ঢাকা, মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,   শ্রাবণ ১৩ ১৪৩৩

প্রকাশিত: ০৮:৩৮, ৮ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৮:৪০, ৮ সেপ্টেম্বর ২০১৯

মোটা মানুষ অর্থের ব্যাপারে বেশি সৎ

বিনোদন ডেস্ক

খাওয়া দাওয়া বাদ দিয়ে দেন অনেকেই, মাঝে মাঝে অসুস্থ হয়ে যাওয়ার খবরও মিলে । কারণ একটাই তারা ছিপছিপে শরীরের পেছনে ছুটেন। কিন্তু গবেষকরা বলছেন, ছিপছিপে গড়নের মানুষের চাইতে স্থূলকায় মানুষের মনও বেশি সুন্দর। এমনকি মোটা মানুষ অর্থের ব্যাপারে বেশি সৎ ।

সম্প্রতি জার্মান গবেষকরা এ তথ্য জানিয়েছেন ।

২০ জন স্থূলকায় মানুষ এবং ২০ জন ছিপছিপে গড়নের মানুষের উপর গবেষণাটি চালানো হয়েছে। একটি খেলার আয়োজন করা হয়েছিলো তাদের জন্য যেখানে অর্থ প্রদানের প্রস্তাব দেয়া হয়েছিল তাদেরকে। দেখা গেছে, অর্থের ব্যাপারে ছিপছিপে গড়নের মানুষরা সুষ্ঠু সিদ্ধান্ত নিতে পারেনি। স্থূলকায়রাই অর্থের ব্যাপারে বেশি সৎ ছিলেন।

এই গবেষণার ফলাফল মেট্রো ইউকেতে প্রকাশিত হয়। এতে জানা যায়, অর্থ সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের এই খেলায় ওজন এবং শরীরের গ্লুকোজের পরিমাণ, দুটোই পরিমাপ করা হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়