩:০৮ ১ অক্টোবর ২০২১
লাউয়াছড়া বনের দখলীয় ভূমি পুনরুদ্ধার ও বিদ্যুৎ লাইনে কাভারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের দখল হয়ে যাওয়া ভূমি পুনরুদ্ধার ও বন্যপ্রাণী রক্ষার স্বার্থে বনের ভেতরের বৈদ্যুতিক লাইনে কাভার লাগানোর দাবিতে মানববন্ধন করেছে জীববৈচিত্র্য রক্ষা কমিটি।
১৩:০০ ১ অক্টোবর ২০২১
আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস
আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ (১ অক্টোবর)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
১২:৪৯ ১ অক্টোবর ২০২১
দেশের পথে প্রধানমন্ত্রী
জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে প্রায় দুই সপ্তাহের রাষ্ট্রীয় সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সফরসঙ্গীদের নিয়ে ওয়াশিংটন থেকে ঢাকার পথে যাত্রা করেছেন তিনি।
১২:২৭ ১ অক্টোবর ২০২১
শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া সেই শিক্ষিকা বরখাস্ত
১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১২:১৫ ১ অক্টোবর ২০২১
শাবিতে চলছে ঢাবির ভর্তি পরীক্ষা
দেশের ৮টি বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকাল ১১টায় শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সিলেট অঞ্চলের শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭টি কেন্দ্রে ভর্তিযুদ্ধে অংশ নিয়েছে। এতে ৩ হাজার ৩০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। দুপুর সাড়ে ১২টায় শেষ হবে এ ভর্তিযুদ্ধ।
১২:১০ ১ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে করোনা শনাক্তের হার কমে ২ দশমিক ৭
সারা দেশে করোনাভাইরাসে শনাক্তের হার ধীরে ধীরে কমে আসলেও, সীমান্ত জেলা মৌলভীবাজারে যেন এক্ষেত্রে কোনও মসৃণতা পাওয়া যাচ্ছে না। করোনাভাইরাসে শনাক্তের হার উঠানামা করতেই আছে প্রতিদিন, তবে গত ২৪ ঘণ্টায় কমে এই হার দাঁড়িয়েছে ২ দশমিক ৭ শতাংশে।
১২:০৮ ১ অক্টোবর ২০২১
ঢাবির ভর্তি পরীক্ষা শুরু হলো আজ
বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম ঢাকার বাইরে দেশের সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
১১:৪২ ১ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে মঞ্চে খসে পড়লো ছাদের টাইলস
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সাইফুর রহমান অডিটোরিয়ামে চলছিলো মৌলভীবাজারে সাংস্কৃতিক সংগঠন 'সহজ মানুষ'-এর অনুষ্ঠান। এর মধ্যেই ধ্বসে পড়ে স্টেজের ঠিক উপরের ছাদের টাইলসের একটি বড় অংশ। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন শিল্পী ও অনুষ্ঠানের আয়োজকরা।
০১:২৭ ১ অক্টোবর ২০২১
কুলাউড়ায় টিকা নিয়ে বিশৃঙ্খলা, না পেয়ে ফেরত গেলেন ৫ শতাধিক মানুষ
মৌলভীবাজারের কুলাউড়ায় করোনার টিকাদান কার্যক্রম নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। নির্দিষ্ট তারিখের ম্যাসেজ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অপেক্ষা করেও টিকা না পেয়ে ফেরত গেলেন ৫ শতাধিক মানুষ।
০০:০৩ ১ অক্টোবর ২০২১
ভারতে বয়স্কদের ৭০ শতাংশ টিকার আওতায়
ভারতে বয়স্কদের মধ্যে প্রায় ৭০ শতাংশ মানুষ কমপক্ষে এক ডোজ এবং ২৫ শতাংশ দুই ডোজ টিকা গ্রহণ করেছে বলে জানিয়েছে দেশটির সরকার।
২৩:৫২ ৩০ সেপ্টেম্বর ২০২১
নিবন্ধনের অনুমতি পেলো আরও ৮৫ অনলাইন নিউজ পোর্টাল
আরও ৮৫টি নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা পৃথক দুই আদেশে এসব পোর্টালকে নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়।
২৩:২০ ৩০ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজার সদর হাসপাতালে অক্সিজেন সংকটে রোগীর মৃত্যুর অভিযোগ
মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে অক্সিজেনের সংকটে এক রোগীর মৃত্যুর অভিযোগ পরিবারের। প্রবাসী সুফিয়ান মিয়া (২২) হঠাৎ অসুস্থতা অনুভব করলে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রোগীর অক্সিজেন স্যাচুরেশন কমে যায়।
২৩:১০ ৩০ সেপ্টেম্বর ২০২১
৫০০ তম পর্ব উৎসবে ‘সহজ মানুষ’
মৌলভীবাজারে সাংস্কৃতিক সংগঠন 'সহজ মানুষ' উদযাপন করেছে তাদের ৫০০ তম পর্ব উৎসব। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজারের সাইফুর রহমান অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
২২:৫১ ৩০ সেপ্টেম্বর ২০২১
বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা গ্রহণে বিশ্বের তরুণদের প্রতি আহ্বান
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে নিজ নিজ দেশ ও জনগণের সেবায় নিয়োজিত হওয়ার জন্য বিশ্বের যুবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
২২:৪৯ ৩০ সেপ্টেম্বর ২০২১
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
দেশে বাজারে স্বর্ণের দাম প্রতি ভরিতে এক হাজার ৫১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শুক্রবার (১ অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হবে
২২:২০ ৩০ সেপ্টেম্বর ২০২১
সুনামগঞ্জে নৌকায় চাঁদাবাজির সময় আটক ১০
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালিপাথর বোঝাই নৌকা থেকে চাঁদাবাজিকালে ১০ জনকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে আটটি লোহার রড, একটি ছুরি, নয়টি মোবাইল, নগদ দুই হাজার ২৩০ টাকা উদ্ধার করা হয়েছে।
২২:১৪ ৩০ সেপ্টেম্বর ২০২১
এমন চরিত্রে আগে অভিনয় করেননি পরীমনি
পরীমনি বলেন, এমন চরিত্রে আমি আগে কাজ করিনি।
২২:০৪ ৩০ সেপ্টেম্বর ২০২১
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শফি (৬৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকাল ১১টায় শারজাহ ইন্ডাস্ট্রিয়াল এলাকা-২ এ দুর্ঘটনা ঘটে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।
২২:০৩ ৩০ সেপ্টেম্বর ২০২১
স্বাস্থ্যের সাবেক ডিজি-সাহেদসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট
করোনাভাইরাস পরীক্ষা ও চিকিৎসায় দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ, রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমসহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক।
২১:৩৪ ৩০ সেপ্টেম্বর ২০২১
নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
নবীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
২১:২২ ৩০ সেপ্টেম্বর ২০২১
জামিন পেলেন মডেল পিয়াসা
রাজধানীর ভাটারা ও খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা পৃথক দুই মামলায় আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে গুলশান থানায় করা মাদক আইনের আরেক মামলায় জামিন নামঞ্জুর হওয়ায় কারামুক্ত হতে পারছেন না তিনি।
২১:২০ ৩০ সেপ্টেম্বর ২০২১
স্কুল খুললেও বিশেষায়িত শিশুদের তৈরি হয়েছে নানান প্রতিবন্ধকতা
দীর্ঘ বন্ধের পর খুলেছে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু বিদ্যালয়মুখী হয়েও বিশেষায়িত শিশুদের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তারা পারছেনা মনোযোগী হতে পাঠদান কার্যক্রমে। মৌলভীবাজার জেলার একমাত্র বিশেষায়িত শিশুদের বিদ্যালয় ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। এই স্কুলের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালাতে গিয়ে বিপাকে শিক্ষকরা।
২১:১৪ ৩০ সেপ্টেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   993  
-   994  
-   995  
-   996  
-   997  
-   998  
-   999      
- পরবর্তী >    
- শেষ >>    











































