বদহজমে উপকারী চালের চা, যেভাবে বানাবেন
সাধারণত চা পাতা দিয়েই চা হয়ে থাকে। কিন্তু কখনো কী চালের চা খেয়েছেন? বদহজম হলে ভীষণ উপকারী এই চালের চা। নিয়মিত এই চা পানের আপনার হজম প্রক্রিয়া সহজতর হওয়ার পাশাপাশি দুর্বলতাও কেটে যাবে।
২২:০৯ ১ অক্টোবর ২০২১
স্যামসাং নিয়ে এলো গ্যালাক্সি এ৫২এস ফাইভজি
ভোক্তাদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরো উন্নত করে তুলতে এবং ফাইভজি প্রযুক্তির জগতে বিচরণের সুযোগ করে দিতে স্যামসাং বাংলাদেশ বাজারে নিয়ে এসেছে নিজেদের ‘এ’ সিরিজের নতুন ফোন গ্যালাক্সি এ৫২এস ফাইভজি। স্যামসাং ‘এ’ সিরিজের এই সর্বশেষ সংস্করণটির বাজার মূল্য মাত্র ৪৪,৯৯৯ টাকা।
২১:৫১ ১ অক্টোবর ২০২১
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস
এবার বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোটের সঙ্গে ২২ বছরের সম্পর্কে ইতি টেনেছে খেলাফত মজলিস। শুক্রবার (১ অক্টোবর) বিকালে ঢাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে জোট ছাড়ার ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব আইনজীবী জাহাঙ্গীর হোসেন।
২১:৪২ ১ অক্টোবর ২০২১
তথ্যমন্ত্রীকে টেলিভিশন মালিক ও সম্প্রচার সাংবাদিকদের অভিনন্দন
বিদেশি টিভি চ্যানেলের বিজ্ঞাপনমুক্ত বা ক্লিনফিড সম্প্রচার বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশের টিভি চ্যানেল মালিকদের সংগঠন এসোসিয়েশন অভ টেলিভিশন চ্যানেল ওনার্স-এটকো এবং টিভি চ্যানেলগুলোতে কর্মরত সাংবাদিকবৃন্দের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি।
২১:৪১ ১ অক্টোবর ২০২১
জীবন ও জাতি গঠনে অনবদ্য গণমাধ্যম: তথ্যমন্ত্রী
জীবন ও জাতি গঠনে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম, বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ।
২১:২২ ১ অক্টোবর ২০২১
ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার শহর শাখার নতুন কমিটি
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, মৌলভীবাজার শহর শাখা নতুন কমিটি গঠন করা হয়েছে। চতুর্থ কাউন্সিলের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট এই নব কমিটি গঠন করা হয়। এতে অভিজিৎ শর্মাকে সভাপতি, আহমদুল হাসান লোমানকে সাধারণ সম্পাদক ও সৈকত চন্দ্র দাস-কে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
২১:২১ ১ অক্টোবর ২০২১
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করবে ইইউ
ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশকে সকলভাবে সহায়তা করবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের ইউরোপীয় গ্রিন ডিল এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ফ্রান্স টিমারম্যানস।
২০:৫৬ ১ অক্টোবর ২০২১
আবারও শুরু হচ্ছে সাংস্কৃতিক বিদ্যালয় বাতিঘর
দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে দীর্ঘদিন বন্ধ ছিলো শিক্ষাপ্রতিষ্ঠান, তবে সংক্রমণের হার কমার ফলে আবারও শুরু হয়েছে সকল স্কুল-কলেজ। একইসাথে ফের শুরু হচ্ছে সাংস্কৃতিক বিদ্যালয় বাতিঘরের যাত্রা। গত ২০১৪ সালের ৪ এপ্রিল থেকে দীর্ঘ সাত বছর ধরে বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয় তাদের কার্যক্রম রাজধানী ঢাকার সাতটি এলাকায় চালিয়ে আসছে।
