ঢাকা, মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১ ১৪৩৩

প্রকাশিত: ০৪:৪৯, ২৯ এপ্রিল ২০১৯
আপডেট: ০৪:৪৯, ২৯ এপ্রিল ২০১৯

রাজধানীর বসিলায় জঙ্গি আস্তানা: বিস্ফোরণে নিহত এক

নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর এলাকার বসিলায় জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে র‌্যাব। গতকাল রোববার রাত সাড়ে তিনটার দিকে জঙ্গি সন্দেহে মোহাম্মদপুরের বসিলায় অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে বিস্ফোরণ ঘটায় সন্দেহভাজন জঙ্গিরা। পরে ভোর পাঁচটার দিকে আবারো একটি বড় বিস্ফোরণ ঘটায় তারা। এসময় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র কমান্ডার মুফতি মাহমুদ খান। তিনি বলেন, বিস্ফোরণের আগে হ্যাণ্ডমাইক দিয়ে জঙ্গিদের আত্মসমর্পেনের জন্য বলা হয়। তবে তারা এখনো আত্মসমর্পনের করেনি। বর্তমানে সেখানে কাজ করছে র‌্যাবের বোমা ডিসপজাল ইউনিট। ড্রোন দিয়ে এখন জঙ্গিদের অবস্থান পর্যবেক্ষনের চেষ্টা চলছে। আনা হয়েছে অত্যাধুনিক মেশিন। যা দিয়ে অনেক দূর থেকেও জঙ্গিদের কথাবার্তা শোনা যাবে। বাড়িটি ঘেরাও করার পরই কেয়ারটেকারসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। তারা হলেন- কেয়ারটেকার সোহাগ, সোহাগের বউ মৌসুমী ও স্থানীয় মসজিদের ইমাম ইউসুফ। টিনশেডের ওই ঘরে কারা থাকেন তাদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হয়েছে আটক কেয়ারটেকারসহ বাকিদের। প্রত্যক্ষদর্শী এবং টিনশেড ঘরের আরেক বাসিন্দা জোনায়েদ জানান, টিনশেডের ঘরটিতে চারটি রুমের একটিতে তিনি থাকেন। অন্য একটি রুমে দুই জন যুবক নতুন ভাড়াটিয়া হিসেবে থাকছেন দেড় মাস ধরে। র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (এসপি) মহিউদ্দিন ফারুকী বলেন, আশঙ্কা করা হচ্ছে যেই দুজন যুবক টিনশেডের ঘরে নতুন ভাড়াটিয়া হিসেবে আছেন তারাই এই জঙ্গি আস্তানা গড়তে পারে। তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়