মা হারালেন সংগীতশিল্পী মমতাজ
মা হারালেন লোকগানের সংগীতশিল্পী এবং জাতীয় সংসদ সদস্য মমতাজ বেগম। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গেছে।
১২:৫৫ ৩০ সেপ্টেম্বর ২০২১
কুলাউড়ায় ‘ইউনাইটেড হাজীপুর’ সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ
মৌলভীবাজারের কুলাউড়ায় ইউনাইটেড হাজীপুর নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
১২:৫১ ৩০ সেপ্টেম্বর ২০২১
নাসির-তামিমার বিয়ে অবৈধ: পিবিআই
ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিয়ে বৈধ উপায়ে হয়নি। তামিমা ও রাকিব হাসানের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই তামিমা সুলতানা তাম্মি ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন।
১২:৪০ ৩০ সেপ্টেম্বর ২০২১
নির্মাণ শেষ হওয়ার আগেই ফাটল, অভিযোগ দেওয়ায় সিমেন্ট দিয়ে প্রলেপ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর থানা ভবনের সম্মুখ থেকে ভাটি তাহিরপুর গ্রামের ত্রিমুখী রাস্তা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই সড়কের একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে।
১২:৩৬ ৩০ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে চ্যানেল আই’র জন্মদিনে নানা আয়োজন
টেলিভিশন চ্যানেল আই'র জন্মদিন মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত করা হয়েছে। র্যালী কেক কাটা ও আলোচনা অনুষ্ঠান ছিলো মূল অনুষ্ঠানের অংশ। অনুষ্ঠান আনন্দঘন করতে মিউজিক দল, চ্যানেল আই'র জন্মদিনের থিম মিউজিক ছিলো আকর্ষণীয়।
১২:২২ ৩০ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে করোনায় আক্রান্ত ৮১০০ জন
সারা দেশে করোনাভাইরাসে শনাক্তের হার ধীরে ধীরে কমে আসলেও, সীমান্ত জেলা মৌলভীবাজারে যেন এক্ষেত্রে কোনও মসৃণতা পাওয়া যাচ্ছে না। করোনাভাইরাসে শনাক্তের হার উঠানামা করতেই আছে প্রতিদিন, আজ মৌলভীবাজারে করোনা শনাক্তের হার ৪ দশমিক ৭ শতাংশে। করোনায় আক্রান্ত ৮ হাজার ১০০ জন।
১২:০৬ ৩০ সেপ্টেম্বর ২০২১
মমতার টিকে থাকার লড়াই
পশ্চিমবঙ্গের ভবানিপুরসহ তিন আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নির্বাচনে লড়ছেন। এই আসনের ভোটেই নির্ধারিত হবে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকছেন কিনা। বিজেপির হয়ে লড়ছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের। এই মহারণে তৃণমূল বা বিজেপি কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ।
১১:৪০ ৩০ সেপ্টেম্বর ২০২১
কাজের গতিশীলতা বাড়াতে পুলিশ সদস্যদের ছুটির নির্দেশ
পুলিশ বাহিনীতে কল্যাণ ও গতিশীলতা বাড়াতে সব সদস্যকে বিধি মোতাবেক ছুটি দেওয়ার নির্দেশনা দিয়েছে পুলিশ সদরদপ্তর।
২৩:৫০ ২৯ সেপ্টেম্বর ২০২১
করোনা মোকাবিলায় ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
করোনা মহামারি মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের কোভিড রেজিলিয়েন্স বা কোভিড সহনশীলতা সূচকে চলতি মাসে পাঁচ ধাপ এগিয়ে বিশ্বের ৫৩টি দেশের মধ্যে ৩৯তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এর আগে গত আগস্টে বাংলাদেশ ছিল ৪৪তম স্থানে।
২৩:১৩ ২৯ সেপ্টেম্বর ২০২১
দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত
কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত হয়েছেন। তিনি আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ছিলেন।
২২:৪৮ ২৯ সেপ্টেম্বর ২০২১
হৃদযন্ত্র ভালো রাখতে তিন যোগাসন
আধুনিক জীবনযাত্রা মানেই প্রতিযোগিতা, চাপ এবং ঝুঁকি। আর এসব কারণেই নিরব ঘাতক হয়ে উঠেছে স্ট্রোক। তবে কিছু রোগের কারণেও স্ট্রোক হতে পারে।
২২:১৭ ২৯ সেপ্টেম্বর ২০২১
মানবপাচারের দায়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশির ৪৬ মাসের কারাদণ্ড
মেক্সিকো থেকে মানবপাচারের দায়ে যুক্তরাষ্ট্রের একটি আদালত মোহাম্মদ মিলন হোসেন নামে এক বাংলাদেশিকে ৪৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। নথিবিহীন লোকজনকে যুক্তরাষ্ট্রে পাচারের দায়ে ওই বাংলাদেশিকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে মঙ্গলবার মার্কিন বিচার বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে।
২১:৪৩ ২৯ সেপ্টেম্বর ২০২১
কানাডায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন, সোনার বাংলা গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রীর
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে আমরা এখন উন্নয়নের মহাসড়কের যাত্রী। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আমাদের প্রত্যেককে যে যেখানে আছি সেখান থেকে নিজ নিজ দায়িত্ব-কর্তব্য সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। সবার মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব।’
