ঢাকা, রোববার ১৬ আগস্ট ২০২৬,   ভাদ্র ১ ১৪৩৩


ভারতের গম রপ্তানিতে নিষেধাজ্ঞা : উদ্বেগ জানিয়েছেন অর্থনীতিবিদেরা
বিকল্প খুঁজছে ঢাকা

ভারতের গম রপ্তানিতে নিষেধাজ্ঞা : উদ্বেগ জানিয়েছেন অর্থনীতিবিদেরা

ভারত গম রপ্তানি বন্ধ ঘোষণা করার পর বাংলাদেশের অর্থনীতিবিদ, আমদানিকারকরা উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে সরকার একের পর এক বৈঠক করছে বিকল্প উপায়ে কিভাবে গম আমদানি করা যায়। ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড শুক্রবার জানিয়েছে, নিজেদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে তারা রপ্তানিতে এই নিষেধাজ্ঞা দিয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে।

সোমবার, ১৬ মে ২০২২, ১৪:২৫

তরুণরাই আনবে সোনালি ভবিষ্যৎ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তরুণরাই আনবে সোনালি ভবিষ্যৎ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আমাদের তরুণ সমাজ আগামীর দৃশ্যপট বদলে দিয়ে এ উপমহাদেশের জন্য সোনালি ভবিষ্যৎ বয়ে আনবে বলে আশাপ্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

সোমবার, ১৬ মে ২০২২, ১৩:৫৩

ত্রিপুরায় পদ্মা গঙ্গা গোমতি লিভার সম্মেলন অনুষ্ঠিত 

ত্রিপুরায় পদ্মা গঙ্গা গোমতি লিভার সম্মেলন অনুষ্ঠিত 

ত্রিপুরায় চতুর্থ পদ্মা গঙ্গা গোমতি লিভার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মে) সন্ধ্যায় আগরতলা আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের কনভেনশন হলে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে লিভারকন-৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞ ও গবেষক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

সোমবার, ১৬ মে ২০২২, ১৩:১৩

আগামী বছর মার্চের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেললাইন চালুর আশা প্রকাশ রেলপথ মন্ত্রীর

আগামী বছর মার্চের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেললাইন চালুর আশা প্রকাশ রেলপথ মন্ত্রীর

রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন ২০২৩ সালের মার্চের মধ্যে পদ্মা সেতু হয়ে ট্রেন ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত চলাচল করবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, মার্চের মধ্যে সম্ভব না হলে জুনের মধ্যে অবশ্যই তা সম্ভব হবে।

সোমবার, ১৬ মে ২০২২, ১৩:০৩

সিদ্ধান্ত বদল: সোমবার থেকে পণ্য বিক্রি স্থগিত করলো টিসিবি

সিদ্ধান্ত বদল: সোমবার থেকে পণ্য বিক্রি স্থগিত করলো টিসিবি

কোনো ধরনের পূর্ব ঘোষণা না দিয়েই হঠাৎ পণ্য বিক্রি স্থগিত ঘোষণা করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রবিবার (১৫ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংস্থাটির মুখপাত্র হুমায়ুন কবির। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার থেকে শুরু হতে যাওয়া বিক্রয় কার্যক্রম অনিবার্য কারণে স্থগিত করা হলো।

রোববার, ১৫ মে ২০২২, ২৩:০৯

সোমবার থেকে ১১০ টাকায় মিলবে টিসিবির সয়াবিন তেল

সোমবার থেকে ১১০ টাকায় মিলবে টিসিবির সয়াবিন তেল

খোলা বাজারে আবারও ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (১৬ মে) থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে ৩০ মে পর্যন্ত। টিসিবির ট্রাকে ১১০ টাকা লিটার দরে সয়াবিন তেল, ৬৫ টাকা কেজিতে মসুর ডাল, ৫৫ টাকায় চিনি ও ৫০ টাকা কেজিতে ছোলা বিক্রি করা হবে।

