প্রকাশিত: ০৬:৪৮, ১৩ মে ২০১৯
আপডেট: ০৬:৪৯, ১৩ মে ২০১৯
আপডেট: ০৬:৪৯, ১৩ মে ২০১৯
এটিএম শামসুজ্জামানের চিকিৎসায় ১০ লক্ষ টাকা দিলেন প্রধানমন্ত্রী
আই নিউজ ডেস্ক: বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিকিৎসার জন্য ১০ লক্ষ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ মে) রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েলের হাতে এই অনুদানের চেক তোলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, সংগীত শিল্পী রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে ভুগছিলেন এটিএম শামসুজ্জামান। গত ২৬ এপ্রিল রাতে অসুস্থবোধ করায় তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন এটিএম শামসুজ্জামানকে স্যালাইন দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে গত ২৭ এপ্রিল দুপুরে জরুরি ভিত্তিতে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচার সফলভাবে শেষ হলে পরে ২৮ এপ্রিল সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
৩০ এপ্রিল আবারও তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এদিন বেলা ৩টার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে গত ৩ মে শুক্রবার সকালে তার লাইফ সাপোর্ট খুলে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তাকে। কিন্তু আবারও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
এটিএম শামসুজ্জামান অভিনয়ে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক।
এইচএ/ ইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























