ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

প্রকাশিত: ০৭:০৮, ২৭ মে ২০১৯
আপডেট: ০৭:০৯, ২৭ মে ২০১৯

কাঠমাণ্ডুতে তিনটি পৃথক বিস্ফোরণে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: গতকাল রবিবার (২৬ মে) কাঠমান্ডুতে তিনটি পৃথক বিস্ফোরণে চার জন নিহত ও সাত জন আহত হয়েছেন। মাওবাদীদের দলছুট একটি গোষ্ঠী এ বিস্ফোরণ ঘটাতে পারে সন্দেহ করছে পুলিশ। 
নগরীর কেন্দ্রস্থলের ঘাটিকুলো আবাসিক এলাকায় একটি বাড়ির ভিতরে বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হন। শহরের সুকেধারা এলাকার একটি সেলুনের সামনে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এ বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন তৃতীয় বিস্ফোরণটি হয় কাটমুণ্ডুর থানকোট এলাকার একটি ইটভাঁটির কাছে। এ সময় দুই জন আহত হয়েছে বলে জানায় পুলিশ। বিস্ফোরণ তিনটি কোন ধরনের ছিলো তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানান দেশটির পুলিশ কর্মকর্তা শ্যাম লাল গাওয়ালি।  তিনি জানান, “ দ্বিতীয় বিস্ফোরণের সময় ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। একজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।” আহত সাত জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়