Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১২ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৯ ১৪৩২

প্রকাশিত: ০৬:০৮, ২২ মে ২০১৯
আপডেট: ০৬:০৮, ২২ মে ২০১৯

পুরোনো ছন্দ কি ফিরে পাবেন মুস্তাফিজ?

স্পোর্টস ডেস্ক: ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে যে কয়জন বোলারের দিকে দর্শকদের চোখ থাকবে তাদের একজন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই বাঁহাতি বোলার ক্যারিয়ারের শুরু থেকেই নজর কেড়েছেন তাঁর কাটারমিশ্রিত বোলিংয়ের জন্য। ২০১৫ সালে অভিষেকের পর থেকেই মুস্তাফিজুর রহমান ক্রিকেট মহলে আলোড়ন সৃষ্টি করেন। বোলিংয়ে কাটারের কারণে ‘কাটার মাস্টার’ নামে পরিচিত বাংলাদেশী এই লিটল বয়। এর মধ্যেই তাঁর বোলিংয়ের শিকার হয়েছেন বিশ্ব মাতানো অনেক তারকা ক্রিকেটার। ফলে বিশ্বের সবথেকে বড় ক্রিকেটের আসর আইপিএলেও দ্যুতি ছড়িয়েছেন মুস্তাফিজুর রহমান। সেখানে বোলিং নৈপুণ্যতায় পরিচিতি লাভ করেন ‘ফিজ’ নামে। ক্রিকেট ক্যারিয়ারে এই কাটার মাস্টারের এরই মধ্যে চার বছর কেটে গেছে। খেলেছেন ৪৬টি ওয়ানডে ম্যাচ। ওভার প্রতি ৪.৮৮ গড়ে মোট রান দিয়েছেন ১,৮৪৯। বোলিং স্ট্রাইক রেটও ২৭.৩। পরিসংখ্যান অনুযায়ী ২০১৫ সালের পর থেকে মুস্তাফিজুর রহমান ৪৬টি ম্যাচে যত উইকেট শিকার করেছেন, মাশরাফী-সাকিব কিংবা রুবেলরা তার চেয়ে বেশি ম্যাচ খেলেও ততো উইকেট পান নি। মুস্তাফিজের চেয়ে ১৯ ম্যাচ বেশি খেলেছেন মাশরাফি। তাও একটি উইকেট কম পেয়ে পিছিয়ে আছেন বাংলাদেশ দলের অধিনায়ক। অন্যদিকে সাকিব আল হাসান খেলেছেন ১১ ম্যাচ বেশি। কিন্তু মুস্তাফিজের চেয়ে ১৬টি উইকেট কম পেয়েছেন তিনি। তবে ক্যারিয়ারে যেমন দ্যুতি ছড়িয়েছেন মুস্তাফিজুর রহমান তেমনি হোঁচটও খেয়েছেন। ভালো পারফরম্যান্সের জন্য যেমন সকলের প্রশংসা কুড়িয়েছেন তেমনি খরুচে বোলিংয়ের জন্য সমালচোনাও কুড়াতে হয়েছে তাঁকে। এ নিয়ে সম্প্রতি আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে সাংবাদিকদের সাথে কথাও বলেছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ জানান, শুরুর দিনগুলোতে ব্যাটসম্যানদের বোকা বানানো সহজ ছিলো। কারণ তখন অনেকেই তাঁর বোলিং আর কাটার বুঝতে পারতেন না। কিন্তু এখন সেটা অনেক ব্যাটসম্যানই বুঝে গেছেন। নিজের কাটার সহজ হয়ে গিয়েছে ব্যাটসম্যানদের কাছে এমন স্বীকারোক্তি দেন মুস্তাফিজ। চলতি বছরের নিউজিল্যান্ড সফরের শেষ দিকটা খারাপ কেটেছে মুস্তাফিজুর রহমান। খারাপ কেটেছে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শুরুটাও। ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম ইনিংসে ক্যারীবিয়ানরা রান তোলে ২৬১। এদিন ১০ ওভার বোলিং করে মুস্তাফিজ একাই দিয়ে দেন ৮৪ রান। অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজেও খরুচে বোলিং করেন মুস্তাফিজ। যেখানে একাই দিয়েছিলেন ৯৩ রান। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানে ৪ উইকেট নিয়ে কিছুট স্বস্তি দিয়েছিলেন ফিজ। অনেকেই ভেবেছিলেন পুরোনো ছন্দে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। কিন্তু এর পরের ম্যাচেই ছিলেন একেবারেই ম্লান।  ৫ ওভার বল করে ৫০ রান দিয়ে সেদিন  উইকেট শূন্য ছিলেন মুস্তাফিজ। ফলে সম্ভাবনাময় এই কাটার মাস্টারের বোলিং ভবিষ্যত নিয়ে অনেকেই শঙ্কায় আছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলছেন কি হয়েছে ফিজের? ২০১৯ বিশ্বকাপে পুরোনো ছন্দ ফিরতে পারবেন তো? ফিজ ক্যারিয়ারের ভাঙন যেখান থেকে শুরু: ২০১৬ সালে প্রথম চোট পান মুস্তাফিজ। এর প্রভাব পড়ে ২০১৬-২০১৭ মৌসুমে তার উইকেট সংখ্যা ও গড়ে। আবার ইনজুরির পরে মুস্তাফিজ মূলত দেশের বাইরেই বেশি খেলেছেন। তাই সেটিকেও একটি বড় কারণ হিসেবে দেখছেন ফিজ নিজেই। তাঁর মতে, ‘’নতুন একজন বোলার এলে তার সম্পর্কে অনেকেই জানে না। এখন আমার সম্পর্কে অনেকে জানে যে আমি এটা করি বা ওভাবে বোলিং করি। আগে বেশিরভাগ সময় আমার বোলিংয়ে ক্যাচ হয়ে যেত। এখনও হয়, মারতে গেলে। আগে মারতে না গেলেও উইকেট পেতাম। আর শুরুতে আমি দেশে খেলেছি। ইনজুরির পর বিদেশে বেশি খেলেছি।" দেশের মাঠ নিয়ে মুস্তাফিজ বলেন, "দেশের উইকেট হলে আগের মুস্তাফিজই বেশিরভাগ সময় পাওয়া যেত। ওখানে বল ঘুরে।" মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশের সাবেক পেস বোলার হাসিবুল হোসেন শান্ত’র মতে, "শেষ ম্যাচে যেমন বোলিং করেছে সেটা চিন্তা করলে ইংল্যান্ডে ভালো খেলাটা কঠিন, আগের ম্যাচে যেমন খেলেছে সেটায় মনেই হচ্ছিলো যে মুস্তাফিজ ছন্দে ফিরেছে। এখনো খুব সম্ভবত মুস্তাফিজুর রহমান আত্মবিশ্বাস পাচ্ছে না, ফিট না থাকলে তো আর বোলিংয়ে আসতো না, তাই আত্মবিশ্বাসটাই এখন মূল কারণ মনে হচ্ছে।" ইংল্যান্ডের কন্ডিশনে মুস্তাফিজুর রহমানের পূর্ব অভিজ্ঞতা আছে, ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দল সাসেক্সের হয়ে মুস্তাফিজ চারটি উইকেট নিয়েছিলেন, কিন্তু ইনজুরির কারণে খুব বেশি খেলতে পারেননি তিনি। এর আগেও বয়সভিত্তিক দলের হয়ে ইংলিশ কন্ডিশনে মুস্তাফিজুর রহমানের বোলিং অভিজ্ঞতা রয়েছে। সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত’র মতে, "মুস্তাফিজ এমন একজন বোলার যার ছন্দ খুব গুরুত্বপূর্ণ যে কোনো কন্ডিশনে, ছন্দ খুঁজে পেলে সে প্রায় যে কোনো ব্যাটসম্যানকেই খাবি খাওয়াতে সক্ষম। এমন সময়ে ইংল্যান্ডে দলের সমন্বয় ও তাকে সাপোর্ট দিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ’’। সূত্রঃ বিবিসি নিউজ। এইচএ/ ইএন     
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়