ইউপি নির্বাচন: বিনা ভোটে জয়ী হলেন আওয়ামী লীগের ৪৩ প্রার্থী
করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা ১৬১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনা ভোটে ৪৩টি ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন।রাজনীতির প্রধান বিরোধী দল বিএনপি ইউপি নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে।
১৩:৪৪ ১৯ সেপ্টেম্বর ২০২১
আজ থেকে ফের মাঠে গড়াচ্ছে আইপিএল
করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরটি ফের মাঠে গড়াচ্ছে আজ রাতে। কঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে আসরের দ্বিতীয় পর্ব।
১৩:২৪ ১৯ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে করোনায় মোট আক্রান্ত ৮ হাজার ৩৫ জন
গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও নতুন ৮ জন। এর মধ্য দিয়ে জেলায় করোনা শনাক্তের হার দাঁড়ালো ১১ দশমিক ৪ শতাংশে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩৫ জন।
১৩:১৩ ১৯ সেপ্টেম্বর ২০২১
ইভ্যালির রাসেল দম্পতির বিরুদ্ধে আরেক মামলা
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে এবার প্রতারণা, অর্থ আত্মসাত এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী। মামলায় রাসেল দম্পতি ছাড়াও অজ্ঞাত কয়েকজনকে আসামি করেছেন কামরুল ইসলাম নামে পণ্য সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের মালিক।
১৩:১২ ১৯ সেপ্টেম্বর ২০২১
৪৩তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি: আন্তর্জাতিক বিষয়াবলী
৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো।
১২:৪৩ ১৯ সেপ্টেম্বর ২০২১
জামিন নামঞ্জুর, ডিআইজি পার্থ গোপাল কারাগারে
ঘুষ গ্রহণ ও অর্থপাচার আইনে করা মামলায় বরখাস্ত সিলেট কেন্দ্রীয় কারাগারের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
১২:৪২ ১৯ সেপ্টেম্বর ২০২১
জাপার ভাইস চেয়ারম্যান হলেন সংগীতশিল্পী শাফিন আহমেদ
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’-এর ভোকাল, সংগীতশিল্পী শাফিন আহমেদকে।
১২:৩৭ ১৯ সেপ্টেম্বর ২০২১
সুনামগঞ্জে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
সুনামগঞ্জ-সিলেট বাইপাস সড়ক থেকে পরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে সুনামগঞ্জে বাস ধর্মঘট চলছে। রোববার (১৯ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে ধর্মঘট শুরু হয়। শ্রমিক ইউনিয়নের ডাকা এই কর্মসূচি অনির্দিষ্টকাল চলবে বলে জানা গেছে।
১২:২২ ১৯ সেপ্টেম্বর ২০২১
অতিরিক্ত কাজের চাপে বছরে মারা যান ১৯ লাখ মানুষ
অতিরিক্ত কাজের চাপ ও অভিঘাতে বছরে ১৯ লাখ মানুষের মৃত্যু হয় বলে সম্প্রতি এক গবেষণায় জানা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ গবেষণায় বিশ্বজুড়ে কর্মজীবী মানুষের মৃত্যুঝুঁকির আশঙ্কাজনক চিত্র ফুটে উঠেছে।
১২:২১ ১৯ সেপ্টেম্বর ২০২১
তিন দিনের মধ্যে বাড়তে পারে বৃষ্টি
দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টি হচ্ছে। আগামী তিন দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১২:০২ ১৯ সেপ্টেম্বর ২০২১
বড়লেখায় নিজের কিডনি দিয়ে ভাইয়ের জীবন বাঁচালেন এক যুবক
নিজের জীবনের কথা চিন্তা না করেই বড় ভাইকে নিজের একটি কিডনি দিয়েছেন ছয়ফুল হোসেন (২৮) নামে এক যুবক। এতে ভাইয়ের প্রতি ভালোবাসার বিরল এক দৃষ্টান্ত গড়ে প্রসংশায় ভাসছেন তিনি। ছোট ভাইয়ের দেওয়া কিডনি পেয়ে নতুন জীবন পেয়েছেন বড়ভাই বদরুল হোসেন (৩৩)। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের বড়লেখায়।
১২:০১ ১৯ সেপ্টেম্বর ২০২১
৪০তম বিসিএসের ভাইভা শুরু
করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা ৪০তম বিসিএসের ভাইভা পরীক্ষা শুরু হয়েছে আজ। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়।
১১:৫২ ১৯ সেপ্টেম্বর ২০২১
বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় আদালতে মির্জা ফখরুল
তিন বছর আগের মামলায় হাজিরা দিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে পল্টন থানায় ২০১৮ সালে করা মামলার আজ রবিবার অভিযোগ গঠন হওয়ার কথা রয়েছে।
১১:৪৪ ১৯ সেপ্টেম্বর ২০২১
করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়ালো ৪৭ লাখ
স্বাস্থ্যবিধি মানা ও টিকাদানের হার বাড়ানোর ফলে করোনা পরিস্থিতি কিছুটা স্বস্তির আভাস দিলেও এর প্রভাব এখনো রয়েছে। বিশ্বজুড়ে করোনা ৪৭ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছে সাড়ে ২০ কোটির বেশি মানুষ।
১১:২৩ ১৯ সেপ্টেম্বর ২০২১
স্মৃতির শহরে ফুল
