ঢাকা, সোমবার ১৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১ ১৪৩৩

প্রকাশিত: ১৪:১২, ৯ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৪:১২, ৯ সেপ্টেম্বর ২০১৯

হবিগঞ্জে আনসার ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

হবিগঞ্জ : হবিগঞ্জে জেলা আনসার ভিডিপির উদ্যোগে চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা কমান্ডেন্ট তানজিনা বিনতে এরশাদ।

এর আগে দুপুরে আনসার ভিডিপির জেলা কার্যালয় থেকে একটি র‍্যালি বের করে শহর প্রদক্ষিণ করে। র‍্যালিতে জেলার ৯টি উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক, ইউনিয়ন দলপতি, আনসার কমান্ডারসহ ৫ শতাধিক আনসার সদস্য উপস্থিত ছিলেন। পরে নিজ কার্যালয়ের সামনে উপস্থিত আনসার সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন জেলা কমান্ডেন্ট তানজিনা বিনতে এরশাদ।

এসময় তিনি প্রত্যেককে ৫টি করে গাছের চারা রোপণ করতে আহবান জানান। তিনি বলেন, প্রকৃতিকে বাঁচানোর জন্য আমাদের প্রত্যেককে এ দায়িত্ব পালন করতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এটি সহজ হবে।

পরে আনসার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