ঢাকা, সোমবার ১৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ২ ১৪৩৩


সর্বজনীন পেনশন প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বজনীন পেনশন প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ষাটোর্ধ্ব নাগরিকদের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তনে জরুরি ভিত্তিতে আইন প্রণয়নে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৮

আসন্ন রোজামাসে কোটি মানুষ পাবে টিসিবির নিত্যপণ্য

আসন্ন রোজামাসে কোটি মানুষ পাবে টিসিবির নিত্যপণ্য

আসন্ন রোজার মাসে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি দেশের কোটি মানুষের কাছে নিত্যপণ্য সরবরাহ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। তিনি বলেছেন, সরকারের পরিকল্পনা ছিল পঞ্চাশ লাখ মানুষের কাছে পণ্য সরবরাহের, কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এক কোটি মানুষের জন্য পণ্য সরবরাহ করতে।

বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:২০

একুশে পদক দেওয়া হবে রোববার

একুশে পদক দেওয়া হবে রোববার

২০২২ সালের একুশে পদক দেওয়া হবে রোববার (২০ ফেব্রুয়ারি)। ওইদিন বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২১

করোনায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ৩৫৩৯

করোনায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ৩৫৩৯

দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৩৯ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ২০ জন করোনা রোগী। 

বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৯

ইভ্যালির ৫০ শতাংশ শেয়ার রাসেলের শ্বশুর-শাশুড়ি-ভায়রাকে হস্তান্তরের অনুমতি

ইভ্যালির ৫০ শতাংশ শেয়ার রাসেলের শ্বশুর-শাশুড়ি-ভায়রাকে হস্তান্তরের অনুমতি

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এমডি মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে থাকা শেয়ারের ৫০ শতাংশ শেয়ার রাসেলের শ্বশুর-শাশুড়ি ও তার ভায়রাকে হস্তান্তর করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫১

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যত কর্মসূচি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যত কর্মসূচি

প্রতিবছরের মতো এবারও ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সরকার।

বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০৮

এবার নিবন্ধন ছাড়াই নিতে পারবেন করোনার টিকা

এবার নিবন্ধন ছাড়াই নিতে পারবেন করোনার টিকা

এবার নিবন্ধন ছাড়াই নেওয়া যাবে করোনার টিকা। এক্ষেত্রে যাদের জন্ম নিবন্ধন সনদ নেই বা জন্ম নিবন্ধন সনদে সমস্যার কারণে টিকা নিতে পারছিলেন না তারাও নিতে পারবেন টিকা। এছাড়াও যাদের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র নেই বা সমস্যা রয়েছে, তারাও গ্রহণ করতে পারবেন করোনার টিকা।

বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:০০

গাঁজা দিয়ে হেরোইন-ইয়াবা ঠেকানো গেলে আমি গাঁজার পক্ষে : এনবিআর চেয়ারম্যান

গাঁজা দিয়ে হেরোইন-ইয়াবা ঠেকানো গেলে আমি গাঁজার পক্ষে : এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, ‘আমি গাঁজার পক্ষে নই। কিন্তু গাঁজা দিয়ে হেরোইন, ইয়াবা ও ফেনসিডিল ঠেকানো গেলে আমি গাঁজার পক্ষে।’ 

বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫৫

করোনায় আরও ১৫ মৃত্যু, শনাক্তের হার ১২.২০ শতাংশ

করোনায় আরও ১৫ মৃত্যু, শনাক্তের হার ১২.২০ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯২৯ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৫ জন করোনা রোগী। 

বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৮

শহীদ মিনারে ফুল দিতে লাগবে করোনা টিকার সনদ

শহীদ মিনারে ফুল দিতে লাগবে করোনা টিকার সনদ

আর মাত্র ৪ দিন পর ২১ ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ওইদিন কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন বাঙালিরা। তবে সেক্ষেত্রে সাথে রাখতে হবে করোনা টিকার সনদ। এছাড়াও সামাজিক দূরত্ব মানার পাশাপাশি সবার মাস্ক পরা বাধ্যতামূলক করেছে অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি।

বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪২

‘একদিনে এক কোটি’ টিকা ক্যাম্পেইন, ২৬ ফেব্রুয়ারি শেষ প্রথম ডোজ

‘একদিনে এক কোটি’ টিকা ক্যাম্পেইন, ২৬ ফেব্রুয়ারি শেষ প্রথম ডোজ

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান টিকা কর্মসূচিতে প্রথম ডোজ টিকা প্রয়োগ কার্যক্রম আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এরপর থেকে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রম আরও জোরদার করা হবে। 

মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫০

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে বইমেলা ২০২২’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন ঘোষণা করেন তিনি।

মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৫

করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ৪৭৪৬

করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ৪৭৪৬

দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৪৬ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩৪ জন করোনা রোগী। 

মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪২

অহেতুক খরচ পরিহার করতে হবে : পরিকল্পনামন্ত্রী

অহেতুক খরচ পরিহার করতে হবে : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মানুষ খরচের বিষয়ে অনেক আগ্রহী। প্রকল্পে কে টাকা দিলো, কত সুদে দিলো, কেন দিলো এসব বিষয়ে সাধারণ মানুষ অনেক খবর রাখেন। এজন্য আমাদের অহেতুক খরচ পরিহার করতে হবে।

মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৮

এক সপ্তাহে করোনায় ২৩০ মৃত্যু, টিকা নেননি ১৩৭ জনই

এক সপ্তাহে করোনায় ২৩০ মৃত্যু, টিকা নেননি ১৩৭ জনই

দেশে গত এক সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে মৃত্যু হয়েছে ২৩০ জনের। এদের মধ্যে টিকা নেননি ১৩৭ জনই। যার হার ৫৯ দশমিক ৬ শতাংশ। বাকি ৯৩ জন, অর্থাৎ ৪০ দশমিক ৪ শতাংশ টিকা নিয়েছিলেন।

সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২৪

ইসি গঠনে প্রস্তাবিত তালিকায় তিন সাংবাদিক

ইসি গঠনে প্রস্তাবিত তালিকায় তিন সাংবাদিক

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে অনুসন্ধান (সার্চ) কমিটির কাছে ৩২২ জনের নাম সুপারিশ করা হয়েছে। এতে রয়েছে তিন সাংবাদিকের। তারা হলেন- ইকবাল সোবহান চৌধুরী, অজয় দাস গুপ্ত ও আবু সাঈদ খান। 

সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৬

র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনজীবী নিয়োগ দিচ্ছে সরকার

র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনজীবী নিয়োগ দিচ্ছে সরকার

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাস গুরুত্বের সঙ্গে কাজ করছে।

সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৪

সার্চ কমিটিতে আসা ৩২২ জনের তালিকা প্রকাশ

সার্চ কমিটিতে আসা ৩২২ জনের তালিকা প্রকাশ

নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির করে দেওয়া সার্চ কমিটির কাছে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের পক্ষ থেকে যে ৩২২ জনের নাম এসেছে তা প্রকাশ করেছে এই কমিটি। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এসব নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩৮

একদিনে আরও ৪৬৯২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১৯

একদিনে আরও ৪৬৯২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১৯

দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৯২ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৯ জন করোনা রোগী। 

সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১০

টিকার আওতায় দেশের ৮৫ শতাংশ জনগণ : স্বাস্থ্যমন্ত্রী

টিকার আওতায় দেশের ৮৫ শতাংশ জনগণ : স্বাস্থ্যমন্ত্রী

দেশের ৮৫ শতাংশ জনগণ টিকার আওতায় চলে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৮

পাঁচ বছরে নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করেছে : সিইসি

পাঁচ বছরে নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করেছে : সিইসি

বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, পাঁচ বছরের দায়িত্বে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। তবে নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করেছে।  আমাদের ওপর যে দায়িত্ব ছিল, কঠোর পরিশ্রম করে সে দায়িত্ব পালন করেছি। 

সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৯

বিদায় নিলো শৈত্যপ্রবাহ, তাপমাত্রা বাড়বে

বিদায় নিলো শৈত্যপ্রবাহ, তাপমাত্রা বাড়বে

বিদায় নিয়েছে মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ। কিছুটা উষ্ণতায় হচ্ছে বসন্তবরণ। এখন তাপমাত্রা বাড়ার ধারা অব্যাহত থাকবে। ফলে বিলীন হতে থাকবে শীতের অনুভূতি। একই সঙ্গে আগামী সপ্তাহের শুরুর দিকে বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১৩

একুশে বইমেলার সময় আরও বাড়তে পারে

একুশে বইমেলার সময় আরও বাড়তে পারে

করোনা সংক্রমণ কমলে অমর একুশে বইমেলার সময় বাড়তে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বইমেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৯

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা অপরিহার্য

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা অপরিহার্য

একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা অপরিহার্য বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

বাপা ও বেন-এর উদ্যোগে জ্বালানী, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিষয়ক সম্মেলন

বাপা ও বেন-এর উদ্যোগে জ্বালানী, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিষয়ক সম্মেলন

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) এর যৌথ উদ্যোগে  ১১ ও ১২ ফেব্রুয়ারী শুক্র ও শনিবার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো “জ্বালানী, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন” বিষয়ক দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলন। সম্মেলনে সরাসরি এবং অন্তর্জালে দেশ ও প্রবাস থেকে অংশগ্রহণ করেন জ্বালানী বিশেষজ্ঞ, উন্নয়ন বিশেষজ্ঞ, গবেষক ও পরিবেশ আন্দোলনের সদস্যরা।  

রোববার, ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩০

দেশের প্রতিটি বিভাগে হবে মেরিন একাডেমি : প্রধানমন্ত্রী

দেশের প্রতিটি বিভাগে হবে মেরিন একাডেমি : প্রধানমন্ত্রী

দেশের প্রতিটি বিভাগে মেরিন একাডেমি তৈরির পরিকল্পনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, যাতে তারা উচ্চ প্রযুক্তির সমুদ্র জাহাজ পরিচালনা করতে পারেন, বাংলাদেশ মেরিন একাডেমিকে এমনভাবে মেরিনার তৈরির ব্যবস্থা নিতে হবে।

রোববার, ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৭

করোনায় আরও ২৮ মৃত্যু, শনাক্ত ৪৮৩৮

করোনায় আরও ২৮ মৃত্যু, শনাক্ত ৪৮৩৮

দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৩৮ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ২৮ জন করোনা রোগী। 

রোববার, ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৭

দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি নিম্নমুখী : স্বাস্থ্য অধিদপ্তর

দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি নিম্নমুখী : স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত এক সপ্তাহে করোনা সংক্রমণ পরিস্থিতি নিম্নমুখী রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

রোববার, ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৬

বন্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যেই লাঠিটিলায় সাফারি পার্ক হচ্ছে

বন্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যেই লাঠিটিলায় সাফারি পার্ক হচ্ছে

পরিবেশ, বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যেই লাঠিটিলায় সাফারি পার্ক নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো.শাহাব উদ্দিন। 

রোববার, ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫৮

‘আশা করি এ মাসের শেষের দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব’

‘আশা করি এ মাসের শেষের দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন একটু খারাপ সময় যাচ্ছে। আমরা আশা করি এ মাসের শেষের দিকে অবস্থার পরিবর্তন হবে। সেই সময় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।

রোববার, ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০৬

সর্বশেষ