দেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু ফের বাড়ল
দেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৭ জন মারা গেছেন। ফলে করোনায় মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৫৩ জনে। এর আগের দিন (শনিবার) করোনাভাইরাস সংক্রমিত হয়ে কেউ মারা যান নি।
রোববার, ২১ নভেম্বর ২০২১, ১৬:৪০
বাবার কাছেই থাকবে জাপানি দুই শিশু : হাইকোর্টের রায়
জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশে তার বাবা ইমরান শরীফের কাছেই থাকবে। রোববার এ চূড়ান্ত রায় ঘোষণা করছেন হাইকোর্ট।
রোববার, ২১ নভেম্বর ২০২১, ১৬:০১
‘পাকিস্তানকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা’
বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচে বাংলাদেশের নাগরিক হয়েও পাকিস্তানকে সমর্থন করা শোভনীয় নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বাংলাদেশের যারা পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
রোববার, ২১ নভেম্বর ২০২১, ১৫:২৮
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের তফসিল সোমবার
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল সোমবার (২২ নভেম্বর)। এদিন নির্বাচন কমিশনের ৯০তম সভার এজেন্ডায় এ ধাপের ভোটের বিষয়টি রাখা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
রোববার, ২১ নভেম্বর ২০২১, ১৪:২০
পরিবেশ অধিদফতরের ডিজির বিরুদ্ধে আদালত অবমাননার রুল
আদালতের আদেশের পরও সাভারের বংশী নদী দূষণ ও অবৈধ দখলদারদের বিষয়ে প্রতিবেদন দাখিল না করায় পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, ঢাকার জেলা প্রশাসক, সাভারের সহকারী ভূমি কমিশনার এবং সাভার থানার ওসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
রোববার, ২১ নভেম্বর ২০২১, ১৩:২৮
বাসে হাফ ভাড়া দিতে চাওয়ায় কলেজছাত্রীকে ধর্ষণের হুমকি, প্রতিবাদে সড়ক অবরোধ
বাসে হাফ ভাড়া দিতে চাওয়ায় ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাস চালকের সহকারীর বিরুদ্ধে। এর প্রতিবাদে সড়কে নেমে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
রোববার, ২১ নভেম্বর ২০২১, ১২:৪৪
খালেদা জিয়ার চিকিৎসা : স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবেন ২০ দলীয় নেতারা
জোটনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করবেন ২০-দলীয় জোটের নেতারা।
রোববার, ২১ নভেম্বর ২০২১, ১২:২১
আজ সশস্ত্র বাহিনী দিবস
আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে। দেশের সকল সেনানিবাস, নৌ ঘাঁটি এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদসমূহে দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে।
রোববার, ২১ নভেম্বর ২০২১, ১১:৩৫
সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার, ২১ নভেম্বর ২০২১, ১১:১৩
রোববার ঢাকায় আসছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট
চার দিনের রাষ্ট্রীয় সফরে রোববার বাংলাদেশে আসছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। তার এ সফরে মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান তথা শ্রমবাজার সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। এছাড়া আলোচনার টেবিলে স্থান পাবে স্বাস্থ্যসেবা, উচ্চশিক্ষা এবং বিভিন্ন কারিগরি শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ কর্তৃক মালদ্বীপকে সহায়তা প্রদানের মতো বিষয়গুলো।
রোববার, ২১ নভেম্বর ২০২১, ০০:০০
দেশের চিকিৎসক ও হাসপাতালের অবজ্ঞা করছে বিএনপি
খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর যে দাবি বিএনপি করছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এভাবে বিদেশে নিয়ে চিকিৎসার দাবি তোলার মাধ্যমে দেশের চিকিৎসক ও হাসপাতালগুলোর প্রতি অবজ্ঞা করা হচ্ছে বলে মনে করেন তিনি।
শনিবার, ২০ নভেম্বর ২০২১, ২১:৩৮
মাঠে থাকার জন্য নেতাকর্মীদের শপথ করালেন মির্জা ফখরুল
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকতে নেতাকর্মীদের শপথ করিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার, ২০ নভেম্বর ২০২১, ১৯:০৬
করোনায় মৃত্যুহীন দিন দেখল বাংলাদেশ
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সেই থেকে প্রতিদিনই মৃতের তালিকা দীর্ঘ হচ্ছিল। অবশেষে করোনায় মৃত্যুহীন দিন দেখল বাংলাদেশ।
শনিবার, ২০ নভেম্বর ২০২১, ১৬:৪৭
‘খালেদার জন্য বিদেশ থেকে ডাক্তার আনতে চাইলে সরকার বাধা দেবে না’
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, একজন সাজাপ্রাপ্ত আসামিকে আইন দ্বারা যে সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন খালেদা জিয়াকে তা দেওয়া হয়েছে। তবে বিএনপি যদি মনে করে, বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করাবে, সেক্ষেত্রে সরকার কোনও বাধা দেবে না।
শনিবার, ২০ নভেম্বর ২০২১, ১৬:১৫
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, উত্তরাঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস
শনিবার (২০ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এর আগে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৮ ডিগ্রি।
