আপডেট: ১০:৫৮, ৪ সেপ্টেম্বর ২০১৯
ইবিতে অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন
ইবি : বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষক নিয়োগ ও পদন্নোতির অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যানের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছে।
বুধবার (৪ই আগস্ট)১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক ড. আনোয়ারুল হক, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আরিফুল ইসলাম। এ সময় বক্তাগণ বলেন, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট স্বায়ত্তশাসন অনুযায়ী চলবে। ইউজিসির অভিন্ন নীতিমালা সেই স্বায়ত্তশাসনের পরিপন্থী। এটি বিশ্বমানের শিক্ষা প্রদানের ক্ষেত্রে একটি বাধা। আমরা সবার একমত পোষণের মাধ্যমে নীতিমালাটি প্রত্যাখান করছি।আগামীকাল উক্ত দাবিতে ঢাকায় কেন্দ্রীয় মানববন্ধনে সর্মথনের ঘোষণা দেন শিক্ষকরা।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























