প্রকাশিত: ০৮:০৩, ২৯ এপ্রিল ২০১৯
আপডেট: ০৮:০৩, ২৯ এপ্রিল ২০১৯
আপডেট: ০৮:০৩, ২৯ এপ্রিল ২০১৯
প্রেসিডেন্টের অনুরোধ সত্বেও পদত্যাগ করছেন না লঙ্কান পুলিশ প্রধান!
আন্তর্জাতিক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা দেশটির পুলিশ প্রধানকে পদত্যাগের অনুরোধ করলেও অনুরোধ প্রত্যাখ্যান করেছেন পুজিথ জয়াসুন্দরা। দেশটির প্রেসিডেন্ট দপ্তরের দুটি সূত্রকে উদ্ধৃত করে শনিবার একথা জানিয়েছে রয়টার্স।
ইস্টার সানডের পরের দিন শ্রীলঙ্কার চারটি হোটেল ও তিনটি গির্জায় প্রায় একযোগে চালানো আত্মাঘাতী বোমা হামলায় আড়াইশরও বেশি মানুষ নিহত হয়। হামলা রুখতে ব্যর্থ হওয়ায় কারনে সমালোচিত হচ্ছেন প্রেসিডেন্ট সিরিসেনা।
ওই দিনের হামলার বিষয়ে আগাম সতর্ক বার্তা পাওয়ার পরও তাকে সেটি না জানানোয় পুলিশের মহাপরিদর্শক পুজিথ জয়াসুন্দরা ও প্রতিরক্ষা সচিব হেমেসিরি ফার্নান্ডোকে দোষারোপ করে তাদের পদত্যাগ করতে বলেন সিরিসেনা। কিন্তু প্রতিরক্ষা সচিব ফার্নান্ডো গত সপ্তাহে পদত্যাগ করলেও মাইথ্রিপালা সিরিসেনার অনুরোধেকে প্রত্যাখ্যান করে জয়াসুন্দরা এখনো তার পদে রয়েছেন।
শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী, শুধু পার্লামেন্ট দীর্ঘ মেয়াদি একটি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশ প্রধানকে সরাতে পারে। রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সরকারি কর্মকর্তাদের রক্ষা করতে এমন বিধান করা হয়েছে। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বিভাজন আরও স্পষ্ট হয়েছে বলে বলছে রয়টার্স।
হামলার পরপরই প্রেসিডেন্ট সিরিসেনা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের মধ্যে বিভাজন প্রকাশ পেয়েছিল। তারা উভয়েই বলেছিলেন, হামলার আগে ভারতীয় গোয়েন্দা সংস্থার পাঠানো সতর্ক বার্তা তাদের দেখানো হয়নি।
এখন প্রেসিডেন্টের পদত্যাগের অনুরোধে পুলিশ প্রধান সাড়া না দেওয়ায় সরকারের শীর্ষ পর্যায়ের বিভাজন আরও গভীর হয়েছে বলে ধারণা পর্যবেক্ষকদের।
প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে পুলিশ প্রধান হিসেবে জয়াসুন্দরাকে নিয়োগ দিয়েছিলেন।
জয়াসুন্দরা পদত্যাগ করবেন, সিরিসেনা এখনও তা প্রত্যাশা করছেন বলে প্রেসিডেন্ট দপ্তরের প্রথম সূত্র রয়টার্সকে জানিয়েছেন। দ্বিতীয় সূত্র রয়টার্সকে এ পরিস্থিতি কথা নিশ্চিত করেছেন।
গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষমতাপ্রাপ্ত না হওয়ায় তারা উভয়েই পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন। এ বিষয়ে জয়াসুন্দরার মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে ফোন ও ইমেইল করা হলেও তিনি জবাব দেননি। শ্রীলঙ্কার পুলিশ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ প্রধান পদত্যাগ করেননি কিন্তু শনিবার কর্মস্থলেও আসেননি।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























