প্রকাশিত: ১০:০১, ২৭ মে ২০১৯
আপডেট: ১০:১১, ২৭ মে ২০১৯
আপডেট: ১০:১১, ২৭ মে ২০১৯
আইনজীবী হত্যা, মসজিদের ইমাম আটক
মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখায় আইনজীবী হত্যার ঘটনায় সন্দেহভাজন মাওলানা তানভির আহমদকে (৩৫) আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। আজ সোমবার দুপুরে শ্রীমঙ্গলের বরুনা এলাকা থেকে তাকে আটক করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুস ছালেক এ তথ্য নিশ্চিত করে জানান, আটক মাওলানা তানভির আহমদ(৩৫) পার্শ্ববর্তী মাধবগুল জামে মসজিদের ঈমাম। তিনি নিহত আইনজীবী আবিদা সুলতানার বাবার বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। আইনজীবী আবিদা সুলতানা হত্যার পর থেকে তিনি পলাতক ছিলেন। তার গ্রামের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলায়।
এদিকে আবিদা সুলতানা হত্যার বিচার চেয়ে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি মৌলভীবাজার জেলার চৌমোহনা চত্তরে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে । এসময় তারা আবিদা সুলতানা হত্যার সাথে জড়িতদের যতো তাড়াতাড়ি সম্ভব বিচারের আওয়াতায় আনার দাবি করেন। তানাহলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচী গ্রহণ করবেন বলে জানান তারা।
প্রসঙ্গত, গতকাল রবিবার (২৬ মে) রাত আড়াইটার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির মাধবগুল গ্রামের বাবার বাড়ি থেকে পুলিশ আইনজীবী আবিদা সুলতানার (৩৫) মরদেহ পাওয়া যায়। রবিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে তাকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। আবিদা সুলতানা মাধবগুল গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের মেয়ে।
এইচএ/ ইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























