মেজর সিনহা হত্যা মামলার রায় ৩১ জানুয়ারি
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় আগামী ৩১ জানুয়ারি ঘোষণা করা হবে। বুধবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার, ১২ জানুয়ারি ২০২২, ১৪:০৩
পলাতক বিএনপি নেতা হারিছ চৌধুরী লন্ডনে মারা গেছেন
লন্ডনের একটি হাসপাতালে মারা গেছেন পলাতক বিএনপি নেতা হারিছ চৌধুরী। করোনা আক্রান্ত হয়ে দেশটির একটি হাসপাতালে তিন মাস আগে তার মৃত্যু হলেও বিষয়টি জানা যায় গতকাল।
বুধবার, ১২ জানুয়ারি ২০২২, ১২:২১
৬৪ জেলাকে রেড-ইয়েলো-গ্রিন জোনে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকা ও রাঙামাটি জেলাকে করোনা সংক্রমণে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া হলুদ জোন বা মধ্যম ঝুঁকির জেলা হিসেবে চিহ্নিত হয়েছে ছয় জেলাকে। গ্রিন জোনে রয়েছে ৫৪ জেলা।
বুধবার, ১২ জানুয়ারি ২০২২, ১১:৫৯
দেশে করোনা শনাক্তের হার ৯ শতাংশ ছুঁই ছুঁই
দেশে করোনাভাইরাসের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও সংক্রমণে লাগাম টানা সম্ভব হচ্ছে না। ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে ৯ শতাংশের কাছাকাছি চলে এসেছে।
মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২, ২২:৪১
রাষ্ট্রপতির সাথে ন্যাপ ও ইসলামিক ফ্রন্টের আলোচনা
নির্বাচন কমিশন গঠন বিষয়ে আজ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে আলোচনায় অংশ নেয় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ।
মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২, ২১:০৬
বাসভাড়া আবারও না বাড়ানোর দাবি
করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের নতুন বিধিনিষেধে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনা জারির প্রেক্ষিতে বাসভাড়া আবারও বাড়াতে চান পরিবহন মালিকেরা। কিন্তু যাত্রী কল্যাণ সমিতির দাবি, কোনোভাবেই যেন পরিবহন মালিকেরা নতুন করে ভাড়া না বাড়ায়।
মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২, ২১:০১
সবুজ কর আরোপের বিষয়ে বিবেচনা করছে সরকার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশের উন্নয়ন এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন প্রশমনে ইতিবাচক প্রভাব বিস্তারের লক্ষ্যে পরিবেশ আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি পরিবেশবান্ধব যন্ত্রপাতি ও সম্পদ আহরণের জন্য বিনিয়োগ কর ছাড় এবং সবুজসেবা প্রদানকারীদের আয়কর মওকুফের বিষয়টি বিবেচনা করছে সরকার। একই সাথে দূষণ নিরূৎসাহিত করার লক্ষ্যে সবুজ কর আরোপ করার বিষয়টিও বিবেচনাধীন রয়েছে। সবুজ কর প্রণোদনা এবং সবুজ কর আরোপের ক্ষেত্রে সার্বিকভাবে প্রধান উদ্দেশ্যসমূহ হচ্ছেঃ পরিবেশবান্ধব প্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধি; সবুজ প্রযুক্তিসমৃদ্ধ সম্পদ সংগ্রহে শিল্প-প্রতিষ্ঠানসমূহকে উৎসাহ প্রদান; সবুজ প্রযুক্তি সেবা প্রদানকারীদের প্রসার এবং দূষণ সৃষ্টিকারি কার্যক্রম নিরুৎসাহিতকরণ।
মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২, ১৯:৪২
নিজস্ব ব্রান্ডের গাড়ি উৎপাদন করবে বাংলাদেশ
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, প্রগতি ইন্ডাস্ট্রিজের মাধ্যমে নিজস্ব ব্রান্ডের গাড়ি তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে। তিনি বলেন, শুধু গাড়ি সংযোজন নয়, আমরা বাংলাদেশে গাড়ি উৎপাদন করব। বাংলাদেশে কারখানা স্থাপনের জন্য ইতিমধ্যে মিতসুবিশি মোটরস এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২, ১৯:২২
‘সরকারের সাফল্য জনগণ দেখে, বিএনপি দেখতে পায় না’
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ সরকারের সাফল্য বিএনপি দেখতে পায় না। কিন্তু এদেশের জনগণ দেখতে পায়, আর সেজন্য জনগণ বার বার আওয়ামী লীগকে নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করে।
মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২, ১৯:০৬
নির্বাচন প্রচারণায় এমপিদের অংশ না নেয়ার বিধান বৈষম্যমূলক : তথ্যমন্ত্রী
‘স্থানীয় সরকার নির্বাচন প্রচারণায় এমপিদের অংশ না নেয়ার বিধান বৈষম্যমূলক’ বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ
মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২, ১৮:৫৪
শনিবার থেকে ট্রেনে অর্ধেক যাত্রী নিয়ে পরিবহন
করোনার সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধ মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে ট্রেন। সে সিদ্ধান্ত বাস্তবায়নে আগামীকাল বুধবার থেকে ট্রেনের টিকিট ধারণক্ষমতার অর্ধেক বিক্রি করা হবে। আর অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হচ্ছে শনিবার থেকে।
মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২, ১৮:৪৫
শামীম ওসমানের সিদ্ধান্ত সঠিক : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান ঘোষণা দিয়েছেন তিনি নৌকার পক্ষে কাজ করবেন। আমি মনে করি এটি সঠিক সিদ্ধান্ত।
মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২, ১৭:১৬
সস্ত্রীক করোনা আক্রান্ত মির্জা ফখরুল
করোনা আক্রান্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম।
মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২, ১৬:১০
বিধিনিষেধের মধ্যেও চলবে বাণিজ্য মেলা
করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় আরোপিত বিধিনিষেধের মধ্যেও চলবে বাণিজ্য মেলা। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মেলার কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২, ১৪:৫১
ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা
দেশের ছয় বিভাগে হালকা বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। ফলে আপাতত দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি চলে যাওয়ার পর রাতের তাপমাত্রাও কমতে পারে।
মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২, ১৩:২৩
উন্মুক্ত স্থানে সব ধরণের অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ
দেশে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। একদিনের ব্যবধানে শনাক্ত রোগী দুই হাজার ছাড়িয়েছে। এমন অবস্থায় সংক্রমণে লাগাম টানতে ১১ দফা নির্দেশনা দিয়েছে। সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সোমবার, ১০ জানুয়ারি ২০২২, ২২:৪৫
সারাদেশে ১১ দফা বিধিনিষেধ দিয়ে সরকারি প্রজ্ঞাপন জারি
মহামারি করোনাভাইরাসের প্রকোপ রোধে ১১ দফা বিধিনিষেধ জারি করেছে সরকার। এর মধ্যে মাস্ক পরা বাধ্যতামূলক, করোনার টিকার সনদ নিয়ে হোটেল-রেস্তোরাঁয় খাবার গ্রহণ, সবধরনের সভা-সমাবেশ বন্ধ এবং স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানানো হয়েছে।
সোমবার, ১০ জানুয়ারি ২০২২, ১৮:৫০
দেশে করোনার দৈনিক সংক্রমণ দুই হাজার ছাড়াল
দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৩১ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩ জন করোনা রোগী।
সোমবার, ১০ জানুয়ারি ২০২২, ১৭:০৫
দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০
দেশে আরও ৯ জনের শরীরে করোনাভাইরাসের ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে।ফলে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে।
সোমবার, ১০ জানুয়ারি ২০২২, ১৪:৩৪
শিক্ষার্থী প্রমাণ দিলেই মিলবে টিকা : শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার ক্ষেত্রে আর নিবন্ধন লাগবে না। এখন থেকে শিক্ষার্থীরা তাদের নিজেদের পরিচয়ের প্রমাণ দিলেই টিকা পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার, ১০ জানুয়ারি ২০২২, ১৩:১৯
করোনার টিকা নিতে শিক্ষার্থীদের নিবন্ধন লাগবে না : শিক্ষামন্ত্রী
করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে শিক্ষার্থীদের নিবন্ধন লাগবে না। এখন থেকে শিক্ষার্থীরা তাদের নিজেদের পরিচয়ের প্রমাণ দিলেই টিকা পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (১০ জানুয়ারি) সচিবালয়ে ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।
সোমবার, ১০ জানুয়ারি ২০২২, ১৩:১৪
শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। তবে এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শিক্ষার্থীদের সশরীরে ক্লাসে পাঠদান করানো হবে।
রোববার, ৯ জানুয়ারি ২০২২, ২৩:৪০
খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। রোববার (৯ জানুয়ারি) রাত ৮টায় তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
রোববার, ৯ জানুয়ারি ২০২২, ২৩:১৬
আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
সোমবার (১০ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।
রোববার, ৯ জানুয়ারি ২০২২, ২২:২৭
নবীগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল ভবন উদ্বোধন
নবীগঞ্জ জনসাস্থ্য প্রকৌশল ভবন উদ্বোধন করা হয়েছে। রবিবার (৯ জানুয়ারি) বিকেলে ভবন উদ্বোধন করেন নবীগঞ্জ -বাহুবল আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী।
রোববার, ৯ জানুয়ারি ২০২২, ২০:২০
সরকারের সহায়তায় কেউই আর অসহায় থাকবে না : পরিবেশ ও বনমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, জনগণের সার্বিক কল্যাণে নিয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকারের সার্বিক সহায়তায় দেশে কেউই আর অসহায় ও দুস্থ থাকবে না। সরকার গৃহীত দুরদর্শী পরিকল্পনাসমূহ বাস্তবায়িত হলে সকল শ্রেণির জনগণের অবস্থার উন্নয়ন হবে।
রোববার, ৯ জানুয়ারি ২০২২, ২০:১৩
মামলাজট কমাতে যা যা প্রয়োজন সরকার করবে : আইনমন্ত্রী
দেশের আদালতে মামলাজট কমাতে যা যা প্রয়োজন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তাই করবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘আদালতের মামলার জট কমাতে পৃথিবীতে যেসব পদ্ধতি আছে, যা যা অনুসরণ করা প্রয়োজন, আমরা তাই করবো।’
রোববার, ৯ জানুয়ারি ২০২২, ১৯:২৫
ডা. মুরাদের বিরুদ্ধে স্ত্রীর জিডি: তদন্তের নির্দেশ দিলেন আদালত
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে স্ত্রী ডা. জাহানারা এহসানের করা নির্যাতনের অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদাল। রবিবার (৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ শুনানি শেষে এই আদেশ দেন।
রোববার, ৯ জানুয়ারি ২০২২, ১৯:২০
শিল্প মন্ত্রণালয়ের অডিট ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন
আর্থিকখাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অডিট ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে সরকারি দপ্তরসমূহের মধ্যে এ রকম উদ্যোগ এটিই প্রথম। আজ ঢাকায় শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এ সফটওয়্যার উদ্বোধন করেন।
রোববার, ৯ জানুয়ারি ২০২২, ১৯:০৬
বিএনপি নির্বাচন বানচাল করতে চায় : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাষ্ট্রপতির সংলাপে অংশ না নিয়ে বিএনপি আসলে নির্বাচনটা বানচাল করতে চায়।
রোববার, ৯ জানুয়ারি ২০২২, ১৮:৪৯
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক



















