রোববার, ১৫ মে ২০২২, ২১:৫৮

দেশের সকল বিমানবন্দরে বিটিভি দেখানোর নির্দেশ

দেশের সকল বিমানবন্দরে বিটিভি দেখানোর নির্দেশ

দেশের সকল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোতে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, সংসদ বিটিভি ও বিটিভি চট্টগ্রাম প্রদর্শনের নির্দেশ দিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে চিঠি দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

রোববার, ১৫ মে ২০২২, ১৮:৩১

বঙ্গবন্ধু খেলাধুলায়ও ছিলেন অনন্য : জাহিদ ফারুক

বঙ্গবন্ধু খেলাধুলায়ও ছিলেন অনন্য : জাহিদ ফারুক

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন রাজনীতির ময়দানের অবিসংবাদিত ব্যক্তিত্ব। খেলাধুলায়ও ছিলেন অনন্য তাঁর নেতৃত্বে সে সময় দেশের শীর্ষ ক্লাব ওয়ান্ডারার্স পেয়েছিল শিরোপার স্বাদ। বাঙালি জাতির জনক। পথপ্রদর্শক, মুক্তিদাতা। একজন সফল রাষ্ট্রনায়ক। বঙ্গবন্ধু আমাদের জন্য একটি সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন।

রোববার, ১৫ মে ২০২২, ১৭:৪৯

আসামির দায়ের কোপে পুলিশ কন্সটেবলের হাত বিচ্ছিন্ন

আসামির দায়ের কোপে পুলিশ কন্সটেবলের হাত বিচ্ছিন্ন

চট্টগ্রামের লোহাগাড়ায় রোববার (১৫ মে) আসামির দায়ের কোপে এক পুলিশ সদস্যের হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। সকালে উপজেলার পদুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

রোববার, ১৫ মে ২০২২, ১৬:৫৮

নিজেদের পালানোর পথ খুঁজুন : বিএনপিকে হাছান মাহমুদ

নিজেদের পালানোর পথ খুঁজুন : বিএনপিকে হাছান মাহমুদ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, “শ্রীলঙ্কার নেতারা এখন যেভাবে পালাচ্ছে, বিএনপির নেতারা সেভাবে আগেই পালিয়ে গেছে। তারেক রহমান ‘আমি আর রাজনীতি করবো না’ মুচলেকা দিয়ে পালিয়ে গেছেন।” 

রোববার, ১৫ মে ২০২২, ১৬:২৬

এবার রাজধানীতে ১৯ কোরবানির পশুর হাট

এবার রাজধানীতে ১৯ কোরবানির পশুর হাট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে স্থায়ী, অস্থায়ী মিলিয়ে চলতি বছর রাজধানীতে মোট ১৯টি কোরবানির পশুর হাট বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। 

রোববার, ১৫ মে ২০২২, ১৫:৪৮

সারাদেশে বুস্টার ডোজ নিয়েছেন এক কোটি ৩৫ লাখ ৫২ হাজার জন

সারাদেশে বুস্টার ডোজ নিয়েছেন এক কোটি ৩৫ লাখ ৫২ হাজার জন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনা টিকার প্রথম এবং দ্বিতীয় ডোজের পাশাপাশি বুস্টার ডোজ কার্যক্রমও চলছে। দেশে এখন পর্যন্ত এক কোটি ৩৫ লাখ ৫১ হাজার ৯৫০ জনকে বুস্টার ডোজ টিকা দেওয়া হয়েছে। এদের মধ্যে একদিনেই ৯৭ হাজার ৭০৪ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়।

রোববার, ১৫ মে ২০২২, ১৪:৫৫

পি কে হালদারের বিষয়ে আনুষ্ঠানিক  তথ্য আসেনি

পি কে হালদারের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য আসেনি

ভারতে গ্রেফতার প্রশান্ত কুমার (পি কে) হালদারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য (ডকুমেন্ট) আসেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার, ১৫ মে ২০২২, ১৩:৪৫

দুদিন পর সারাদেশে বাড়তে পারে বৃষ্টি

দুদিন পর সারাদেশে বাড়তে পারে বৃষ্টি

গত কয়েক দিনের তুলনায় এখন বৃষ্টির প্রবণতা অনেকটা কমে গেছে। তাই বাড়ছে গরম। এই অবস্থা আগামী দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর সারাদেশে ফের বৃষ্টি বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