মৌলভীবাজারের অনেক জায়গায় আমাদের লাগানো ফুল গাছ পানি জমে থাকার কারনে মরে গেছে। নগর বনায়নের জন্য ঠিকমতো পানি নিষ্কাশন একটি প্রধান শর্ত। মেয়র কিছু উচ্চ বিলাসী পরিকল্পনা হাতে নিয়েছেন আমাদের উচিত হবে মেয়রকে আন্তরিকভাবে সহযোগিতা করা। মেয়রের পরিকল্পনা বাস্তবায়িত হলে পানি জমে থাকবে না, এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে বর্জ্য থাকবেনা, তিলোত্তমা হয়ে গড়ে উঠবে আমাদের শহর।
০০:১৮ ১৯ সেপ্টেম্বর ২০২১
মানবদেহের কংকালের পিরামিড
ইংল্যান্ড প্রতি বছর দুই একবার বেড়াতে যাওয়া হয়। মেয়ে সেখানে পড়াশোনা করছে, সেই সুবাদেই বেশি যাই। তাছাড়া ভাই-বোন,আত্মীয়, বন্ধুদের অনেকেই ইংল্যান্ডের নানা শহরে স্থায়ী বসবাস করছেন। এই সুযোগে সবার সাথে দেখাও হয়ে যায়।
২৩:৫৫ ১৮ সেপ্টেম্বর ২০২১
বান্দরবানে পর্যটকদের বাসে সন্ত্রাসীদের গুলি, আহত ২
বান্দরবানে পর্যটকদের বাসকে লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় য়ইচিংনু মার্মা ও মেহাইচিং মার্মা নামে দুই নারী আহত হয়েছেন।
২২:৪৭ ১৮ সেপ্টেম্বর ২০২১
কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে সাকিব
আইপিএল খেলতে দুবাইয়ে আছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। গত রোববার ঢাকা ছেড়েছিলেন তিনি। এরপর থেকেই ছিলেন কোয়ারেন্টাইনে। শনিবার (১৮ সেপ্টেম্বর) কোয়ারেন্টাইন শেষ হতেই সাকিব নেমে পড়েছেন কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে।
২২:২৫ ১৮ সেপ্টেম্বর ২০২১
কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রচার কর্মসূচি কৌশল প্রণয়ন
কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের জনপ্রিয়তা বাড়াতে বছরজুড়ে প্রচার কর্মসূচি শুরু করতে যাচ্ছে শিক্ষা অধিদপ্তর। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর কারিগরি সহায়তায় স্কিলস-২১ প্রকল্পে এ কর্মসূচীর একটি কৌশলপত্র তৈরি করেছে।
২২:২৫ ১৮ সেপ্টেম্বর ২০২১
ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ করে হাঁটাবান্ধব পরিবেশ ও আধুনিক গণপরিবহন
ঢাকা শহরে ব্যক্তিগত গাড়িতে ৭ শতাংশ ট্রিপ হয়। এজন্য সড়কের ৭০ ভাগ জায়গা দখল করে রাখে। অপরদিকে বাস, রেল, নৌপথ, হাঁটা ও রিকশা এ সকল মাধ্যমে ৯৩ শতাংশ চলাচল হলেও এ মাধ্যমগুলির জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়নি। পরিকল্পনায় হাঁটা ও গণপরিবহনকে প্রাধান্য না দিয়ে ব্যক্তিগত গাড়িকে প্রাধান্য দেয়ার ফলে যানজট, জ্বালানী দূষণ এবং দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে আমরা শহরকে দূষণের শহর, যানজটের শহর আর অনিরাপদ শহরে রূপান্তর করেছি।
২২:০৬ ১৮ সেপ্টেম্বর ২০২১
নির্বাচন সরকার নয়, নির্বাচন কমিশনের অধীনে হয়: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ বলেছেন, বিএনপি 'সিরিজ মিটিং' করে বলেছে, তারা আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। কিন্তু নির্বাচন তো কোনো সরকারের অধীনে হয় না, নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে।
২১:৫৩ ১৮ সেপ্টেম্বর ২০২১
এক ডোজ টিকা নেওয়ার শর্তে ৫ অক্টোবর খুলছে ঢাবির হল
আগামী ৫ অক্টোবর থেকে চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল খোলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে অন্তত এক ডোজ টিকা গ্রহণের সনদ বা প্রমাণপত্র দেখাতে হবে।
২১:৫৩ ১৮ সেপ্টেম্বর ২০২১
আফ্রিকাজুড়ে দেখা দিয়েছে করোনা টিকার সংকট
গত সপ্তাহে বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণ প্রথমবার নিম্নমুখী হয়েছে বলে সম্প্রতি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে ব্যতিক্রম শুধু আফ্রিকা। সেখানে সংক্রমণের হার ৭ শতাংশ বেড়েছে। এমনকি দেশটিতে দেখা দিয়েছে টিকার সংকট।
২১:৩৬ ১৮ সেপ্টেম্বর ২০২১
সালমান শাহ: অকালে ঝরে যাওয়া নক্ষত্র
কিন্তু কাউকে কত বেশি পরিমাণে ভালোবাসলে মানুষ প্রিয় মানুষটির মৃত্যু-সংবাদ শুনে আত্মহত্যার মত সিদ্ধান্ত নিতে পারে এটা ভাবলেই অবাক হতে হয়। শুধু তাই নয়, আজ থেকে তেইশ বছর আগে যে মানুষটি না ফেরার দেশে চলে গেলেন, এখনো তাকে নিয়ে পত্রিকা, টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়া আর সাধারণ মানুষ কতটা মাতামাতি করেন, কতটা কষ্ট পান তার অকাল মৃত্যুতে সেটা দেখলেই কেবল বোঝা যায় সালমান শাহ নামক মহাতারকার মৃত্যুতে এই দেশ আসলে কী হারিয়েছে!
২১:৩৫ ১৮ সেপ্টেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   998  
-   999  
-   1000  
-   1001  
-   1002  
-   1003  
-   1004      
- পরবর্তী >    
- শেষ >>    















































