Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ৩০ মার্চ ২০২৬,   চৈত্র ১৬ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৫, ৫ নভেম্বর ২০২২

১২ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

আওয়ামী লীগের দলীয় লোগো।  ফাইল ছবি

আওয়ামী লীগের দলীয় লোগো। ফাইল ছবি

আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় ১২ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রী ও আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে।

১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে নুরুজ্জামান মণ্ডল, বনগ্রামে মোখলেছুর রহমান, কামারপাড়ায় সুবল চন্দ্র সরকার।

ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নে মো. নুরে আলম, ওমরপুরে মো. রিয়াজুল ইসলাম।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় জোড়কানন পূর্ব ইউনিয়নে মোহাম্মদ মমতাজ উদ্দিন খান, জোড়কানন পশ্চিম ইউনিয়নে মো. হাসমত উল্লাহ, বারপাড়ায় মো. সেলিম আহাম্মদ চৌয়ারায় মো. আবুল কালাম আজাদ, বিজয়পুরে মো. তানভীর হোসেন।

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে ইউসুফ যুবাইর ও ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে মোহাম্মদ হোসেন মিন্টু।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়