শনিবার, ২০ নভেম্বর ২০২১, ১৫:৩৮
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে রেজা কিবরিয়া-নূর
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব সাবেক ভিপি নুরুল হক নুর।
শনিবার, ২০ নভেম্বর ২০২১, ১৪:১৫
হাফ পাস চালুর দাবিতে সাইন্সল্যাব মোড়ে গাড়ি ভাঙচুর
হাফ পাস চালুর দাবির আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।
শনিবার, ২০ নভেম্বর ২০২১, ১৩:০৮
সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে সাড়ে ১৮ শতাংশ
গত এক সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ লেনদেন বেড়েছে। ডিএসইতে এ সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ১৮ দশমিক ৫৫ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৬ হাজার ৯৯২ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ১০০ কোটি টাকা। এছাড়াও লেনদেনের পাশাপাশি গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধনও বেড়েছে।
শনিবার, ২০ নভেম্বর ২০২১, ১১:৫০
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে গণঅনশনে বিএনপি নেতাকর্মীরা
দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে গণঅনশন শুরু করেছে বিএনপি নেতাকর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীসহ সারা দেশে শনিবার সকাল ৯টা থেকে অনশন শুরু করে বিএনপি। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
শনিবার, ২০ নভেম্বর ২০২১, ১১:১৭
মেয়র পদ হারাতে পারেন জাহাঙ্গীর আলম
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ হারাতে পারেন মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১, ২৩:৪৭
জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সংস্কৃতিতে বাঙালিরা অনেক এগিয়ে
জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সংস্কৃতিতে বাঙালিরা বিশ্বের অনেক জনগোষ্ঠীর চেয়ে অনেক দূর এগিয়ে এবং এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সমাজের গুণিজনদের সম্মানিত করতে হবে, নাহলে গুণীদের জন্ম হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১, ২২:০৪
বিএনপিকে কোন আশায় মানুষ ভোট দেবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
বিএনপিকে কোন আশায় মানুষ ভোট দেবে— এমন প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সভাপতিত্বকালে দেওয়া প্রারম্ভিক ভাষণে এ প্রশ্ন রাখেন তিনি।
শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১, ২১:৩৩
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পদে নতুন তিন মুখ
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পদে নতুন তিন জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মৃত্যুজনিত কারণে তাদের যুক্ত করা হয়েছে। প্রেসিডিয়ামের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হওয়া সদস্য তিনজন হলেন
শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১, ১৯:৫৪
আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার মেয়র জাহাঙ্গীর
বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করার দায়ে গাজীপুর সিটি করপোরেশন মেয়র জাহাঙ্গীর আলমকে দলীয় সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে আওয়ামী লীগ।
শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১, ১৯:৩৮
ঢাকা-মালে রুটে সরাসরি ফ্লাইট চালু
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে আকাশপথে সরাসরি যোগাযোগ স্থাপন দুই দেশের পর্যটন শিল্পকে উজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এভিয়েশন শিল্প প্রসারের সাথে বাড়বে পর্যটন শিল্পের প্রবৃদ্ধি।
শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১, ১৭:৩৫
দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ২৫৩ জনকে।
শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১, ১৭:১০
২০২৪ সালের মধ্যে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা হবে
২০২৪ সালের মধ্যে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা হবে। সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১, ১৫:৪৫
‘আইনে সুযোগ থাকলেও সরকার ইচ্ছে করে অনুমতি দিচ্ছে না’
আইনে সুযোগ থাকলেও সরকার ইচ্ছে করে বেগম খালেদা জিয়াকে বিদেশ যেতে অনুমতি দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১, ১৩:০৮
তাড়াহুড়ো করে ইসি গঠন আইন করা ঠিক হবে না : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, তাড়াহুড়ো করে নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়ন করা সঠিক হবে না।
বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১, ২৩:৫৬
‘প্রশ্নফাঁসে কেন্দ্রীয় ব্যাংকের কেউ জড়িত নয়’
বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পাঁচটি সরকারি ব্যাংকে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। একইসঙ্গে আহছানউল্লা বিশ্ববিদ্যালয়কে ভবিষ্যতে এ ধরনের পরীক্ষা পরিচালনার সুযোগ না দিতে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১, ২৩:০০
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
















































