বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলতে মানতে হবে দুই শর্ত
করোনাভাইরাস পরিস্থিতির কারণে ১৮ মাস পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সশরীরে শ্রেণি কার্যক্রম চালুর অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে এক্ষেত্রে কর্তৃপক্ষকে মানতে হবে দুইটি শর্ত।
২৩:১৮ ২৪ সেপ্টেম্বর ২০২১
সৌরভের বায়োপিকে আগ্রহী নন রণবীর
সৌরভ গাঙ্গুলীকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। প্রযোজনা করছেন বলিউডের খ্যাতিমান প্রযোজক লাভ রঞ্জন। কিছু দিন আগেই সিনেমাটির অফিসিয়াল ঘোষণা দেওয়া হয়েছে।
২৩:০৪ ২৪ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে আছিয়া বেগমের হাতে হাজার শিশুর জন্মের রেকর্ড (ভিডিও)
মা ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে ক্লিনিকটি অনন্য ভূমিকা রাখছে। ক্লিনিকের স্বাস্থ্য সহকারী ও প্রশিক্ষিত ধাত্রী মৌলভীবাজারের আছিয়া বেগমের হাতে এরইমধ্যে ১০০০ নিরাপদ ও স্বাভাবিক প্রসবের মাইফলক স্পর্শ করেছে।
২২:১৪ ২৪ সেপ্টেম্বর ২০২১
কম্পিউটারের টুলস বাংলায় রূপান্তরের আহ্বান
প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষায় প্রকৌশল-বিজ্ঞানসহ অন্যান্য বিষয় বাংলা ভাষায় শিক্ষাদান এবং কম্পিউটারের টুলসগুলো বাংলায় রূপান্তরের আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
২১:৫২ ২৪ সেপ্টেম্বর ২০২১
জাতীয় দলে এলিটা কিংসলের খেলা নিয়ে অনিশ্চয়তা
নাইজেরিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি এলিটা কিংসলে ডাক পেয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। অনুশীলনও করছেন। কিন্তু বাংলাদেশের জার্সিতে খেলতে কিংসলের প্রয়োজন ফিফার অনুমোদন।
২১:৩৪ ২৪ সেপ্টেম্বর ২০২১
শ্রীমঙ্গলে ১৩০০ বছরের পুরোনো মন্দিরের সন্ধান
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে একটি পাহাড়ের পাদদেশ আর উজান থেকে নেমে আসা ছোট নদীর (ছড়া) উপকণ্ঠে ১৩ শত বছরের পুরাতন একটি মন্দির উদ্ধার হবার সম্ভবনা উঁকি দিয়েছে। ধারণা করা হচ্ছে মন্দিরটি সপ্তম বা অষ্টম দশকের তাম্রশাসন আমলের হতে পারে।
২১:২৩ ২৪ সেপ্টেম্বর ২০২১
মৃত্যুদণ্ড-হাতকাটার মতো কঠোর শাস্তি ফিরছে আফগানিস্তানে
তালেবানের একজন প্রতিষ্ঠাতা এবং ১৯৯৬-২০০১ মেয়াদের তালেবান শাসনে আফগানিস্তানে কঠোর শাসন বাস্তবায়নের প্রধান হোতা মোল্লা নূরউদ্দিন তুরাবি বলেছেন, মৃত্যুদণ্ড এবং হাত কেটে ফেলার মতো কঠোর সব শাস্তি ফিরিয়ে আনা হবে আফগানিস্তানে।
২১:১৫ ২৪ সেপ্টেম্বর ২০২১
কলেজের নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয়’ শব্দের ব্যবহার নিষেধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স-মাস্টার্স পর্যায়ের কলেজের নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয়’ শব্দ ব্যবহার করা যাবে না। এ বিষয়ে কয়েক দফা নির্দেশনা দিলেও এখনো কোথাও কোথাও তা মানা হচ্ছে না বলে ফের সতর্ক করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২০:৫৬ ২৪ সেপ্টেম্বর ২০২১
সিলেটে ইউথনেটের জলবায়ু ধর্মঘট
