ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

প্রকাশিত: ১০:২৩, ৪ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১০:২৩, ৪ সেপ্টেম্বর ২০১৯

চার মহাসড়কের উন্নয়নে অর্থায়ন করবে এডিবি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট, রংপুর-বাংলাবান্ধা, রংপুর-বুড়িমারী এবং বরিশাল-ফরিদপুর মহাসড়ক চারলেনে উন্নীত করতে অর্থায়ন করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

বুধবার দুপুরে  সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে একথা জানান এডিবির কান্ট্রি ডিরেক্টর মি. মনমোহন পারকাশ।

মনমোহন পারকাশ জানান, ঢাকা-সিলেট, রংপুর-বাংলাবান্ধা, রংপুর-বুড়িমারী এবং বরিশাল-ফরিদপুর মহাসড়কের প্রতিটিতে চারলেনের পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেন থাকবে। ইতোমধ্যে রংপুর-বুড়িমারী এবং বরিশাল-ফরিদপুর মহাসড়ক চারলেনে উন্নীত করার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এসময় দেশের সড়ক অবকাঠামোর উন্নয়নে অব্যাহত সহযোগিতার জন্য মন্ত্রী এডিবিকে ধন্যবাদ জানান।
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়