ঢাকা, বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩

প্রকাশিত: ০৬:৩২, ৬ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৬:৩২, ৬ সেপ্টেম্বর ২০১৯

কামিজ পড়িয়ে কাশ্মিরি ছাত্রকে নিপীড়ন (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানে নিপীড়নের শিকার হয়েছেন এক কাশ্মিরি ছাত্র। গত বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে তাকে সালোয়ার কামিজ পরিয়ে বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা। টাইমস অব ইন্ডিয়া তাঁদের খবরে জানায়, নির্যাতনের শিকার ওই তরুণের নাম মীর ফাঈয। তিনি কাশ্মিরের সোপার এলাকার বাসিন্দা। মীর ফাঈয রাজস্থানে নীমরানায় একটি বেসরকারি কলেজের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের শিক্ষার্থী। জানা যায়, বুধবার রাতে কলেজ থেকে হোস্টেলে ফিরছিলেন ফাইদ। এ সময় পথ আটকে দুই ব্যক্তি তাকে মারধর করে। পুলিশের কাছে অভিযোগনামায় ফাঈয বলেন, “ওরা আমাকে মারধরের ভয় দেখিয়ে, জোর করে সালোয়ার কামিজ পরতে বাধ্য করে। সেই অবস্থায় এটিএম বুথে ঢুকে পড়ি আমি। এ সময় অনেক লোক সেখানে জড়ো হয়ে যায়। বুথ থেকে বেরে করে আমাকে মারধর করা হয়।' https://twitter.com/iyersaishwarya/status/1169569806846050304 এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগে ভাইরাল হলে নিন্দার ঝড় উঠে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটি এড়িয়ে গেছে স্থানীয় প্রশাসন ও ভারতীয় সংবাদমাধ্যম। তবে পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। তবে অভিযুক্তদের কেউ এখনো গ্রেফতার হয়নি। আইনিউজ/এইচএ
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়