শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ই-পোস্টার প্রকাশ
বঙ্গবন্ধুকন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর)। এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন পক্ষ হতে একটি ই-পোস্টার প্রকাশ করা হয়েছে।
২১:৫২ ২৭ সেপ্টেম্বর ২০২১
লক্ষ্যমাত্রা ৭৫ লাখে না পৌঁছানো পর্যন্ত টিকা ক্যাম্পেইন চলবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আগামীকাল (২৮ সেপ্টেম্বর) সারাদেশে গণ পরিসরে টিকা ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হবে। এ দিন সকাল ৯টা থেকে এ কার্যক্রম শুরু হবে। যতক্ষণ পর্যন্ত ৭৫ লাখ ডোজ টিকা দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
২১:২৮ ২৭ সেপ্টেম্বর ২০২১
করোনাকালে এইচএসসি: পরীক্ষার্থীদের মানতে হবে যে ১১ নির্দেশনা
করোনা পরিস্থিতির কারণে দেড় বছর সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সংক্রমণ হার কমায় ধীরে ধীরে স্কুল-কলেজ খুলে দেওয়া হচ্ছে। বাড়ানো হচ্ছে ক্লাসের সময় ও সংখ্যা। এরই ধারাবাহিকতায় আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হবে ৩০ ডিসেম্বর। সোমবার (২৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
২১:০৮ ২৭ সেপ্টেম্বর ২০২১
সিলেটের সেরা কলেজগুলোর মধ্যে তৃতীয় স্থানে মৌলভীবাজার সরকারি কলেজ
কলেজ পারফরমেন্স র্যাংকিং এ জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ৭৮টি কলেজের নাম প্রকাশ করা হয়েছে। সিলেট বিভাগের মধ্যে সেরা তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে মৌলভীবাজার সরকারি কলেজ।
২০:৫৯ ২৭ সেপ্টেম্বর ২০২১
‘প্রধানমন্ত্রীর সাফল্য ধরে রাখতে শুদ্ধি অভিযান পরিচালনা করতে হবে’
বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য ধরে রাখতে হলে আমাদের শুদ্ধি অভিযান পরিচালনা করতে হবে। ইতোমধ্যে এই অভিযান শুরু হয়েছে। যখন বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু হলো তখন কেউ বিশ্বাস করতে পারেনি যে বঙ্গবন্ধু হত্যার বিচার হবে। তখন থেকেই আমাদের শুদ্ধি অভিযান শুরু হয়েছে।
২০:৩০ ২৭ সেপ্টেম্বর ২০২১
দীর্ঘদিনের দুর্ভোগ পশ্চিমবাজারের ম্যানহোল ঢাকনা
মৌলভীবাজারের পশ্চিমবাজারে দীর্ঘদিন থেকে নেই ম্যানহোলের ঢাকনা। দুর্ভোগ পোহাচ্ছিলেন বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা, অনেকের গাড়ির চাকাও আটকা পড়ে এখানে এসে। দীর্ঘদিনের এই দুর্ভোগের পর গত এক সপ্তাহ আগে লাগানো হয়েছে নতুন ঢাকনা, তবে ভেঙে গেছে সপ্তাহ শেষ হওয়ার আগেই।
২০:১১ ২৭ সেপ্টেম্বর ২০২১
ফুল বাগানে কাজ করছিলো মালী, হঠাৎ দেখা দিলো গ্রিন পিট ভাইপার...
চা বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলোর ফুল বাগানে কাজ করছিলো মালী। এমন সময় বাগানের একটি ফুল গাছে দেখতে পায় সবুজরঙা পিট ভাইপার সাপটি। সোমবার (২৭ সেপ্টেম্বর) ঘটনাটি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানে ঘটে।
১৯:৪০ ২৭ সেপ্টেম্বর ২০২১
বড়লেখায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার পৃথক দুটি স্থানে এই ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম গ্রামের আব্দুল হামিদের ছেলে সিয়াম (২) ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম দক্ষিণভাগ গ্রামের সামছুল ইসলামের ছেলে মাহের আহমদ (৩)।
১৯:২১ ২৭ সেপ্টেম্বর ২০২১
করোনায় ২৫ মৃত্যু, শনাক্তের হার কমে ৪ দশমিক ৩৬
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে এক হাজার ২১২ জনের শরীরে। গত কয়েক দিনের ধারাবাহিকতায় শনাক্তের হার কমে ৪.৩৬ শতাংশে দাঁড়িয়েছে।
১৯:১৬ ২৭ সেপ্টেম্বর ২০২১
কাঠ পাচারে যুবলীগ নেতা হাতেনাতে ধরা খেলেও নাম নেই মামলায়
মৌলভীবাজারের কুলাউড়ায় বনবিট থেকে অবৈধভাবে পিকআপভ্যান বোঝাই কাঠ পাচারকালে হাতেনাতে ধরা খেলেন পৌর যুবলীগ নেতা। কাঠ জব্দের পর থেকে ওই যুবলীগ নেতা পিকআপ ভ্যানগাড়িটি ছাড়িয়ে নেওয়ার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিদের নাম ভাঙিয়ে বিটকর্মকর্তাদের কাছে ছলছাতুরীর আশ্রয় নেন। ওই নেতা পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুফিয়ান আহমদ।
১৮:৪৪ ২৭ সেপ্টেম্বর ২০২১