২১:৩৫ ২৯ সেপ্টেম্বর ২০২১
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, নিহত ৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবিতে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত অন্তত ২৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও ২০-২৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
২১:২৪ ২৯ সেপ্টেম্বর ২০২১
এক ডোজ টিকা নিয়ে সৌদি গেলে নিজ খরচে থাকতে হবে কোয়ারেন্টাইনে
করোনাভাইরাসের প্রতিরোধে কঠোর অবস্থায় সৌদি সরকার। সেদেশে কর্মরত বিপুল পরিমাণ বাংলাদেশি প্রবাসী। তবে সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে কোয়ারেন্টিন নীতিমালায় পরিবর্তন এনেছে দেশটির এভিয়েশন কর্তৃপক্ষ। এখন থেকে সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে এক ডোজ টিকা নেওয়া থাকলেও ৫ দিন নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
২১:১৫ ২৯ সেপ্টেম্বর ২০২১
মাধ্যমিকের শিক্ষক নিয়োগ পেতে দিতে হয় ১৫ লাখ পর্যন্ত ঘুষ
দেশের মাধ্যমিক শিক্ষা কার্যক্রমে অধ্যক্ষ, প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেতে তিন থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ লেনদেন হয় বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এছাড়া অন্যান্য পদেও নিয়মবহির্ভূত আর্থিক লেনদেনের চিত্র পেয়েছে দুর্নীতিবিরোধী সংস্থাটি। এই অর্থ আদায়ের সঙ্গে জড়িত রয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতা, শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি, এসএমসি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।
২১:০৯ ২৯ সেপ্টেম্বর ২০২১
হৃদয় দিয়ে নিন হৃদযন্ত্রের যত্ন
গবেষণায় উঠে এসেছে, সারা বিশ্বে হৃদরোগের কারণে বছরে প্রায় এক কোটি ৭০ লাখ লোক মারা যান। বাংলাদেশে হৃদরোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। উন্নত আড়ম্বরপূর্ণ জীবনযাত্রা, অস্বাস্থ্যকর জীবনাভ্যাস, অসচেতনতা এসব কারণে হৃদরোগ শুধু বড়দের নয়, শিশু-কিশোরদের মাঝেও দেখা যাচ্ছে। আমাদের দেশে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ১৭ ভাগই হৃদরোগের কারণে।
২০:৫৭ ২৯ সেপ্টেম্বর ২০২১
তথ্য অধিকার বাস্তবায়নে সারাদেশে শ্রেষ্ঠ ময়মনসিংহ
তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ, ময়মনসিংহ জেলা কমিটিকে সারাদেশের ৬৪ জেলা কমিটির মধ্যে শ্রেষ্ঠ জেলা কমিটি হিসাবে মনোনীত করেছে তথ্য কমিশন।
২০:০৮ ২৯ সেপ্টেম্বর ২০২১
কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছে সেন্ট্রাল রোডের কাজ (ভিডিও)
এম সাইফুর রহমান সড়ক বা সেন্ট্রাল রোড, মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ সড়ক এটি। কোথাও খানাখন্দ, আবারও কোথাও গর্ত, যেন দুর্ভোগের শেষ নেই।
১৯:৪৮ ২৯ সেপ্টেম্বর ২০২১
প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ছবি শেয়ার, শ্রীমঙ্গলে গ্রেফতার ১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বিকৃত করে ফেসবুকে শেয়ার করে গ্রেফতার হয়েছেন মো. আব্দুল মুমিন (৪৩) নামের এক ব্যক্তি।
১৯:২৬ ২৯ সেপ্টেম্বর ২০২১
ছয়মাস পর কমলো করোনায় মৃত্যু
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এটি গত প্রায় সাড়ে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। এর আগে ১৮ মার্চ ১৬ জনের মৃত্যু হয়েছিল। মাঝে ২১ মার্চ ও ২৬ মে ১৭ জনের মৃত্যু হয়, পরে আর মৃত্যুর সংখ্যা কমেনি।
১৯:২০ ২৯ সেপ্টেম্বর ২০২১
সিলেট মহানগর বিএনপির কমিটি ঘোষণা
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২৯ সদস্য বিশিষ্ট কমিটিতে আব্দুল কাইয়ুম জালালী পংকীকে আহ্বায়ক এবং মিফতা সিদ্দিকীকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়।
১৮:৩৯ ২৯ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে বিশ্ব হার্ট দিবস পালিত
“হৃদয় দিয়ে হৃদয়ের যত্ন নিন” এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস। বুধবার (২৯ সেপ্টেম্বর) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ, মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৬:৫০ ২৯ সেপ্টেম্বর ২০২১
জবির পরিবহন পুলে যুক্ত হলো আরও একটি নতুন বাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন পুলে শিক্ষার্থীদের জন্য যুক্ত হয়েছে আরো একটি নতুন বাস। বুধবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত ৪৭ আসন বিশিষ্ট নতুন বাসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
১৬:৩৭ ২৯ সেপ্টেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   995  
-   996  
-   997  
-   998  
-   999  
-   1000  
-   1001      
- পরবর্তী >    
- শেষ >>    











