সিলেটে বৈশ্বিক জলবায়ু আন্দোলন, ফ্রাইডেস ফর ফিউচারের আহ্বানে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ এর সাথে একাত্মতা প্রকাশ করে ইউথনেট-সিলেটের স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী জলবায়ু ধর্মঘট পালন করেছে।
২০:২৮ ২৪ সেপ্টেম্বর ২০২১
হিন্দু পারিবারিক আইন সংস্কারের দাবিতে মতবিনিময়
ময়মনসিংহে হিন্দু পারিবারিক আইন সংস্কারের দাবিতে সংখ্যালঘু নারীদের উত্তরাধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ এ সভার আয়োজন করে।
২০:১৫ ২৪ সেপ্টেম্বর ২০২১
কুলাউড়ায় আদিবাসীদের উপর অত্যাচার: প্রগতিশীল জাতীয় ছাত্র নেতাদের উদ্বেগ
মৌলভীবাজারের কুলাউড়া থেকে ঢাকায় পৌঁছে ছাত্র নেতারা জানান, কুলাউড়ার বিভিন্ন পানপুঞ্জির খাসি-গারো জনগোষ্ঠীরর লোকজন নানাভাবে কিছু প্রভাবশালী লোকজন দ্বারা অত্যাচারিত হয়েছেন। তাদের মধ্যে এখনও ভয়ভীতি কাজ করছে কিন্তু আমরা দেখে এলাম এ ব্যাপারে রাষ্ট্রের কোন কার্যকরী উদ্যোগ বা ভূমিকা নেই। এতে করে স্থানীয় আদিবাসীদের মধ্যে আতংক বিরাজমান রয়েছে। দ্রুত এর সমাধান দরকার আর এটা রাষ্ট্র বা সরকারকেই করতে হবে। তাদের জন্মগত অধিকারে কোনো ধরণের হস্তক্ষেপ করা হলে এটা সেই এলাকার ভারসাম্য, বৈচিত্র্য নষ্ট করবে বলে তারা দাবী করেন ।
১৯:৪৮ ২৪ সেপ্টেম্বর ২০২১
কমলগঞ্জে ইপিআই টিকা নেয়ার পর শিশুর মৃত্যুর অভিযোগ
মৌলভীবাজারের কমলগঞ্জে ইপিআই টিকা গ্রহনের ১৩ ঘণ্টা পর ২ মাসের এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত ৩টায় মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মারা য়ায়। শিশুর বাবার দাবি ভুল চিকিৎসায় সুস্থ্য মেয়েটি মারা গেছে।
১৯:৩০ ২৪ সেপ্টেম্বর ২০২১
কমলগঞ্জে লাঘাটা নদী থেকে ২টি অবৈধ বাঁশের বেড়া অপসারণ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাঘাটা নদী থেকে ২টি অবৈধ বাঁশের খাঁটি (বেড়া) অপসারণ করা হয়েছে। উপজেলার লাঘাটা, পলক ও খিন্নী নদীতে অবৈধ বাঁশের খাঁটি স্থাপনের বিষয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। অবশেষে গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে শুধুমাত্র লাঘাটা নদীর পতনউষার অংশে ভ্রাম্যমান আদালত অভিযান করে দু’টি খাঁটি অপসারণ করা হয়।
১৯:১৮ ২৪ সেপ্টেম্বর ২০২১
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হলেন আরও ১৮৯ ডেঙ্গু রোগী
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮৯ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৮ জনে।
১৮:০৭ ২৪ সেপ্টেম্বর ২০২১
ম্যাচ জিতেও শাস্তি পেলেন কলকাতার খেলোয়াড়রা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বৃহস্পতিবার সাত উইকেটের জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে ম্যাচ জিতেও শাস্তি পেলেন কলকাতার খেলোয়াড়রা।
১৭:৪৬ ২৪ সেপ্টেম্বর ২০২১
দেশে করোনায় আরও ৩১ মৃত্যু, শনাক্ত বেড়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ১ হাজার ২৩৩ জনকে।
১৭:৩৯ ২৪ সেপ্টেম্বর ২০২১
