ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

প্রকাশিত: ০৭:০৩, ২৬ এপ্রিল ২০১৯
আপডেট: ০৭:০৩, ২৬ এপ্রিল ২০১৯

শ্রীলংকায় হামলা: প্রকাশ হয়েছে সন্দেহভাজন ৬ জনের ছবি

আন্তর্জাতিক: শ্রীলঙ্কার কয়েকটি গির্জা ও হোটেলে আত্মঘাতী বোমা হামলার সাথে জড়িত ৩ জন নারী সদস্যসহ সন্দেহভাজন ৬ জনের ছবি প্রকাশ করে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে তদন্ত কর্মকর্তারা। এনডিটিভি জানায়, গতকাল (বৃহস্পতিবার) ওই হামলা পরিকল্পনায় জড়িত সন্দেহভাজন ৬ জনের নাম ও ছবি প্রকাশ করে। এখন পর্যন্ত এই হামলায় জড়িত থাকতে পারে সন্দেহে ৭৬ জনকে আটক করেছে শ্রীলংকা পুলিশ। তাদের মধ্যে কারাগারে পাঠানো হয়েছে ৩৩ জনকে । ইস্টার সানডের পরবের দিন রোববার শ্রীলঙ্কার তিনটি গির্জা, চারটি অভিজাত হোটেল এবং একটি বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় বিদেশিসহ আড়াই শতাধিক মানুষ নিহত হয়। প্রথমে নিহতের সংখ্যা ৩৫৯ বলা হলেও গণনার ভুলে মৃতের সংখ্যা বেশি বলা হয়েছিল বলে পরে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়। এদিন নয়জন আত্মঘাতী বোমা হামলাকারী আটটি জায়গায় হামলা চালায়। তদন্ত কর্মকর্তাদের ধারনা হামলাকারীর সবাই স্থানীয় চরমপন্থি দল ন্যাশনাল তাওহীদ জামায়াতের (এনটিজে) সদস্য।  অন্যদিকে মধ্যপ্রাচ্যের জঙ্গি দল আইএস ওই হামলার দায় স্বীকার করে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে আটজনকে দেখা গেছে, যারা ওই হামলায় অংশ নেয় বলে আইএসের দাবি। কিন্তু শ্রীলঙ্কা সরকার বলেছে, হামলায় এক নারীসহ মোট নয়জনের অংশ নেওয়ার তথ্য রয়েছে তাদের কাছে, এবং তাদের সবাই শ্রীলঙ্কার নাগরিক। গত রোববারের ওই হামলার পর আরো হামলা হতে পারে আশঙ্কায় শ্রীলঙ্কায় বিশেষ করে রাজধানী কলম্বোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশজুড়ে ছয় হাজারের বেশি সেনা মোতায়েত করা হয়েছে বলে জানান সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার সুমিথ আতাপাত্তু। এই হামলার পর আতংকে আছেন শ্রীলংকায় অবস্থানরত মুুসলমান শরনার্থীরা। ভয়ে তারা অনেকেই দেশঠি ছাড়ছেন। এদিকে আপাতত মসজিদ এবং গীর্জা এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে দেশটি। এদিকে, রোববারের হামলার পর বৃহস্পতিবারও শ্রীলঙ্কায় আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানী কলম্বো থেকে ৪০ কিলোমিটার পূর্বের পুগোদা শহরের হাকিম আদালতের পেছনের খোলা মাঠে আবর্জনার স্তুপে ওই বিস্ফোরণ হয়। তবে বৃহস্পতিবারের হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি বলে জানিয়েছে পুলিশ। গাড়ি বোমা হামলা হতে পারে এমন সন্দেপ্রকাশ করে শ্রীলঙ্কার গোয়েন্দা সংস্থাগুলো। দেশটির মুসলমান ও খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতারা আপাতত মসজিদ বা গির্জায় জমায়েত না হয়ে বাড়িতেই প্রার্থনা সারার পরামর্শ দিয়েছেন।  
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়