‘রাজনৈতিক সুবিধা নিতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে’
রাজনৈতিক সুবিধা নিতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ উদ্ধারে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি দলীয় দপ্তর ও সরকারের ঊর্ধ্বতন মহলে লিখিতভাবে জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ২১:০৪
করোনা : ২৪ ঘণ্টায় মারা গেলেন ১৫ জন, শনাক্ত ১৫৮০৭
দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৮০৭ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৫ জন করোনা রোগী।
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ১৭:২০
দৃশ্যমান হলো মেট্রো রেলের পুরো কাঠামো
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণাধীন মেট্রো রেলের ২০ দশমিক ১ কিলোমিটার পথে ভায়াডাক্ট বসানোর কাজ শেষ হয়েছে। এর মধ্য দিয়ে পুরো অংশের নিরবচ্ছিন্ন কাঠামো দৃশ্যমান হলো।
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ১৫:৩৩
সংসদে ইসি গঠনের বিল পাস
নির্বাচন কমিশন (ইসি) গঠন বিল জাতীয় সংসদে পাস হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ১৪:৪৯
করোনায় আক্রান্ত পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ১৪:০৬
উপাচার্য পদত্যাগ করলেই সব সমস্যার সমাধান হবে না : শিক্ষামন্ত্রী
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য পদত্যাগ করলেই সব সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, শিক্ষার্থীদের সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে।
বুধবার, ২৬ জানুয়ারি ২০২২, ২৩:১৫
৯ জেব্রার মৃত্যু : প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সম্প্রতি ৯ জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং করণীয় বিষয়ে মতামত প্রদানের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
বুধবার, ২৬ জানুয়ারি ২০২২, ২২:৪৯
ওমিক্রন ঠেকাতে স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন চূড়ান্ত
দেশে ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই মধ্যে হাসপাতালসহ সব স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে এ গাইডলাইন পাঠিয়েও দেওয়া হয়েছে।
বুধবার, ২৬ জানুয়ারি ২০২২, ১৭:৫১
কিছু উপাচার্য শিক্ষার্থীদের সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলছেন: ইনু
দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) শিক্ষার্থীদের সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসানুল হক ইনু। এ ব্যাপারে সরকারের দৃষ্টিপাতের দরকার বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার, ২৬ জানুয়ারি ২০২২, ১৭:১৩
দেশে আরও ১৫৫২৭ জনের শরীরে করোনা শনাক্ত, মৃত্যু ১৭
দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫২৭ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৭ জন করোনা রোগী।
বুধবার, ২৬ জানুয়ারি ২০২২, ১৭:০৮
দেশে ৭ লাখ ৪১ হাজার বুস্টার ডোজ দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী
২০২১ সালের ২৮ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মোট ৭ লাখ ৪১ হাজার ২৬৫ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার, ২৬ জানুয়ারি ২০২২, ১৪:০৪
শাবিপ্রবি ভিসির পদত্যাগের দাবিতে ঢাকা থেকে সিলেট লংমার্চ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে ঢাকা থেকে সিলেটে লংমার্চ ঘোষণা করা হয়েছে। আগামীকাল বুধবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব বিবেকবান নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচি শুরু হবে।
মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২, ২১:১৯
বঙ্গবন্ধু সাফারি পার্কে ৯টি জেব্রার মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুরে চলতি মাসে নয়টি জেব্রা মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তদন্তের মাধ্যমে এ সকল জেব্রার মৃত্যুর সঠিক কারণ এবং কারও দায়িত্বে অবহেলা ছিলো কিনা তা খুঁজে বের করা হবে। বন্যপ্রাণী সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ এ সরকার দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আজ মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের "২০২১-২২ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের ওপর ডিসেম্বর ২০২১ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা" সভায় তাঁর সরকারি বাসভবন হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এসব কথা বলেন।
মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২, ২০:১২
মিতু হত্যা মামলা: আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পিবিআই
মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ ৮ জনের বিরুদ্ধে করা মিতুর বাবার মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে তদন্ত সংস্থা পিবিআই। তবে ২০১৬ সালের ৬ জুন পাঁচলাইশ থানায় বাবুল আক্তারের করা মামলাটির তদন্ত চলবে। বর্তমানে বাবুলের করা সেই মামলাতে গ্রেপ্তার রয়েছেন তিনি।
মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২, ১৮:৪১
দেশে করোনার দৈনিক সংক্রমণ ১৬ হাজার ছাড়াল
দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। এরই মধ্যে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৭ লাখ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৩৩ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৮ জন করোনা রোগী।
মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২, ১৭:০০
ওমিক্রনকে হালকাভাবে নিলে বড় ক্ষতি হবে : স্বাস্থ্যমন্ত্রী
ওমিক্রনকে হালকাভাবে নিলে বড় ক্ষতি হবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, দেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। বৈশ্বিক ও বেপরোয়া চলাফেরার কারণে এই সংক্রমণ বেড়েছে। ওমিক্রন মৃদু এটা ভেবে হালকাভাবে নিলে তা বড় ক্ষতির কারণ হয়ে যাবে।
মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২, ১৬:৩৮
সার উৎপাদনে দেশীয় উদ্যোক্তারা বিদেশে বিনিয়োগ করতে পারবেন
সার উৎপাদনে দেশীয় উদ্যোক্তারা বিদেশে বিনিয়োগ করতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দেন।
মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২, ১৫:০৮
রাতের তাপমাত্রা কমতে পারে
সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে। একই সঙ্গে মঙ্গলবার চার বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।
মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২, ১৩:৫৬
ভুয়া ডিবি ও তাদের অপকর্ম বন্ধ করতে পোশাকে দেওয়া হচ্ছে কিউআর কোড
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জ্যাকেটে যুক্ত হচ্ছে কুইক রেসপন্স কোড বা কিউআর কোড। শিগগিরই ডিবির প্রতিটি সদস্যকে পৃথক কোড সংযুক্ত করে জ্যাকেট দেওয়া হবে। যদি কোন ভুয়া ডিবির পোশাকের কোড স্ক্যান করা হয় তাহলে ‘ইনভ্যালিড কিউআর কোড’ নামে একটি বার্তা দেখা যাবে।
মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২, ১৩:৪৮
সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। এতে বাংলাদেশের ১ ধাপ উন্নতি হয়েছে। তবে স্কোর আগের মতোই ২৬-এ রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। সম্প্রতি বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থাটির প্রকাশ করা ‘দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২, ১৩:১১
‘ইসি গঠনের দায়িত্ব মির্জা ফখরুলকে দিলেই কেবল বিএনপি খুশি হবে’
‘নির্বাচন কমিশন গঠনের দায়িত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে দিলেই কেবল বিএনপি খুশি হবে, অন্যথায় নয়’ বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার, ২৪ জানুয়ারি ২০২২, ২৩:২২
এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ১৮০ শতাংশ, মৃত্যু ৮৮ শতাংশ
দেশে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত এক সপ্তাহে (১৭ জানুয়ারি-২৩ জানুয়ারি) করোনা সংক্রমণ বেড়েছে ১৮০ শতাংশ। একইসঙ্গে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে ৮৮ শতাংশ।
সোমবার, ২৪ জানুয়ারি ২০২২, ২২:১৬
১৪ হাজার কোটি টাকায় বাংলাদেশে নির্মিত হবে বিশ্বমানের শিপইয়ার্ড
পটুয়াখালীতে পায়রা বন্দরের সন্নিকটে একটি আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ কারখানা (শিপইয়ার্ড) স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য যৌথভাবে ১ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৪ হাজার কোটি টাকা সরাসরি বৈদেশিক বিনিয়োগ করতে আগ্রহী সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান জেন্টিয়াম সলিউশনস্ (Gentium Solutions) এবং ডাচ প্রতিষ্ঠান ডামেন শিপইয়ার্ডস গ্রুপ (Damen Shipyards Group)। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশে এটিই হবে সর্বোচ্চ সরাসরি বৈদেশিক বিনিয়োগ (FDI)।
সোমবার, ২৪ জানুয়ারি ২০২২, ২১:২৮
করোনায় আরও ১৫ জনের মৃত্যু, শনাক্ত ১৪৮২৮
দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮২৮ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৫ জন করোনা রোগী।
সোমবার, ২৪ জানুয়ারি ২০২২, ১৭:৫০
ঢাকায় মিলল ওমিক্রনের নতুন তিন উপধরন
করোনার নতুন ধরন ওমিক্রনের তিনটি উপধরন হয়েছে। এই উপধরনগুলো রাজধানী ঢাকায় বেশি ছড়াচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)।
সোমবার, ২৪ জানুয়ারি ২০২২, ১৭:২৮
সাতদিন পর বিধিনিষেধের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত : ফরহাদ হোসেন
করোনার উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে আগামী সাতদিন পর বিধিনিষেধের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সোমবার, ২৪ জানুয়ারি ২০২২, ১৬:৩৪
ব্যাংকও চলবে অর্ধেক জনবল দিয়ে
করোনাভাইরাসের সংক্রমণ রোধে অর্ধেক জনবল দিয়ে ব্যাংক চালাতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার, ২৪ জানুয়ারি ২০২২, ১৫:২৩
অর্থ ফেরত পেলেন কিউকমের ২০ গ্রাহক
ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের ২০ জন গ্রাহকের অর্থ ফেরত দেওয়া হয়েছে।ছয় হাজার ৭২১ জন গ্রাহকের ক্রয়াদেশের বিপরীতে ৫৯ কোটি টাকা ফেরতের সম্মতি পাওয়াদের মধ্যে এই ২০ গ্রাহক আনুষ্ঠানিকভাবে তাদের অর্থ ফেরত পেলেন।
সোমবার, ২৪ জানুয়ারি ২০২২, ১৪:৩৭
আজ থেকে অফিসে অর্ধেক জনবল
করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে আজ থেকে সরকারি-বেসরকারি অফিস অর্ধেক জনবল নিয়ে চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সোমবার, ২৪ জানুয়ারি ২০২২, ১১:৩২
বিটকয়েনে কোটি কোটি টাকার লেনদেন, হোতাসহ গ্রেফতার ২
বিটকয়েন চক্রের মূলহোতা রাকিবুল ইসলাম খন্দকার রকি ও সমন্বয়কারী সারোয়ার হোসেন ডলারকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)।
রোববার, ২৩ জানুয়ারি ২০২২, ২৩:১২
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
















































