ইভ্যালিকে দেউলিয়া ঘোষণা করার পরিকল্পনা ছিল: র্যাব
ই-কমার্স কোম্পানি ইভ্যালির এক হাজার কোটি টাকার বেশি দায়-দেনা ছিল জানিয়ে র্যাব বলেছে, কোম্পানি দেউলিয়া ঘোষণা করার পরিকল্পনা ছিল।
১৩:২৫ ১৭ সেপ্টেম্বর ২০২১
অষ্টম ও নবম শ্রেণীর ক্লাস সপ্তাহে দুদিন
করোনার প্রকোপ কমে আসায় ইতোমধ্যে খুলে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত স্কুল-কলেজ খুলে দেয়ায় প্রাণ ফিরে এসেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। ধীরে ধীরে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানও খুলে দেয়ার প্রস্তুতি চলছে।
১০:৫২ ১৭ সেপ্টেম্বর ২০২১
ইনস্ট্যান্ট নুডলস খেয়ে শরীরের ক্ষতি করছেন না তো?
ক্ষুধা পেলে চটজলদি সমাধান হিসেবে ইনস্ট্যান্ট নুডলস বেশ প্রচলিত। শিক্ষার্থী থেকে কর্মব্যস্ত মানুষ, ইনস্ট্যান্ট নুডলসের ভক্ত। খেতেও বেশ সুস্বাদু, তাই চাহিদাও বেশি। রান্না করতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। তাইতো এই ধরনের নুডলস ব্যাপক জনপ্রিয়।
২৩:৪২ ১৬ সেপ্টেম্বর ২০২১
মৃত্যুর পাঁচ বছর পর ছাড়পত্র পেল দিতির সিনেমা
ঢাকাই সিনেমার শক্তিমান অভিনেত্রী পারভিন সুলতানা দিতি মারা গেছেন ২০১৬ সালের ২০ মার্চ। মৃত্যুর পাঁচ বছর পর তার অভিনীত সিনেমার ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড। সিনেমাটির নাম ‘এ দেশ তোমার আমার’। এটি পরিচালনা করেছেন এফ আই মানিক।
২৩:২৮ ১৬ সেপ্টেম্বর ২০২১
এবার অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের লিখিত আদেশ
নিবন্ধিত ৯২টি অনলাইন নিউজ পোর্টাল বাদে অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়ে হাইকোর্টের লিখিত আদেশ প্রকাশ করা হয়েছে। আদালতের আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে তাৎক্ষণিকভাবে সেগুলো বন্ধে পদক্ষেপ নিতে বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশ দেওয়া হয়েছে।
২৩:১৯ ১৬ সেপ্টেম্বর ২০২১
সশরীরে পরীক্ষা চলাকালীন পরিবহন সুবিধা পাবে জবি শিক্ষার্থীরা
চলতি বছরের ৭ অক্টোবর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের আটকে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের পরিবহন সুবিধার জন্য বিভিন্ন রুটে চালু থাকবে বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস।
২৩:১১ ১৬ সেপ্টেম্বর ২০২১
শিক্ষার্থীদের টিকার নিবন্ধনে ইউজিসির ওয়েবলিংক
দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীকে করোনা টিকার আওতায় আনতে একটি ওয়েবলিংক চালু করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর মাধ্যমে যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তারা জন্মনিবন্ধন সনদ দিয়ে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।
২২:৪৫ ১৬ সেপ্টেম্বর ২০২১
টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা কোহলির
অবশেষে গুঞ্জনটা সত্যিই হলো। ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন বিরাট কোহলি। আসন্ন বিশ্বকাপের পরই দলের দায়িত্ব চলে যাবে অন্য কারও হাতে।
২২:২২ ১৬ সেপ্টেম্বর ২০২১
উদ্যোক্তাদের সহায়তায় জিপি অ্যাকসেলেরেটর ৩.০ এর কার্যক্রম শুরু
স্টার্টআপ ইকোসিস্টেম তৈরি ও দেশের ডিজিটালাইজেশন যাত্রা ত্বরাণ্বিত করতে জিপিএ ৩.০ উদ্বোধন করেছে গ্রামীণফোন। স্টার্টআপ, ডেভেলপার এবং উদ্ভাবকদের প্রয়োজনীয় রিসোর্স দিয়ে সহযোগিতার মাধ্যমে তাদের উদ্ভাবন, প্রবৃদ্ধি ও সম্ভাবনা উন্মোচনের উদ্দেশ্যে ২০১৫ সালে গ্রামীণফোন প্রথম ‘জিপি অ্যাকসেলেরেটর’ উদ্যোগ গ্রহণ করে।
২২:১৪ ১৬ সেপ্টেম্বর ২০২১
কুলাউড়ায় আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত
কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলাকে ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক আনসার-ভিডিপির মৌলিক প্রশিক্ষণ প্রদান করেছে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়।
২২:০৫ ১৬ সেপ্টেম্বর ২০২১
শাওমি চালু করল নতুন ৪টি সার্ভিস সেন্টার
গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি দেশের স্মার্টফোন গ্রাহকদের জন্য নতুন চারটি বিক্রয়োত্তর সেবা কেন্দ্র চালু করেছে। গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা আরও সহজে ও হাতের কাছাকাছি পৌঁছে দিতে এসব বিক্রয়োত্তর সেবা কেন্দ্র চালু করেছে শাওমি। নতুন চালু করা সার্ভিস সেন্টারগুলো ফরিদপুর, ঢাকার সাভার, নোয়াখালী ও দিনাজপুরে অবস্থিত।
২২:০০ ১৬ সেপ্টেম্বর ২০২১
ইভ্যালির চেয়ারম্যান-এমডি গ্রেফতার: শুক্রবার বিস্তারিত জানাবে র্যাব
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং তার স্বামী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেফতার করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছে র্যাব। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে বিস্তারিত জানাবে র্যাব।
২১:৫৭ ১৬ সেপ্টেম্বর ২০২১
