প্রকাশিত: ০৮:৫২, ২৮ মে ২০১৯
আপডেট: ০৮:৫২, ২৮ মে ২০১৯
আপডেট: ০৮:৫২, ২৮ মে ২০১৯
ঈদ যাত্রায় সঙ্গী হতে পারে বৃষ্টি
আইনিউজ ডেস্ক: এবছর ঈদুল ফিতরে হতে পারে ভারী বৃষ্টি। ঈদের দিন যতো ঘনিয়ে আসবে এই বৃষ্টি ভারী রূপ ধারণ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। দুর্ভোগে পড়তে পারেন ঘরমুখো মানুষ।
বাংলা বর্ষপঞ্জিতে আষাঢ় ও শ্রাবণ মাস মিলিয়ে বর্ষাকাল। সেই হিসাবে পহেলা আষাঢ় শুরু হয় জুন মাসের মাঝামাঝি সময়ে। আর শ্রাবণ বিদায় নেয় মধ্য আগস্টে। কিন্তু বাংলাদেশে আবহাওয়া বিশেষজ্ঞদের কাছে বর্ষাকালের সময়ের হিসেবটা দ্বিগুণ। ইংরেজি বর্ষপঞ্জিকা অনুযায়ী, তাঁদের কাছে বাংলাদেশে ১ জুন বর্ষাকাল শুরু হয়, শেষ হয় ৩০ সেপ্টেম্বর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই চার মাসে বাংলাদেশের মোট বৃষ্টিপাত হয়ে থাকে শতকরা ৭১ ভাগ । বর্ষাকালের এই বৃষ্টি মৌসুমি বায়ুর প্রভাবে বেশি হয়ে থাকে। বঙ্গোপসাগর থেকে আসা মৌসুমি বায়ু সাধারণত ১ জুন বাংলাদেশের টেকনাফ উপকূল ছুঁয়ে ফেলে । দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে সৃষ্ট মৌসুমি বায়ু উত্তর-পূর্ব দিকে গিয়ে মিয়ানমার ও বাংলাদেশের টেকনাফের পাহাড়ি অঞ্চলে বাধা পায়। এরপর উত্তর দিকে এগিয়ে যায়। যেদিন এই বায়ু বাংলাদেশের ওপর আবির্ভাব হয়, সেদিন থেকেই বর্ষাকাল শুরু হয়।
আবহাওয়াবিদেরা জানান, এবার মৌসুমি বায়ু বাংলাদেশে চলে আসবে জুন মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে, না হয় দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার রমজান মাস শুরুর তিন দিন আগে বাংলাদেশে আঘাত হানে ঘূর্ণিঝড় ফণী। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ৩ ও ৪ মে বৃষ্টি হয় । কিন্তু ফণীর প্রভাব কেটে যাওয়ার পর থেকে বৃদ্ধি পেতে থাকে তাপমাত্রা । দাবদাহ বয়ে যায় রাজধানী ঢাকাসহ দেশের উত্তর–পশ্চিম এবং মধ্যাঞ্চলের ওপর দিয়ে। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। টানা আট দিনের তীব্র গরমের পর ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হয় ১২ মে। এরপর থেকে থেমে বৃষ্টি আর কালবৈশাখী হলেও গরমের বেশ চলতেই থাকে। তবে মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে বৃষ্টির মাত্রা বাড়তে শুরু করেছে। আবহাওয়াবিদদের মতে, মে মাসের শেষে তিন দিন ২৯ থেকে ৩১ মে পর্যন্ত বৃষ্টি আরও বেড়ে যাবে।
আবহাওয়াবিদ আবদুল মান্নান জানান, ‘মৌসুমি বায়ু আমাদের দেশে জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে চলে। অনেক সময় মৌসুমি বায়ু আসার আগে বর্ষার মেঘ দেশের ভেতর আশা শুরু হয়। এখন আবহাওয়া তেমনই রয়েছে। ২৭ থেকে ৩০ মে পর্যন্ত বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে। তবে ৩১ মে থেকে ঈদের আগে বৃষ্টির ঘনঘটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।’
আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, মে মাসে প্রতিদিন স্বাভাবিক গড় বৃষ্টিপাত হয় ৩৮৩ দশমিক ৬৭ মিলিমিটার। কিন্তু গত ২৬ মে পর্যন্ত প্রতিদিন গড়ে বৃষ্টি হয়েছে ৩২৩ দশমিক ৭৩ মিলিমিটার। মে মাসের প্রথম ২৬ দিনে স্বাভাবিকের চেয়ে ৬০ দশমিক ০৬ মিলিমিটার কম বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, বৃষ্টিপাতের যে ঘাটতি রয়েছে, মে মাসের শেষের দিনগুলোতে সেটি পুষিয়ে যেতে পারে।
মে মাসের শেষ তিন দিন বাংলাদেশের সীমান্তঘেঁষা ভারতীয় রাজ্যগুলোয় ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হয়েছে, ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিন দিনে আসাম, মেঘালয়, সিকিম, ওডিশা ও পশ্চিমবঙ্গ রাজ্যের হিমালয় নিকটবর্তী অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে।
তবে আবহাওয়াবিদরা জানান, ভারতের উত্তর–পূর্বাঞ্চলের রাজ্যগুলোয় বৃষ্টি হলে এর রেশ বাংলাদেশেও পড়ে। বিশেষ করে দেশের উত্তর–পূর্ব ও মধ্যাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির ধারা ৩ জুন পর্যন্ত থাকতে পারে। ৪ জুন থেকে আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকবে। তবে ঈদের দিন কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, ঈদের আগের দিনগুলোয় নেত্রকোনা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টিপাত বেশি হতে পারে। ঢাকাসহ মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ওই সব অঞ্চলের তুলনায় বৃষ্টি কম হবে। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আবার কিছুটা রোদও থাকবে। ঈদের আগে ঘরে ফেরার সময় যে ধারায় বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে, তাতে করে আকাশপথ কিংবা রেলপথে চলাচলে সমস্যা হবে না। তবে সড়কপথে যেসব এলাকায় রাস্তার অবস্থা ভালো নয়, সেখানে সমস্যা হতে পারে।
কিন্তু পরিবহন–সংশ্লিষ্ট ব্যক্তিরা ঈদের আগে বৃষ্টি নিয়ে চিন্তায় রয়েছেন। ব্যস্ত সড়কে যানবাহন ও যাত্রীদের চাপ বেশি থাকবে। তাই কয়েক ঘণ্টার ভারী বৃষ্টি হলে বিঘ্ন ঘটতে পারে ঘরমুখী মানুষের চলাচল। তাঁদের মতে, ঈদের সময় যাত্রী চাপ বেশি থাকায় এমনিতেই গাড়ি কম গতিতে চলে। এর সঙ্গে বৃষ্টি যোগ হলে ধীরগতিতে চলবে বাস।
এইচএ/ ইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























