গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় ‘গুলাব’
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘গুলাব’ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:১৮
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।
সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:০৭
‘অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পর্যটনের গুরুত্ব অবশ্যম্ভাবী’
‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সারাবিশ্বে পালিত হবে ‘বিশ্ব পর্যটন দিবস’। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এ দিবসের লক্ষ্য।
রোববার, ২৬ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৯
আজ বিশ্ব পর্যটন দিবস
সোমবার বিশ্ব পর্যটন দিবস। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এ দিবসের লক্ষ্য।
রোববার, ২৬ সেপ্টেম্বর ২০২১, ২২:২৪
প্রধানমন্ত্রীর জন্মদিনে ৮০ লাখ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর দেশব্যাপী একযোগে ৮০ লাখ ডোজ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিকা প্রদান কার্যক্রম ২৮ তারিখ সকাল ৯ টা থেকে লক্ষ্যমাত্রা অর্জন পর্যন্ত চলতে থাকবে। এই কার্যক্রমের আওতায় ২৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের ভ্যাকসিন দেয়া হবে। আগে থেকে নিবন্ধনকারীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।”
রোববার, ২৬ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৬
প্রতি উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণ শেষ পর্যায়ে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার, ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩০
প্রধানমন্ত্রীর জন্মদিনে টিকা ক্যাম্পেইন, যারা পাবেন অগ্রাধিকার
সারাদেশে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ফের টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। দীর্ঘদিন টিকা পেতে নিবন্ধন করেও যারা টিকা পাননি, ক্যাম্পেইনে তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
রোববার, ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৩
পাঠ্যবইয়ে বঙ্গবন্ধুকে নিয়ে ভুল তথ্য: এনসিটিবির চেয়ারম্যানকে তলব
ষষ্ঠ থেকে নবম-দশম ও একাদশ শ্রেণির বইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের বিষয়ে ভুল তথ্য নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান ও একজন সদস্যকে তলব করা হয়েছে। আগামী ১০ নভেম্বর তাদের সশরীরে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
রোববার, ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৪
ফাইজারের আরও ২৫ লাখ টিকা আসছে সোমবার
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের আরও ২৫ লাখ টিকা আসছে সোমবার (২৭ সেপ্টেম্বর)। এদিন রাত ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকার ফ্লোরিডা থেকে ন্যাশনাল এয়ারলাইন্সের কার্গোতে টিকার চালান দেশে এসে পৌঁছাবে।
রোববার, ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৭
২৮ সেপ্টেম্বর থেকে ফের টিকা ক্যাম্পেইন
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সারাদেশে আবারও টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার, ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৪
শাহজালালে আরটি-পিসিআর টেস্ট চালু ২৮ সেপ্টেম্বর
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের আরটি-পিসিআর টেস্ট শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
রোববার, ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪১
শাহজালাল বিমানবন্দরে করোনা ল্যাবের পরীক্ষামূলক কার্যক্রম শুরু
প্রবাসীকর্মী ও যাত্রীদের দ্রুততম সময়ে করোনার নমুনা পরীক্ষার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাবরেটরির কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে ছয় প্রতিষ্ঠানের স্থাপিত ল্যাবে এ কার্যক্রম শুরু হয়।
রোববার, ২৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০৯
হাসপাতালে ভর্তি আবদুল গাফফার চৌধুরী
বায়ান্নর ভাষা সৈনিক ও বর্তমানে যুক্তরাজ্যপ্রবাসী আবদুল গাফফার চৌধুরী অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক এই ভাষা সৈনিক 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' এর রচয়িতা।
রোববার, ২৬ সেপ্টেম্বর ২০২১, ১১:১০
ঘূর্ণিঝড়ে পরিণত হলো ‘গুলাব’, অবস্থান দেখুন (লাইভ)
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘গুলাব’-এ পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার, ২৬ সেপ্টেম্বর ২০২১, ০০:১১
দেশে টিকা নিয়েছেন চার কোটির বেশি মানুষ
দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি জোরালো হচ্ছে। একদিনে ছয় লাখের কাছাকাছি মানুষ টিকা নিয়েছেন। সবমিলিয়ে দেশে টিকা গ্রহীতার সংখ্যা চার কোটি ছাড়িয়েছে।
শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১, ২২:০৭
নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন ও উচ্চ পর্যায়ের পার্শ্ব-আলোচনায় যোগদান শেষে সপ্তাহব্যাপী সরকারি সফর শেষে ওয়াশিংটনের উদ্দেশে যাত্রা করেছেন। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্ক ত্যাগ করেন তিনি।
শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৫০
‘বিএনপি সবসময়ই চোরাগলিপথে ক্ষমতায় এসেছে’
বিএনপি সবসময়ই চোরাগলিপথে ও ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।
শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:২৮
বার কাউন্সিলের ফল প্রকাশ
বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির (এনরোলমেন্ট) পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৯৭২ জন। এখন থেকে তারা সংশ্লিষ্ট আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারবেন।
শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:১৫
দেশে চার মাস পর করোনায় শনাক্ত হাজারের নিচে
দেশে গত চারমাস পর একদিনে করোনা শনাক্তের পরিমাণ হাজারের নিচে নেমেছে। আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) একদিনে করোনা শনাক্ত হয়েছেন ৮১৮ জন। গত ১৮ মে দেশে একদিনে হাজারের বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়। সেদিন ১ হাজার ২৭২ জনের শরীরে করোনা ধরা পড়ে। এবার চারমাস পর হাজারের নিচে নামলো করোনা শনাক্ত।
শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৩
বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী জনসাধারণের জন্য উন্মুক্ত
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৮
বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় ‘গুলাব’
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়টির নাম হবে ‘গুলাব’। পাকিস্তান এই নামকরণ করেছে।
শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:০০
আজ ঐতিহাসিক ২৫ সেপ্টেম্বর
আজ ঐতিহাসিক ২৫ সেপ্টেম্বর। ১৯৭৪ সালের এদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে প্রথম বারের মত বাংলা ভাষায় ভাষণ দান করেন।
শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২:২৭
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বৃষ্টিপাত বাড়তে পারে
পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত বাড়তে পারে। এছাড়া সারাদেশে মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২:১৪
রোহিঙ্গা প্রত্যাবাসনে ইইউ’র সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাকে নিজ দেশে প্রত্যাবাসনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা চেয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০২
নেত্রকোণায় বিকল ট্রাকে পিকআপের ধাক্কা, তিনজনের মৃত্যু
নেত্রকোণার চল্লিশা ইউনিয়নে রাস্তার পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়েছে একটি পিকআপ। এতে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন।
শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১, ১০:৫১
জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ: কি বললেন তিনি?
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে শুক্রবার ভাষণ প্রদান করেন। বঙ্গবন্ধুকে অনুসরণ করে বিগত বছরগুলোর মতো প্রধানমন্ত্রীর এবারের ভাষণও ছিলো বাংলায়।
শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩১
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হলেন আরও ১৮৯ ডেঙ্গু রোগী
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮৯ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৮ জনে।
শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৭
দেশে করোনায় আরও ৩১ মৃত্যু, শনাক্ত বেড়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ১ হাজার ২৩৩ জনকে।
শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৯
জাতিসংঘে বঙ্গবন্ধুর প্রথম বাংলায় ভাষণ স্মরণে ই-পোস্টার প্রকাশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর প্রথম বাংলায় ভাষণ প্রদান স্মরণে ই-পোস্টার প্রকাশ করেছে।
শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৬
বাংলাদেশ ও শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশের বিস্ময়কর উন্নয়ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৬
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক


















