জলবায়ু বান্ধব এয়ারকুলার রপ্তানিতে সহায়তা করছে সরকার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো। শাহাব উদ্দিন বলেছেন, ওজোনস্তর সুরক্ষায় বাংলাদেশে চালু হওয়া হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন ফেজ আউট ম্যানেজমেন্ট প্ল্যান স্টেজ-২ এ জলবায়ু বান্ধব বিকল্প প্রযুক্তিকে উৎসাহিত করা হয়েছে। উক্ত স্টেজ-২ প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে উৎপাদিত এয়ারকুলার বিদেশে রপ্তানির দ্বার উন্মুক্ত হবে।
২১:৫৫ ১৬ সেপ্টেম্বর ২০২১
হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১৫ হাজার ছাড়ালো
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৮২ জন রাজধানী ও বাইরের হাসপাতালে ৫২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ১ হাজার ৪৭ ও বাইরের বিভিন্ন বিভাগে ২০০ জন ভর্তি রয়েছেন।
২১:৪৬ ১৬ সেপ্টেম্বর ২০২১
রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ
জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন- ২০২০ পেশ করেন। এ সময় কমিশনের সদস্য বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি সহিদুল করিম, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন এবং আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।
২১:৪২ ১৬ সেপ্টেম্বর ২০২১
করোনাকালে চাকরিচ্যুত ব্যাংক কর্মীদের বহাল রাখতে হবে
সুনির্দিষ্ট ও প্রমাণিত কোনো অভিযোগ না থাকলে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে না। ২০২০ সালের ১ এপ্রিল থেকে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ব্যাংকের যেসব কর্মকর্তা-কর্মচারী সুনির্দিষ্ট ও প্রমাণিত কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও যারা চাকরিচ্যুত হয়েছেন বা চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তাদের (আবেদনপ্রাপ্তি সাপেক্ষে) বিধি মোতাবেক চাকরিতে বহাল করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
২১:২৬ ১৬ সেপ্টেম্বর ২০২১
বিরল কালো চোখের ধূসর ফণীমনসা সাপের দেখা মিললো মৌলভীবাজারে
ধূসর ফণীমনসা সাপের বিরল উপ-প্রজাতি কালো চোখের ধূসর ফণীমনসার দেখা পাওয়া গেছে মৌলভীবাজারে। জেলার শ্রীমঙ্গল উপজেলায় একটি চা বাগানের বাংলো থেকে সাপটি উদ্ধার করা হয়েছে।
২০:৫৫ ১৬ সেপ্টেম্বর ২০২১
ওজনে কারচুপি, বড়লেখায় জ্বালানি তেলের ৫ দোকানসহ ৭ জনকে জরিমানা
মৌলভীবাজারের বড়লেখায় ৫টি জ্বালানি তেলের দোকানসহ ৭ জনকে ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওজন-পরিমাপে কারচুপি এবং স্বাস্থ্যবিধি না মানায় এই জরিমানা করা হয়েছে।
২০:১৬ ১৬ সেপ্টেম্বর ২০২১
২৫ তারিখের মধ্যে চালু হবে সিরাজগঞ্জ এক্সপ্রেস
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে চালু হবে ঢাকা এবং সিরাজগঞ্জের মধ্যে চলাচলকারী বন্ধ থাকা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন।
২০:০৬ ১৬ সেপ্টেম্বর ২০২১
জামালপুরের মেলান্দহে ছোট ভাইকে কুপিয়ে হত্যার পর মারা গেলেন বড়ভাইও
জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া বড় ভাই এনামুল ইসলাম (৩২) হাসপাতালে ২৬ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেছেন।
১৯:৫৬ ১৬ সেপ্টেম্বর ২০২১
বঙ্গবন্ধুর ছবি বাংলাদেশের ছবি, অনুপ্রেরণার ছবি: তথ্য প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধুর ছবি এটি কোনো ব্যক্তির নয়, এটি বাংলাদেশের ছবি, আর্দশের ছবি, অনুপ্রেরণার ছবি। ব্যক্তিকে অতিক্রম করে তা হয়েছে উঠেছে আমাদের সকল প্রেরণার উৎস। কোনো আইন দ্বারা নয় দায়িত্ববোধের জায়গা হতে এই ছবি প্রজন্ম থেকে প্রজন্মন্তরে ইতিহাস হয়ে থাকবে, বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
১৯:৫০ ১৬ সেপ্টেম্বর ২০২১
লাউয়াছড়ার উপরের বিদ্যুতের লাইনে আবরণ দিতে পল্লী বিদ্যুতকে চিঠি
লাউয়াছড়ার এসব লাইনে টানা আছে খোলা তার। বনের প্রাণীরা চলাচল করতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারা পড়ছে, আহত হচ্ছে। প্রায় প্রতি মাসেই এক-দুটি বিপন্ন প্রজাতির বন্য প্রাণীর মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটছে।
১৯:৪১ ১৬ সেপ্টেম্বর ২০২১
ইভ্যালির গ্রাহকদের টাকা সরকারকে দিতে হবে: রুমিন ফারহানা
ইভ্যালি ও ই-অরেঞ্জের কারণে যারা প্রতারিত হয়েছেন, সরকারকে তাদের টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা। বৃহস্পতিবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
১৮:০২ ১৬ সেপ্টেম্বর ২০২১
ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২১ অক্টোবর
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে আগামী ২১ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
১৭:৪৬ ১৬ সেপ্টেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1001  
-   1002  
-   1003  
-   1004  
-   1005  
-   1006  
-   1007      
- পরবর্তী >    
- শেষ >>    














































