প্রকাশিত: ১৬:১৩, ২৭ জুন ২০১৯
আপডেট: ১৬:৫০, ২৭ জুন ২০১৯
আপডেট: ১৬:৫০, ২৭ জুন ২০১৯
রিফাত হত্যার বিচার চান জাতীয় দলের মুশফিক ও রুবেল
আইনিউজ ডেস্ক: বরগুনায় নৃশংসভাবে রিফাত শরীফ(২৫) হত্যাকান্ডের বিচার চাইলেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম ও রুবেল হোসেন।
বুধবার (২৬ জুন) বরগুনা সরকারি কলেজের অদূরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার ভিডিও প্রকাশ হওয়ার পর তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম। যে যার অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছেন। নৃশংস এই ঘটনায় নিন্দার ঝড় বইছে দেশজুড়ে।
বসে নেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মানুষজনও। বাংলাদেশ জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহীম এবং রুবেল হোসেন ইতিমধ্যেই তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘটনায় দায়ীদের বিচার চেয়ে #জাস্টিসফররিফাত হ্যাসট্যাগে স্ট্যাটাস দিয়েছেন।
জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক তার ফেসবুক পেজে লিখেন, ‘আমি মুশফিকুর রহীম এবং আমি রিফাত হত্যার ন্যায়বিচার চাই। #জাস্টিসফররিফাত।’ একই ভাবে তারকা পেসার রুবেল হোসেন লিখেন, ‘আমি রুবেল হোসেন এবং আমি রিফাত হত্যার ন্যায়বিচার চাই। #জাস্টিসফররিফাত।’
প্রসঙ্গত নির্মম এই ঘটনায় খুন হওয়া ব্যক্তির নাম শাহ নেয়াজ রিফাত শরীফ। বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনেই রিফাতকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
এসটি/ইএন

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়