ঢাকা, মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,   শ্রাবণ ১৩ ১৪৩৩

প্রকাশিত: ০৫:৪২, ২৮ মে ২০১৯
আপডেট: ০৫:৪২, ২৮ মে ২০১৯

নিজ খরচে ২ কি.মি রাস্তা সংস্কার করলো গ্রামবাসী

ঝিনাইদহ: ঝিনাইদহে নিজ খরচে ২ কি.মি রাস্তা সংস্কার করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে গ্রামবাসী। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নাদপাড়া গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দারা ব্যক্তিগত ভাবে উদ্দ্যোগ নিয়ে নিজ খরচে প্রায় দুই কিঃমিঃ রাস্তা মেরামত করেছে। জানা যায়, বর্ষার সময় এই ২ কিলোমিটার জায়গা কাঁদার কারণে একদম চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় মেম্বার, চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে জানান। কিন্তু কোনো সাড়া পাওয়া যায় নি তাদের কাছ থেকে। তাই যাতায়াতের সুবিধার্থে প্রায় ১শ গ্রামবাসী স্বেচ্ছায় রাস্তা নির্মাণ কাজে অংশ গ্রহণ করেন। গ্রামের এক বাসিন্দা আলাউদ্দিন জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন পার্শ্ববর্তী ২/৩ টি গ্রামের ছেলে মেয়েরা নাদপাড়া দাখিল মাদ্রাসা, প্রাইমারি স্কুল ও নাদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়ার জন্য আসে। কিন্তু বৃষ্টি হলেই রাস্তাটিতে হাটুপর্যন্ত কাদা পানি জমে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। তখন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের আসতে অসুবিধা হয়। গ্রামের আরেক বাসিন্দা রেজাউল ইসলাম জানান, গ্রামের ঈদগা ময়দানসহ থানা ও জেলা সদরে যাবার প্রধান সড়ক এটি। বর্তমানে এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত লোক ও যানবাহন নিয়মিত ভাবে যাতায়াত করে থাকে। রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছিল। তাই যাতায়াতের সুবিধার্থে গ্রামবাসী ব্যক্তিগতভাবে উদ্দ্যোগ নিয়ে নিজ খরচে প্রায় দুই কিঃমিঃ রাস্তা সংষ্কার করেছে। এইচএ/ ইএন 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়