২০:৫১ ১ অক্টোবর ২০২১
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় মর্মাহত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার স্বচ্ছ তদন্ত ও জড়িতদের বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন।
২০:৩৮ ১ অক্টোবর ২০২১
জীবনানন্দ দাশের কবিতা: বৃক্ষ-পুষ্প-গুল্ম-লতা (পর্ব ২)
‘জীবনানন্দের মৃত্যুর পর লাশ তখনও বাড়িতে ... এক সময়ে জীবনানন্দের স্ত্রী লাবণ্য দাশ আমাকে ঝুলবারান্দার কাছে ডেকে নিয়ে গেলেন। বললেন অচিন্ত্যবাবু এসেছেন, বুদ্ধদেব বসু এসেছেন, সজনীকান্ত এসেছেন, তাহলে তোমার দাদা নিশ্চয়ই বড়ো মাপের সাহিত্যিক ছিলেন; বাংলা সাহিত্যের জন্য তিনি অনেক কিছু রেখে গেলেন হয়তো, আমার জন্য কি রেখে গেলেন বলো তো।’
২০:২৮ ১ অক্টোবর ২০২১
শ্রীলংকাকে হারিয়ে সাফে বাংলাদেশের দারুণ সূচনা
সাফ চ্যাম্পিয়নশিপে আসরের উদ্বোধনী ম্যাচে দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ১-০ গোলে হারিয়েছে জামাল ভূঁইয়ার দল। স্পট কিক থেকে একমাত্র গোলটি করেছেন তপু বর্মন।
২০:২১ ১ অক্টোবর ২০২১
লাউয়াছড়ায় দখলীয় ভূমি পুনরুদ্ধার ও বিদ্যুৎ লাইনে কাভারের দাবি
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের দখল হয়ে যাওয়া ভূমি পুনরুদ্ধার ও বন্যপ্রাণীর স্বার্থে বনের ভেতরের বৈদ্যুতিক লাইনে কাভার লাগানোর দাবীতে মানববন্ধন করেছে জীববৈচিত্র্য রক্ষা কমিটি।
২০:০০ ১ অক্টোবর ২০২১
চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে দিয়ে ভারতে গেল ৪ মেট্রিক টন ইলিশ
মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে প্রথমবারের মতো ভারতের উত্তর ত্রিপুরায় দুই দিনে ৪ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে। প্রায় তিন বছর এ স্থল শুল্ক স্টেশন দিয়ে মাছ রপ্তানি বন্ধ থাকার পর ইলিশ মাছ রপ্তানির মাধ্যমে আবার মাছ রপ্তানি শুরু হলো।
১৯:৪২ ১ অক্টোবর ২০২১
কুলাউড়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও সুরক্ষা সামগ্রী বিতরণ
কুলাউড়া পৌর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও করোনা পরিস্হিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীকে সুরক্ষাসামগ্রী প্রদান করা হয়েছে।
১৯:৩০ ১ অক্টোবর ২০২১
মাজারের দানবাক্স লুট করতে গিয়ে জেলহাজতে কুলাউড়ার সেই যুবলীগ নেতা
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউড়ায় কাঠ পাচারের ঘটনায় জড়িত সেই যুবলীগ নেতা এবার একটি মাজারের দানবাক্স ভেঙে টাকা নেওয়ার চেষ্টাকালে স্থানীয় লোকজনের হাতে ধরা খেয়ে জেল হাজতে গেলেন। ঘটনাটি বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের রেহেনা চা-বাগান এলাকায় অবস্থিত শাহ সুন্দর (আদাআদির) মাজারে ঘটে।
১৯:১১ ১ অক্টোবর ২০২১
করোনায় আরও ২১ মৃত্যু, সুস্থ ৯৬০
দেশে করোনাভাইরাসে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৮৪৭ জনের শরীরে। আর সুস্থ হয়েছেন ৯৬০ জন।
১৮:৫৪ ১ অক্টোবর ২০২১
‘দ্বিতীয় পদ্মাসেতুর পরিবর্তে টানেল নির্মাণের পরিকল্পনা হচ্ছে’
