Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

প্রকাশিত: ০৭:৪৫, ২৮ মে ২০১৯
আপডেট: ০৭:৪৫, ২৮ মে ২০১৯

বিচারক ছেলেকে দাঁড়িয়ে সম্মান জানালেন পিতা

রাজশাহী: আদালতে নিজের ছেলের বিচার কাজ দেখতে গিয়ে ছেলেকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন এক বাবা। গতকাল সোমবার (২৭ মে)  দুপুরে রাজশাহীর সিনিয়র সহকারীর একটি জজ আদালতে এ ঘটনা ঘটে। বিচারক ছেলে এজলাসে উপস্থিত হলে আইনজীবী, বিচারপ্রার্থীসহ অন্যান্যরা দাঁড়িয়ে বিচারককে সম্মান জানান। এসময় সবার সাথে তিনিও দাঁড়িয়ে সম্মান জানান ছেলেক। পরে তার বিচারক ছেলে সাইদ শুভ এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটোস দেন। তারা বাবা ইয়াকুব আলী অবসরপ্রাপ্ত একজন স্কুল শিক্ষক।

judge-3 শুভ তার স্টেটাসে আরো লিখেছেন, ‘পৃথিবীর সব বাবাই তাদের সন্তানদেরকে এভাবে সম্মান জানাতে পারলে সবথেকে বেশি খুশি হন। সত্যি বলতে পৃথিবীর কোনো মানুষই কারো কাছে পরাজয়কে মেনে নিতে পারেন না। দুজন মানুষ পরাজয়ে অত্যন্ত আনন্দিত হন। বাবা ও শিক্ষক এই দুই প্রজাতির মানুষ সন্তান ও ছাত্রের কাছে পরাজিত হতে পেরে সব থেকে বেশি আনন্দিত হন। এই পরাজয় মানে তাদের বিজয়। এই ধরনের বিজয়লাভ করার সুযোগ খুব অল্প মানুষের ভাগ্যে ঘটে। বাবা এবং শিক্ষক হিসেবে স্বার্থক মানুষদের ক্ষেত্রে এটা ঘটে থাকে। সত্যি বলতে এই অধম সন্তানও পৃথিবীতে সব থেকে বেশি সম্মান করে তার পিতাকে এবং তার মাতাকে।’ বিচারক সাঈদ শুভ এর আগে সড়ক দুর্ঘটনায় কবলিত এক সাইকেল আরোহীকে নিজেই ড্রেন থেকে তুলে ব্যাপক আলোচনার জন্ম দেন। এইচএ/ ইএন 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়