রোববার, ১৫ মে ২০২২, ১৩:১৫

বাংলাদেশের নির্বাচনপূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে আগ্রহী মালদ্বীপ

বাংলাদেশের নির্বাচনপূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে আগ্রহী মালদ্বীপ

নির্বাচন কমিশনের চেয়ারম্যান বলেন, বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ায় আমরা সন্তোষ প্রকাশ করেছি। ইলেকশন মনিটরিং ফোরামের ব্যবস্থাপনায় ঢাকায় দ্বাদশ জাতীয় নির্বাচনপূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সার্কভুক্ত দেশসমূহের নির্বাচন কমিশনার এবং মানবাধিকার নেতৃবৃন্দ বাংলাদেশ সফরে আগ্রহী। আগামী দ্বাদশ নির্বাচনে আমন্ত্রণ পেলে পর্যবেক্ষক হিসেবে প্রতিনিধি প্রেরণ করবে মালদ্বীপের নির্বাচন কমিশন।

শনিবার, ১৪ মে ২০২২, ২৩:০৬

‘যারা হালুয়া-রুটির লোভে দলের সাথে বেঈমানি করে, দেশে তাঁদের জায়গা হবে না’

‘যারা হালুয়া-রুটির লোভে দলের সাথে বেঈমানি করে, দেশে তাঁদের জায়গা হবে না’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগ ভেবেছে এবারও বিএনপিকে মিথ্যা আশ্বাস দিয়ে নির্বাচনে নেবে, কিন্তু তা হবে না। যত কথাই বলুক না কেন; এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। তিনি আরও বলেন, কেউ যদি হালুয়া-রুটির লোভে দলের সঙ্গে বেঈমানি করে, তবে তার জায়গা বাংলাদেশে হবে না।

শনিবার, ১৪ মে ২০২২, ১৯:৫৬

পিকে হালদার ভারতে গ্রেফতার

পিকে হালদার ভারতে গ্রেফতার

প্রায় তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে বিদেশে পলাতক এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার ওরফে পিকে হালদার ভারতে গ্রেপ্তার হওয়ার খবর এসেছে। নাম বদলে দেশটিতে অবস্থান করা পিকে হালদারকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করেছে ভারতের অর্থ সংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট—ইডি। একইসঙ্গে তার পাঁচ সহযোগীও ধরা পড়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে।

শনিবার, ১৪ মে ২০২২, ১৬:৩৭

নবম ধাপে ইউপি নির্বাচন: ১৩৮ ইউনিয়নে নৌকার প্রার্থী যারা

নবম ধাপে ইউপি নির্বাচন: ১৩৮ ইউনিয়নে নৌকার প্রার্থী যারা

সারাদেশের ১৩৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী ১৫ জুন এই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৩ মে) রাতে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

শনিবার, ১৪ মে ২০২২, ১৫:১১

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-কার-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৭

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-কার-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৭

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানি থানার এসআই সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার, ১৪ মে ২০২২, ১৩:২৬

আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের ইন্তেকালে আগামীকাল ১৪ মে শনিবার রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

শুক্রবার, ১৩ মে ২০২২, ২০:৫৯

আগামী ১৯ তারিখ থেকে দেশব্যপী ভূমি সেবা সপ্তাহ ২০২২

আগামী ১৯ তারিখ থেকে দেশব্যপী ভূমি সেবা সপ্তাহ ২০২২

দেশের জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং  ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১৯ মে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২২’। ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদ্‌যাপন করা হবে।

শুক্রবার, ১৩ মে ২০২২, ২০:১৮

দেশকে যারা শ্রীলংকা বানাতে চায় তারা দেশদ্রোহী : পানিসম্পদ মন্ত্রী

দেশকে যারা শ্রীলংকা বানাতে চায় তারা দেশদ্রোহী : পানিসম্পদ মন্ত্রী

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, যারা বাংলাদেশকে শ্রীলংকা বানাতে চায়, তারা দেশদ্রোহী। শ্রীলংকার পরিস্থিতি দেখে বাংলাদেশেও এরকম হবে বলে যারা আশায় বুক বেঁধে বসে আছেন, তাদের জন্য ভয়াবহ দুঃসংবাদ হলো বাংলাদেশে অদূর কিংবা সুদূর ভবিষ্যতেও এরকম পরিস্থিতি দেখার কোনো সম্ভাবনা নেই।

