প্রকাশিত: ১৩:৩৭, ২৬ মে ২০১৯
আপডেট: ১৩:৩৭, ২৬ মে ২০১৯
আপডেট: ১৩:৩৭, ২৬ মে ২০১৯
দুই ম্যাচ লাল জার্সি গায়ে খেলবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: এবার বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম এবং শেষ ম্যাচ লাল জার্সি গায়ে খেলবে বাংলাদেশ।
হোম অ্যান্ড অ্যাওয়ে জার্সি দেখা যায় ফুটবলে। জার্সির রং বদলালেই নাকি দলের ফর্মও বদলে যায় অনেক দলের। ক্রিকেটেও এর প্রচলন শুরু হয়ে গেছে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেই অনেক দল দুটি জার্সি নিয়ে গিয়েছিল ভারতে। দুই রঙের জার্সি ছিল ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতেও। এবার ওয়ানডে বিশ্বকাপেও আছে হোম-অ্যাওয়ে জার্সি। ভিন্ন রঙের জার্সি আছে বাংলাদেশেরও।
সবুজ জার্সি বাংলাদেশের চিরচেনা রুপ। তবে এবার বিশ্বকাপে অ্যাওয়ে জার্সি হিসবে লাল রঙের জার্সি পড়েও খেলবে বাংলাদেশ। বিশ্বকাপে একাধিক দলের মূল জার্সির রং প্রায় একই হওয়াতে ক্রিকেটেও অ্যাওয়ে জার্সির পরিকল্পনা করেছে। আর গতকাল বাংলাদেশ দল নিজেদের অ্যাওয়ে জার্সি হিসেবে লাল রঙের জার্সিটা সবার কাছে নতুন করে সামনে এনেছে।
এবার বিশ্বকাপে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানকেই শুধু অ্যাওয়ে জার্সি বানাতে হচ্ছে। এর মধ্যে প্রথম দুই দলের মূল জার্সির রং নীল। ইংল্যান্ডের বিপক্ষে খেলার সময় ভারত-শ্রীলঙ্কা দুই দলকেই অ্যাওয়ে জার্সি পরতে হবে। নীল জার্সির ইংল্যান্ড এ ক্ষেত্রে স্বাগতিক দলের সুবিধা পাবে। ফলে তারা তাদের হোম জার্সি পরেই মাঠে নামবে।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার এবারের জার্সিটাও বাংলাদেশ ও পাকিস্তানের কাছাকাছি। ফলে এ তিন দলের ম্যাচগুলোতে যেকোনো এক দলকে অ্যাওয়ে জার্সি পরতে হবে।
সম্পূর্ণ ভিন্ন রঙ্গের জার্সি থাকায় হোম বা অ্যাওয়ে জার্সির ঝামেলায় যেতে হয়নি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে। বিশ্বকাপের সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপপর্ব শুরু ও শেষ হবে লাল জার্সি দিয়ে। কাকতালই বটে!
এইচএ/ ইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়

























