ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

প্রকাশিত: ১১:১১, ২৭ মে ২০১৯
আপডেট: ১১:১৩, ২৭ মে ২০১৯

ভালোবাসা দিবসে ৫২টি চড় খেলেন প্রেমিক!

আন্তর্জাতিক ডেস্ক: চীনে ভালোবাসা দিবসে প্রেমিকার আবদার মেটাতে না পারায় ৫২টি চড় হজম করেছেন এক প্রেমিক। গত ২০ মে সোমবার চীনের দাচহো শহরে এ ঘটনাটি ঘটেছে। ইন্ডিয়া টাইমের খবরে জানানো হয়, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পালন করা হলেও চীনে ভালোবাসা দিবস পালন করা হয় ২০ মে। এদিন চীনের প্রেমিক-প্রেমিকারা নানা আয়োজনে দিনটিকে রাঙিয়ে তোলেন। সাধারণত এ দিনটি আনন্দের হলেও কারো কারো ক্ষেত্রে এর ব্যাতিক্রমও ঘটে। তেমনি বিষাদময় ঘটনা ঘটেছে চীনের এক প্রেমিকের ক্ষেত্রে। জানা যায় ওইদিন তার প্রেমিকা তার কাছে একটি  হালফ্যাশনের নতুন স্মার্টফোন কিনে দেওয়ার আবদার করেন। কিন্তু প্রেমিক তার এই আবদার পূরণ করতে পারেন নি। ফলে হজম করতে হয়েছে প্রেমিকার ৫২টি চড়। এসময় কেউ কেউ এসে প্রেমিকাকে থামানোর চেষ্টা করলেও তিনি একের পর এক চড় মেরেই যাচ্ছিলেন।
  ওই প্রেমিকার রাগের আসল কারণ হিসেবে জানা যায়,  বিভিন্ন সময়ে তিনি তার প্রেমিককে নানাভাবে অর্থ সহায়তা দিয়ে আসছেন। অথচ ভালোবাসা দিবসে একটি স্মার্টফোন তিনি আশা করেছিলেন। কিন্তু তার প্রেমিক সেটি না দেওয়ায় রাগে তিনি এমন আচরণ করেছেন। ঘটনার পর পুলিশ ওই তরুণ-তরুণীকে থানায় নিয়ে যায়। ৫২ টি চড় খাওয়ার পরেও থানায় প্রেমিক ওই তরুণীকে নিজের প্রেমিকা প্রমাণ করেছেন। তিনি পুলিশের কাছে আবেদন করেন তার প্রেমিকার যেন কোনো ক্ষতি না হয়। এক পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, ঘটনা তদন্তের পর জানা গেছে, প্রকাশ্যে প্রেমিককে ৫২টি চড় মেরেছেন প্রেমিকা। এরপর পুলিশের এক কর্মকর্তা দুজনকে আলাদা করেন। এইচএ/ ইএন 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়