ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

প্রকাশিত: ০৫:৫২, ৪ মে ২০১৯
আপডেট: ০৫:৫২, ৪ মে ২০১৯

জবি থেকে রাসায়নিক উধাও!

ক্যাম্পাস:  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের ল্যাবরেটরি থেকে প্রায় ৫০ হাজার টাকার রাসায়নিক খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক হাসনা হেনা বেগমের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিভাগের এক শিক্ষক।

অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৮ এপ্রিল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মনিরুজ্জামান খন্দকারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তবে তদন্ত কমিটির প্রধান কমিটিতে কাজ করবেন না বলে গত ৩০ এপ্রিল পদত্যাগপত্র জমা দেন। পরে গত বৃহস্পতিবার বিভাগের একাডেমিক কাউন্সিলের সভায় নতুন করে বিভাগের রাসায়নিক দ্রব্য নিরাপত্তা কমিটির প্রধান অধ্যাপক সাখাওয়াত হোসেনকে তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। তিনি তদন্ত কমিটির প্রধান হিসেবে কাজ করবেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়