শাবির জিইবি বিভাগের সঙ্গে বিনা’র সমঝোতা চুক্তি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সঙ্গে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
১৬:৪১ ২৭ সেপ্টেম্বর ২০২১
সাবেক স্ত্রীর বাড়ির পাশ থেকে স্বামীর লাশ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জে সাবেক স্ত্রীর বাড়ির পাশের ফসলি জমি থেকে স্বামীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৬:৩৪ ২৭ সেপ্টেম্বর ২০২১
‘বিরক্ত’ হয়ে রোজগারের একমাত্র সম্বল পোড়ালেন পাঠাও চালক
রাজধানীর বাড্ডায় ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন রাইড শেয়ারিং প্লাটফর্ম ‘পাঠাও’র এক চালক শওকত আলী। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাড্ডার লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে।
১৬:২৮ ২৭ সেপ্টেম্বর ২০২১
জলের গ্রাম: নৈসর্গিক সৌন্দর্যের একটি গ্রাম
নৈসর্গিক এই গ্রামের প্রতিটি বাড়ি দেখে মনে হবে জলে ভাসছে।
১৬:০৯ ২৭ সেপ্টেম্বর ২০২১
১৩৪ জনকে নিয়োগ দেবে মৎস্য অধিদপ্তর
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় মৎস্য অধিদপ্তরে ‘ক্ষেত্র সহকারী’ পদে ১৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৫:৩৮ ২৭ সেপ্টেম্বর ২০২১
দেশের মানুষ এখন আর ক্ষুধার্ত থাকে না: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের মানুষ এখন আর ক্ষুধার্ত থাকে না। ক্ষুধার জন্য এখন আর সন্ধ্যার পর বাসি খাবার চেয়ে ডাক শোনা যায় না। দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রেও দেশ বহুদূর এগিয়েছে। ৪১ থেকে ২০ শতাংশে নেমে এসেছে। এখন সহজে খালি পায়ে মানুষ দেখা যায় না।
১৫:১৩ ২৭ সেপ্টেম্বর ২০২১
হবিগঞ্জে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৩
হবিগঞ্জের মাধবপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
১৫:০৪ ২৭ সেপ্টেম্বর ২০২১
টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মঈন আলী
টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। সোমবার (২৭ সেপ্টেম্বর) খবরটি নিশ্চিত করে ইসিবি।
১৪:৪৯ ২৭ সেপ্টেম্বর ২০২১
৬.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল গ্রিস
গ্রিসের ক্রিট দ্বীপে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫। সোমবার (২৭ সেপ্টেম্বর) এই ভূমিকম্প হয় বলে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)-র বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
১৪:৩০ ২৭ সেপ্টেম্বর ২০২১
শেখ হাসিনার জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন মঙ্গলবার। দিনটি যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করবে বাংলাদেশ আওয়ামী লীগ।
১৪:১৬ ২৭ সেপ্টেম্বর ২০২১
অনিবন্ধিত সুদের ব্যবসা বন্ধের নির্দেশ হাইকোর্টের
সারাদেশের অনিবন্ধিত ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ও সমবায় সমিতি বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
১৪:০৭ ২৭ সেপ্টেম্বর ২০২১
রাতারগুল ও বিছনাকান্দি যাওয়ার আগে জেনে নিন
জায়গাটি যদি হয় প্রাকৃতিক সৌন্দর্য্যের স্বর্গ, তাহলে ভ্রমণের প্রশান্তি বেড়ে যায় কয়েকগুন। সিলেটের রাতারগুল ও বিছানাকান্দিও এমন দুইটি স্থান। এবার ভ্রমণপিপাসু পাঠকদের জন্য দেওয়া হবে এই দুই প্রাকৃতিক স্বর্গে কিভাবে যাবেন, কি দেখবেন, টাকা-পয়সা কেমন লাগবে সব বিস্তারিত।
১৩:৫৪ ২৭ সেপ্টেম্বর ২০২১
ভ্রমণের খরচ কমানোর সাত উপায়
করোনাকালে নিউ নরমাল লাইফে আমরা অনেকেই অভ্যস্ত হয়ে পড়েছি। করোনা উপেক্ষা করে প্রিয় জায়গায় ছুটছে ভ্রমণপিপাসুরা। বিশেষ করে কক্সবাজার, সাজেক ও সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্রের সাম্প্রতিক ছবি দেখলেই তা বোঝা যায়।
১৩:৪৮ ২৭ সেপ্টেম্বর ২০২১
সিলেটে করোনা শনাক্তের হার ১.৪৯ শতাংশ
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৭১ নমুনা পরীক্ষা করে নতুন ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ৪৯ শতাংশ।
১৩:২২ ২৭ সেপ্টেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   999  
-   1000  
-   1001  
-   1002  
-   1003  
-   1004  
-   1005      
- পরবর্তী >    
- শেষ >>    











































