আপডেট: ০৪:৪৩, ৬ সেপ্টেম্বর ২০১৯
ভয়ে এখন আর মাহফিলে প্রকাশ্যে চা খান না তাহেরী
আইনিউজ ডেস্ক: সাম্প্রতিক সময়ের ভাইরাল ইস্যুগুলোর একটি 'ঢেলে দেই' শব্দটি। যা কোনো এক মাহফিলেই বলেছিলেন আলোচিত-সমালোচিত ধর্মীয় বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরী। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তড়িৎ গতিতে ছড়িয়ে পড়ে এই 'ঢেলে দেই' শব্দ। কিন্তু এখন সমালোচনার ভয়ে কোনো মাহফিলে প্রকাশ্যে চা পান করেন না বলে জানিয়েছেন তাহেরী।
মুফতি মুহম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরী বলেছেন, 'আমি এখন ওয়াজ মাহফিলে প্রকাশ্যে আর চা খাই না। চা খেলে আবার কোন্ সমালোচনায় পড়ি। এই ভয়ে এখন আর মাহফিলে চা খাই না।'
এ সময় তিনি আক্ষেপ করে তাহেরী বলেন, 'একটি মাহফিলে ২-৩ ঘণ্টা কথা বলতে হয়। কথা বলতে বলতে গলা শুকিয়ে যায়। তারপরও এখন আর প্রকাশ্যে চা খাই না। কাউকে চা খাবেন বলিও না।'
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে হবিগঞ্জ জেলার মাধবপুরে নোয়াপাড়া গ্রামে রায়হানীয়া দরবার শরীফে তিনি এ সব কথা বলেন।
এই সময় মুফতি মুহম্মদ গিয়াস উদ্দিন আত -তাহেরী বলেন, 'আমার বক্তব্যগুলো খণ্ডিত ও বিকৃত করে প্রকাশ করা হয়। পুরো বক্তব্য প্রকাশ করা হয় না। তার জন্য দায়ী কিছু ইউটিউবভিত্তিক চ্যানেল। যারা অর্থ উর্পাজন ও জনপ্রিয়তার জন্য এই কাজগুলো করছে।'
তিনি বলেন, 'কমপক্ষে ১৫টি ইউটিউব চ্যানেল আমি ইতিমধ্যে শনাক্ত করেছি, যারা আমার বিরুদ্ধে নিয়মিত অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। আগামী ১০ দিনের মধ্যে এ সব অপপ্রচার বন্ধ না করলে আইনের আশ্রয় নেবেন বলে জানান তিনি।'
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























