আপডেট: ১১:১৪, ৫ সেপ্টেম্বর ২০১৯
বল হাতে আফগান প্রতিরোধ ভেঙে দিলেন নাঈম হাসান
স্পোর্টস ডেস্ক: প্রথম সেশনে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর কারণে রানের চাকা অনেকটাই আটকে ছিলো আফগানিস্তানের। সেই সাথে হারাতে হয়েছে তিনটি উইকেটও। কিন্তু দ্বিতীয় সেশনে বোলারদের বিপরীতে প্রতিরোধ গড়ে তোলেন আফগান ব্যাটসম্যান রহমত শাহ ও আসগর আফগান। বাংলাদেশের সমর্থকদের উপহার দিচ্ছিলেন হতাশ। কিন্তু এবার এই প্রতিরোধে আঘাত হানলেন তরুণ নাঈম হাসান।
চা বিরতির পর বল হাতে নিয়ে দারুণ বোলিং করে টাইগারদের ম্যাচে ফিরিয়েছেন তরুণ নাঈম হাসান। সেঞ্চুরিয়ান রহমত শাহকে বিদায় করার পর মোহাম্মদ নবিকেও ফিরিয়েছেন তিনি। সরাসরি বোল্ড করে দিয়েছেন নবিকে।
এই ম্যাচে অনন্য ইতিহাস গড়লেন রহমত শাহ। টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের পক্ষে প্রথম সেঞ্চুরি করলেন করলেন এ ব্যাটসম্যান। তবে সেঞ্চুরি করার পরের বলেই তাকে ফিরিয়েছেন নাঈম হাসান। আগের বলে দারুণ বাউন্ডারি মেরে কিছুটা খোশ মেজাজেই ছিলেন রহমত। অফস্টাম্পের অনেক বাইরের বল আলগা ভাবে খেলতে গিয়ে স্লিপে সৌম্য সরকারের হাতে ধরা পড়েছেন তিনি। ১৮৭ বলে ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০২ রান করেছেন এ আফগান।
বাংলাদেশকে ভুগিয়ে আগের ওভারে ফিরেছেন রহমত শাহ। তবে এক প্রান্তে মাথা ব্যথার কারণ হয়ে এখনও টিকে আছেন আসগর আফগান। এরমধ্যে নিজের হাফসেঞ্চুরিও তুলে নিয়েছেন। ৯৬ বলে ২টি চার ও ১টি ছক্কায় নিজের ফিফটি স্পর্শ করেছেন তিনি।
চট্টগ্রামের টার্নিং উইকেটে ভালো সংগ্রহের পথে আফগানিস্তান। এর মধ্যেই দলীয় দুইশত রান পূরণ করেছে দলটি। হারিয়েছে ৫টি উইকেট। এক প্রান্তে টিকে আছেন সাবেক অধিনায়ক আসগর আফগান। ৭১.৪ ওভারে এসেছে দলীয় দ্বিশতক।
৭২ ওভারে ৫ উইকেটে ২০০ রান তুলেছে আফগানিস্তান। আসগর আফগান ৫০ ও আফসার জাজাই ২ রানে ব্যাট করছেন।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























