প্রকাশিত: ১১:৩৮, ২৭ মে ২০১৯
আপডেট: ১১:৫১, ২৭ মে ২০১৯
আপডেট: ১১:৫১, ২৭ মে ২০১৯
আগে থেকেই ককটেল রাখা ছিলো পুলিশ ভ্যানে
আইনিউজ ডেস্ক: মালিবাগ মোড়ে গতকাল রাতে বিস্ফোরিত ককটেলটি আগে থেকেই পুলিশ ভ্যানে রাখা ছিলো, জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
গতকাল রবিবার (২৬ মে) মালিবাগ মোড়ে পুলিশের একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদা আক্তার, রিকশাচালক লাল মিয়াসহ তিনজন আহত হন। ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ঘটনায় আহত রিক্সাচালক লাল মিয়ার শারীরিক অবস্থা দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তখন তিনি সাংবাদিকদের জানান, জনমনে ভীতি, নৈরাজ্য, অরাজকতা সৃষ্টি করার জন্য এমন ঘটনা ঘটছে। এতে জঙ্গি সম্পৃক্ততা আছে কি না তা এই মুহূর্তে বলা যাবে না।
আছাদুজ্জামান মিয়া জানান, ঘটনাস্থলে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে কাউন্টার টেররিজম, ডিবি, সিআইডি। কারা কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এটি কী ধরনের বিস্ফোরক তা কাউন্টার টেররিজমের বোম ডিসপোজাল ইউনিট খতিয়ে দেখছে। হামলার লক্ষ্য পুলিশ না অন্য কেউ তাও তদন্ত করে দেখা হচ্ছে।
ডিএমপি কমিশনার আরও জানান, ককটেল বিস্ফোরণে আহত রিকশাচালক লাল মিয়ার মাথায় গুরুতর আঘাত রয়েছে। তাঁর মাথার অস্ত্রোপচার করা হয়েছে গতরাতে। এখন সবকিছু স্বাভাবিক আছে। তবে অবস্থা এখনো ঝুঁকিপূর্ণ। তাঁর চিকিৎসার জন্য যা যা করা দরকার সবকিছুই করা হচ্ছে।
মালিবাগে পুলিশের গাড়িতে বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। পুলিশের বিশেষ শাখা এসবির পক্ষ থেকে মামলাটি করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিদের ।
এইচএ/ ইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























