Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৭ ১৪৩২

প্রকাশিত: ১৪:৫২, ২৩ জুন ২০১৯
আপডেট: ১৪:৫২, ২৩ জুন ২০১৯

ওমরাহর ভিসা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক : দুই মাসের জন্য ওমরাহ ভিসা স্থগিত করেছে সৌদি আরব।  গত সোমবার (১৭ জুন) থেকে  দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়  ওমরাহ ভিসার আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে। আরবি জ্বিলহাজ মাসের ১৫ অর্থাৎ আগামী ১৫ আগস্ট থেকে পুনরায় এই ভিসা দেয়া হবে। জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের জাতীয় কমিটির প্রধান নির্বাহী মোহাম্মদ বিন বাদি। মক্কা ডেইলির বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে সৌদি গেজেট।
মোহাম্মদ বিন বাদি বলেন, আগামী ১৬ আগস্ট থেকে ওমরাহ ভিসার জন্য আবেদন গ্রহন করা হবে এবং এই ভিসার মেয়াদ একমাসের বেশী হবে না। হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা আরও জানান, আবেদন পড়ার পাঁচ দিনের মধ্যে ওমরাহ ভিসা প্রদান করা হবে।
সৌদি মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, এই বছরেই ইতোমধ্যে ৭৬ লাখ ৫০ হাজার ৭৩৬ জন ওমরাহ ভিসা পেয়েছেন এবং ৭৩ লাখ ৯৩ হাজার ৬৫৭ জন মুসলিম সৌদি আরব পৌঁছেছেন। ৬৫ লাখ ৫০ হাজার ৫২০ জন মুসলিম সৌদি আরবে পৌঁছেছেন উড়োজাহাজে, ৭ লাখ ৭ হাজার ৯৫৫ জন সড়কপথে এবং ১ লাখ ৩৫ হাজার ১৮২ জন এসেছেন সমুদ্রপথে।
সৌদি গেজেটের তথ্য অনুযায়ী, সৌদি আরবে ওমরাহ করতে যাওয়া মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি গেছেন পাকিস্তান থেকে। পাকিস্তান থেকে গেছেন ১৬ লাখ ৫৭ হাজার ৭৭৭ জন। এরপরই তালিকায় আছে ইন্দোনেশিয়া, দেশটি থেকে গেছেনে ৯ লাখ ৬৭ হাজার ১২৫ জন। এছাড়াও ভারত থেকে গেছেন ৬ লাখ ৫০ হাজার ৪৮০ জন, আলজেরিয়া থেকে ৩ লাখ ৬৫ হাজার ৬২৮ জন, ইয়েমেন থেকে ৩ লাখ ৩৮ হাজার ৬১৮ জন, তুরস্ক থেকে ৩ লাখ ২১ হাজার ৪৯৪ জন, মালয়েশিয়া থেকে ২ লাখ ৭৮ হাজার ৬৭৪ জন, ইরাক থেকে ২ লাখ ৭৭ হাজার ৫৭১ জন ও জর্ডান থেকে ২ লাখ ১৬ হাজার ১৬৫ জন।
এসডি/ইএন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়