আপডেট: ০৭:০৪, ৮ সেপ্টেম্বর ২০১৯
আজ শোকজ নোটিশ পাচ্ছেন মন্ত্রী-এমপিসহ ১৫০ আ.লীগ নেতা
আইনিউজ ডেস্ক: উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীকের বিপক্ষে গিয়ে নির্বাচন করেছেন এমন ১৫০ নেতা-কর্মীর কাছে পাঠানো হচ্ছে কারণ দর্শানোর নোটিশ। এদের মধ্যে আছেন মন্ত্রী-এমপিও।
রবিবার (৮ সেপ্টেম্বর) ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না মর্মে শোকজ নোটিশ পাঠানো শুরু হবে। তালিকায় নাম আছে অনেক কেন্দ্রীয় নেতা-কর্মীরও। এমন তথ্যই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।
গতকাল শনিবার (৮ সেপ্টেম্বর০ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনীতিক কার্যালয়ে দলের যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে সাধারণ সম্পাদকের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় ।
বৈঠক শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 'উপজেলা পরিষদের নির্বাচনে যারা বিদ্রোহী ছিল, তাদের শোকজ করার সিদ্ধান্ত আগে থেকেই ছিল। আজকে সেটা বাস্তবায়নের প্রক্রিয়া কীভাবে দ্রুত করা যায়, সেটা আলোচনা করেছি। আগামীকাল থেকে ১৫০ এর মতো শোকজ নোটিশ ইস্যু হবে। শোকজের জবাবের জন্য তিন সপ্তাহ সময় দেয়া হবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এমপি-মন্ত্রী যারা মদদদাতা তারাও শোকজ পাবেন। জানা গেছে, ৬২ জন মন্ত্রী-এমপির বিরুদ্ধে বিদ্রোহীদের মদদদাতা হিসেবে আওয়ামী লীগের কাছে অভিযোগ এসেছে। এর মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর (বীর প্রতীক), বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক মন্ত্রী মো. শাহাবউদ্দিন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, পাবনার সংসদ সদস্য অধ্যাপক আবদুল কুদ্দুস, সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল, কুমিল্লা-২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরী, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এবাদুল করিম বুলবুল, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, ময়মনসিংহ-৯ আসনের আনোয়ারুল আবেদীন খান তুহিন, মুন্সীগঞ্জ সদরের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণচন্দ্র চন্দ, চুয়াডাঙ্গার সংসদ সদস্য আলী আজগর টগর, সোলায়মান হক জোয়ার্দার, গাজীপুরের ইকবাল হোসেন সবুজ, বরগুনার ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, ঠাকুরগাঁওয়ের দবিরুল ইসলাম, সুনামগঞ্জের মোয়াজ্জেম হোসেন, সিরাজগঞ্জ-৩ আসনের ড. আজিজ, সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান প্রমুখ।
ওবায়দুল কাদের বলেন, ‘মদদদাতাদের মধ্যে কেন্দ্রীয় নেতাও থাকতে পারেন। যাদের বিরুদ্ধে বিদ্রোহ ও মদদ দেয়ার অভিযোগ আছে, তারা সবাই শোকজ পাবেন।’
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিএম মোজাম্মেল হক, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