শুক্রবার, ১৩ মে ২০২২, ১৯:২৫

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন নিস্ফল : তথ্যমন্ত্রী

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন নিস্ফল : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নেই। বিশ্বের সকল গণতান্ত্রিক দেশের মতো সংবিধান অনুযায়ী বর্তমান সরকার দেশ পরিচালনায় থাকাকালে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। বিএনপি আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।

শুক্রবার, ১৩ মে ২০২২, ১৯:০৯

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক
শ্রমবাজার সম্প্রসারণ

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সাথে সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান এর বৈঠক আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

বৃহস্পতিবার, ১২ মে ২০২২, ২০:১০

সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণ নিয়ে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। বৃহস্পতিবার (১২ মে) অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৬ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাক্ষরিত ‘পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সকল প্রকার বৈদেশিক ভ্রমণ সীমিতকরণ’ শীর্ষক এ পরিপত্র জারি করা হয়েছে।

বৃহস্পতিবার, ১২ মে ২০২২, ১৯:২৪

ডেসটিনির এমডি রফিকুলের ১২ বছরের কারাদণ্ড

ডেসটিনির এমডি রফিকুলের ১২ বছরের কারাদণ্ড

মানিলন্ডারিং মামলায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার, ১২ মে ২০২২, ১৩:০৪

পবিত্র হজ : বেসরকারিভাবে খরচ ৪ লাখ ৬৩ হাজার টাকা

পবিত্র হজ : বেসরকারিভাবে খরচ ৪ লাখ ৬৩ হাজার টাকা

এ বছর বেসরকারি এজেন্সিগুলোর ব্যবস্থাপনায় হজ পালনে মাথাপিছু সর্বনিম্ন খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা।

বৃহস্পতিবার, ১২ মে ২০২২, ১২:৪৪

নিম্নচাপে পরিণত হয়েছে ‘অশনি, বন্দর থেকে নামল সতর্ক সংকেত

নিম্নচাপে পরিণত হয়েছে ‘অশনি, বন্দর থেকে নামল সতর্ক সংকেত

ভারতের অন্ধ্র উপকূলে থাকা ঘূর্ণিঝড় ‘অশনি’ আরও দুর্বল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাব কেটে যাওয়ায় বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোর ওপর থাকা সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার, ১২ মে ২০২২, ১২:১৬

জীবনযাত্রায় ব্যয়বৃদ্ধি, নাগরিক অসন্তোষ : উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ

জীবনযাত্রায় ব্যয়বৃদ্ধি, নাগরিক অসন্তোষ : উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ

এরইমধ্যে অর্থনৈতিক সংকটের কারণে জনরোষের মুখে শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীসহ মন্ত্রীসভার অধিকাংশ সদস্য পদত্যাগ করেছেন৷ কয়েক মাস আগে কাজাখস্তানেও দেখা দেয় অস্থিরতা৷ ম্যাপলক্রফট বলছে, চলতি বছর এমন অস্থিরতার ঝুঁকি আছে অন্য উদীয়মান অর্থনীতির দেশগুলোতেও৷ এক্ষেত্রে যে ১০টি দেশকে আলাদাভাবে নজরে রাখার কথা বলা হয়েছে সেগুলো হলো: আর্জেন্টিনা, ব্রাজিল, মিশর, টিউনিসিয়া, লেবানন, সেনেগাল, কেনিয়া, পাকিস্তান, বাংলাদেশ ও ফিলিপাইন্স।

বুধবার, ১১ মে ২০২২, ২২:২৭

মির্জা ফখরুলের বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া উচিত: ওবায়দুল কাদের

মির্জা ফখরুলের বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া উচিত: ওবায়দুল কাদের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া উচিত মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১১ মে) সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

বুধবার, ১১ মে ২০২২, ২০:২৫

সর্বশেষ