পদ্মার নাব্যতা ধরে রাখতে দ্বিতীয় পদ্মাসেতুর পরিবর্তে টানেল নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১৪:৪২ ১ অক্টোবর ২০২১
ক্যাশ আউট চার্জ কমলো বিকাশে
গ্রাহকের লেনদেন আরও সাশ্রয়ী করতে ক্যাশ আউট চার্জ কমালো দেশের শীর্ষ মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এখন মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৪ টাকা ৯০ পয়সা খরচে একটি প্রিয় এজেন্ট নম্বরে ক্যাশ আউট করতে পারবেন গ্রাহক। বিকাশের এই চার্জের মধ্যে ভ্যাটসহ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে, গ্রাহককে ক্যাশ আউটের জন্য বাড়তি কোনো টাকা খরচ করতে হবে না।
১৪:২৭ ১ অক্টোবর ২০২১
দেশে বিদেশি সব চ্যানেলের সম্প্রচার বন্ধ
সরকারের পক্ষ থেকে ‘বিদেশি চ্যানেলগুলো তাদের মূল কনটেন্টের সঙ্গে কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারবে না’ নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশে বিদেশি সব টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করা রয়েছে। বৃহস্পতিবার রাত থেকে বিদেশি চ্যানলগুলোর সম্প্রচার বন্ধ করা হয়।
১৪:১৩ ১ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে নিউজবাংলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মৌলভীবাজারে বর্ণিল আয়োজনে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।
১৪:০৯ ১ অক্টোবর ২০২১
পরীক্ষায় অবৈধ বা বিতর্কিত কোনো কিছু ঘটেনি: ঢাবি উপাচার্য
চলমান ভর্তি পরীক্ষায় অবৈধ বা বিতর্কিত কোনো কিছু ঘটেনি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। একই সাথে প্রশ্নফাঁস কিংবা কোনো জালিয়াত চক্রের ফাঁদে পা না দিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
১৩:৫৭ ১ অক্টোবর ২০২১
দুর্গাপূজা নিয়ে পোস্ট, সমালোচনার মুখে মীর
বহুবার সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। এর মধ্যে বেশিরভাগ সময়েই ধর্মীয় কারণে। এবারও দুর্গাপূজা নিয়ে পোস্ট করে সমালোচনায় জনপ্রিয় উপস্থাপক মীর আফসার আলি।
১৩:৪৭ ১ অক্টোবর ২০২১
১৮ মাস পর সীমান্ত খুলছে অস্ট্রেলিয়া
করোনা মহামারির কারণে প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর অবশেষে সীমান্ত খুলছে অস্ট্রেলিয়া। আগামী নভেম্বর থেকে দেশটিতে বিদেশিদের প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন।
১৩:৩০ ১ অক্টোবর ২০২১
বাংলাদেশে শিশু শ্রম: কারণ ও করণীয়
স্কুল চলাকালীন সময় চৌদ্দ (১৪) বছরের নিচে কোন শিশুকে তার পরিবারের লিখিত অনুমতি ছাড়া উৎপাদনশীল কাজে নিয়োগ দেয়া বা কাজ করিয়ে নেয়াকে শিশুশ্রম হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি। আর্থ-সামাজিক বৈষম্য, সম্পদের অসম বন্টন, নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে ফুলের মতো কোমল নিষ্পাপ শিশুদের কচি কচি হাতগুলো শ্রমের হাতিয়ার হয়ে উঠতে বাধ্য হয়। ফলে তাদের সুপ্ত প্রতিভা অংকুরেই বিনষ্ট হয়।
১৩:২৪ ১ অক্টোবর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   992  
-   993  
-   994  
-   995  
-   996  
-   997  
-   998      
- পরবর্তী >    
- শেষ >>    











































