প্রকাশিত: ০৭:১৯, ২৮ মে ২০১৯
আপডেট: ০৭:৩৬, ২৯ মে ২০১৯
আপডেট: ০৭:৩৬, ২৯ মে ২০১৯
জাপান সবসময়ই আমার হৃদয়ের কাছে : প্রধানমন্ত্রী
আইনিউজ ডেস্ক: 'জাপান সবসময়ই আমার হৃদয়ের কাছে' বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার দেশটির শীর্ষ গণমাধ্যম দ্য জাপান টাইমসে প্রকাশিত এক নিবন্ধে এভাবেই নিজের অনুভূতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই নিবন্ধে বলেন, শৈশব থেকেই জাপান নিয়ে আমার মধ্যে মোহ কাজ করত। আমি জাপানি চিত্রকলা, ক্যালেন্ডার, ডাকটিকিট, পুতুল ইত্যাদি সংগ্রহ করতাম। জাপান সবসময়ই আমার হৃদয়ের কাছে।
নিবন্ধে ‘কৃষিভিত্তিক অর্থনীতি থেকে সেবা ও শিল্প খাতনির্ভর প্রবৃদ্ধির পরিক্রমায়’ বাংলাদেশের রূপান্তরের কালে জাপানি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, নতুন এই যুগ আমাদের আরও কাছে টানুক, সম্পর্ক গভীরতর করুক এবং আমাদের শিশুদের জন্য নিরাপদ ও সমৃদ্ধ দেশ গড়তে সহায়তা করুক।
নিবন্ধে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা এবং মানুষের উন্নততর জীবনমান নিশ্চিত করতে চলমান বৃহৎ অবকাঠামো উন্নয়ন কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই বিনিয়োগের সবচেয়ে উদার ও উপযোগী পরিবেশের সুযোগ দিচ্ছে।
উল্লেখ্য, ২৮-৩০ মের টোকিও সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে ঢাকা ছেড়েছেন । তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটাই জাপানে তার প্রথম সফর।
এইচএ/ ইএন
‘উন্নয়নের জন্য জাপান-বাংলাদেশের অংশীদারিত্ব’ শিরোনামে এ নিবন্ধে তিনি বাংলাদেশকে আরেকটি জাপান হিসেবে গড়তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন। জাপানকে নিয়ে নিজের টানের কথা তুলে ধরে বঙ্গবন্ধুকন্যা বলেন, তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে এটা তার মধ্যে প্রবাহিত হয়েছে।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়

