জাতিসংঘে বঙ্গবন্ধুর প্রথম বাংলায় ভাষণ স্মরণে ই-পোস্টার প্রকাশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর প্রথম বাংলায় ভাষণ প্রদান স্মরণে ই-পোস্টার প্রকাশ করেছে।
১৭:১৬ ২৪ সেপ্টেম্বর ২০২১
নবীগঞ্জ-শায়েস্তাগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু
নবীগঞ্জ-শায়েস্তাগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসির এসি ও নন এসি বাস চালু করা হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এর উদ্বোধন করেন।
১৭:০১ ২৪ সেপ্টেম্বর ২০২১
বিকেলের নাস্তায় চিকেন কিমা কাবাব
ছোট খিদের বড় সমাধান হলো নুডুলস। নুডুলস অনেকভাবেই রান্না করা যায়। তেমনই স্বাদ পাল্টাতে নুডুলস দিয়ে তৈরি করে নিতে পারেন মজাদার চিকেন কিমা কাবাব। চিকেন এবং নুডুলসের মিশেলে মজাদার এক পদ তৈরি করা সম্ভব।
১৬:২৯ ২৪ সেপ্টেম্বর ২০২১
স্কুলে এসে করোনা আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি
স্কুল খোলার পর দেশের কয়েকটি স্থানে কয়েকজন শিক্ষার্থীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ প্রসঙ্গে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, স্কুলে এসেই যে শিক্ষার্থীরা করোনায় আক্রান্ত হয়েছে তার সত্যতা বা প্রমাণ পাওয়া যায়নি। তবে যেসব জায়গায় শিক্ষার্থীদের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে।
১৬:১৮ ২৪ সেপ্টেম্বর ২০২১
কলকাতার বনি এবার দীঘির নায়ক
একটি মোবাইল অপারেটরের বিজ্ঞাপনে মডেল হয়ে সাড়া ফেলেছিল শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি। এরপরই ডাক আসে চলচ্চিত্রে। ‘কাবুলিওয়ালা’, ‘এক টাকার বৌ’ আর ‘চাচ্চু আমার চাচ্চু’ থেকে শুরু করে ৩০ টির বেশি সিনেমায় দেখা গেছে তাকে শিশু শিল্পী হিসেবে।
১৬:০০ ২৪ সেপ্টেম্বর ২০২১
দিল্লিতে আদালতকক্ষে গোলাগুলি, নিহত ৪
দিল্লির একটি আদালতে দুপক্ষের গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। উত্তর দিল্লির রোহিণীতে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের মধ্যে কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগী রয়েছেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
১৫:৪২ ২৪ সেপ্টেম্বর ২০২১
বয়স ৩০ পেরোলেই যে পরীক্ষাগুলো করিয়ে নেওয়া ভালো
কথায় আছে, স্বাস্থ্যই সকল সুখের মূল। জীবনে এই সুখ ধরে রাখতে হলে স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীরে নানা রকমের প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে বয়স ৩০ পার হলেই।
১৫:২৯ ২৪ সেপ্টেম্বর ২০২১
কোভিড রোগীদের অ্যান্টিবডি চিকিৎসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার কোভিড-১৯ চিকিৎসায় মার্কিন বায়োটেক কোম্পানি রেজিনারনের সিন্থেটিক অ্যান্টিবডি চিকিৎসার অনুমোদন দিয়েছে, তবে সুনির্দিষ্ট স্বাস্থ্য প্রোফাইলযুক্ত রোগীদের ক্ষেত্রে এই চিকিৎসা দেয়া যাবে।
১৫:০৯ ২৪ সেপ্টেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1004  
-   1005  
-   1006  
-   1007  
-   1008  
-   1009  
-   1010      
- পরবর্তী >    
- শেষ >>    











































